Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
শাপলা প্রতীক না পেলে নির্বাচনে যাবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটোয়ারী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 October, 2025, 08:00 pm
Last modified: 09 October, 2025, 08:54 pm

Related News

  • কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: ৪ ঘণ্টা থানায়, তবুও মামলা নেয়নি পুলিশ
  • কুষ্টিয়ায় লালনের আখড়াবাড়িতে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর
  • রাড্ডা ক্লিনিকে ভাঙচুর ও লুটপাটে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের
  • প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন স্বৈরাচার’ হিসেবে আবির্ভূত হচ্ছেন: নাহিদ ইসলাম
  • আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক

শাপলা প্রতীক না পেলে নির্বাচনে যাবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটোয়ারী

সিইসির সঙ্গে বৈঠক শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'দুই ঘণ্টা আমরা উনাদের (সিইসি ও সচিব) প্রশ্ন করেছিলাম, শাপলা প্রতীক যদি না দিতে চান, সেটাতে আপনাদের ব্যাখ্যা কী? দুই ঘণ্টা উনারা নিশ্চুপ ছিলেন। কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তবে উনাদের ধৈর্যশক্তির প্রশংসা করি।'
টিবিএস রিপোর্ট
09 October, 2025, 08:00 pm
Last modified: 09 October, 2025, 08:54 pm
ফাইল ছবি: টিবিএস

শাপলা প্রতীক ছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনোভাবেই নির্বাচন কমিশনে নিবন্ধন নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেছেন, কেন শাপলা প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে না- এমন প্রশ্নের উত্তরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আড়াই ঘণ্টার বৈঠকের দুই ঘণ্টা চুপ ছিলেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সঙ্গে আড়াই ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ইসি সচিব আখতার আহমেদসহ এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'দুই ঘণ্টা আমরা উনাদের (সিইসি ও সচিব) প্রশ্ন করেছিলাম, শাপলা প্রতীক যদি না দিতে চান, সেটাতে আপনাদের ব্যাখ্যা কী? দুই ঘণ্টা উনারা নিশ্চুপ ছিলেন। কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তবে উনাদের ধৈর্যশক্তির প্রশংসা করি।'

তিনি আরও বলেন, 'আমরা শেষে তাদেরকে বলে এসেছি যে, আপনারা যদি শাপলা না দেন, তাহলে আপনাদের ব্যাখ্যা দিতে হবে।'

জাতীয় প্রতীক হিসেবে শাপলা সংরক্ষণ করলে একইভাবে ধানের শীষ, তারা, কাঁঠাল ও সোনালী আঁশ প্রতীকও সংরক্ষণের দাবি জানান এনসিপি নেতারা।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'নির্বাচন কমিশনের সামনে দুটি রাস্তা আছে- একটি হলো ধানের শীষ, তারা, সোনালী আঁশ বাতিল করা, আরেকটি হলো শাপলা দেওয়া। আমরা চাই, কোনো প্রতীকই বাতিল না হোক। তাই আমরা শাপলা পেতে আইনি বা রাজনৈতিক কোনো বাধা দেখি না। এজন্য আমরা আশাবাদী, শাপলা পাব। সে বিষয়ে আমরা জানিয়ে এসেছি, কিন্তু উনারা নিশ্চুপ ছিলেন।'

তিনি আরও বলেন, 'কোনো উত্তর দিতে না পারায় আমরা ধরে নিয়েছি, উনারা সম্মতি জানিয়েছেন- যেমন বিবাহের সময় সম্মতি প্রকাশ করা হয়। আমি মজা করছি না, এটা সিরিয়াস বিষয়।'

পাটওয়ারী দৃঢ় কণ্ঠে বলেন, 'শাপলার বিষয়ে আমরা অনড় আছি, অনড় থাকব। কারণ এটি আমাদের অধিকার। আইনি কোনো প্রতিবন্ধকতা নেই, রাজনৈতিক কোনো বাধা নেই, তাহলে সমস্যা কোথায়?'

তিনি আরও বলেন, 'যদি নির্বাচন কমিশন কোথাও থেকে চাপ অনুভব করে বা কেউ ইসিকে চাপ দিয়ে থাকে, তাহলে সেটা আমাদের জানানো উচিত।' এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, 'আমরা উনাদের স্পষ্ট বলেছি- নিবন্ধন যদি দেওয়া হয়, সেটি শাপলা প্রতীকেই হতে হবে। শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন নেবে না, এবং শাপলা ছাড়া কোনো নিবন্ধন আমরা মানব না।'

শেষে তিনি বলেন, 'আমরা গণতান্ত্রিক পথে লড়াই চালিয়ে যাব। ইনশাল্লাহ আমাদের নিবন্ধন শাপলার মাধ্যমেই হবে- অন্য কোনো প্রতীকে এনসিপির নিবন্ধন হবে না।'

Related Topics

টপ নিউজ

শাপলা প্রতীক / এনসিপি / নাসীরুদ্দীন পাটওয়ারী / সিইসি / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

Related News

  • কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: ৪ ঘণ্টা থানায়, তবুও মামলা নেয়নি পুলিশ
  • কুষ্টিয়ায় লালনের আখড়াবাড়িতে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর
  • রাড্ডা ক্লিনিকে ভাঙচুর ও লুটপাটে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের
  • প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন স্বৈরাচার’ হিসেবে আবির্ভূত হচ্ছেন: নাহিদ ইসলাম
  • আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক

Most Read

1
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

5
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net