Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 23, 2026
নীতিনির্ধারণে নারীর অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন অসম্ভব: শ্রম উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
06 October, 2025, 02:50 pm
Last modified: 06 October, 2025, 02:53 pm

Related News

  • গ্রাম আদালতে নারীর অংশগ্রহণ বাড়লেও লক্ষ্যমাত্রায় পৌঁছাতে রয়েছে চ্যালেঞ্জ
  • ভবিষ্যতে বিমান প্রশিক্ষণ কীভাবে, কোথায় করতে হবে তা নতুন করে ভাবতে হবে: নৌ উপদেষ্টা
  • পঞ্চায়েত নির্বাচনে জয়ী ৬ নারীর পরিবর্তে কেন শপথ নিলেন তাদের স্বামীরা?
  • বে টার্মিনাল প্রকল্প নিয়ে মন্ত্রিসভায় আলোচনা করা হবে: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব
  • শিক্ষা, কর্মসংস্থান থেকে বঞ্চিত পুরুষের তুলনায় নারীর সংখ্যা দ্বিগুণের বেশি

নীতিনির্ধারণে নারীর অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন অসম্ভব: শ্রম উপদেষ্টা

শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, 'নারীদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে টেকসই ক্ষমতায়নের উদ্যোগ নিতে হবে। বিশেষ করে বিদেশগামী নারী শ্রমিকদের যথাযথ প্রশিক্ষণ দিয়ে পাঠানো জরুরি।'
টিবিএস রিপোর্ট 
06 October, 2025, 02:50 pm
Last modified: 06 October, 2025, 02:53 pm
আজ সোমবার (৬ অক্টোবর) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) আয়োজিত দুইদিনব্যপী ‘হরাইজোন ফেস্ট: সেলিব্রেটিং উইমেন, স্কিলস এন্ড এমপ্লয়মেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন । ছবি: টিবিএস

নীতিনির্ধারণী পর্যায়ে নারীদের অংশগ্রহণ বাড়ানো ব্যতীত টেকসই উন্নয়ন অর্জন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। 

আজ সোমবার (৬ অক্টোবর) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) আয়োজিত দুইদিনব্যপী 'হরাইজোন ফেস্ট: সেলিব্রেটিং উইমেন, স্কিলস এন্ড এমপ্লয়মেন্ট'-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন । 

এম সাখাওয়াত হোসেন বলেন, 'নারীদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে টেকসই ক্ষমতায়নের উদ্যোগ নিতে হবে। বিশেষ করে বিদেশগামী নারী শ্রমিকদের যথাযথ প্রশিক্ষণ দিয়ে পাঠানো জরুরি।'

তিনি আরও বলেন, 'আমাদের সমাজে নারীরা শুধু শ্রমশক্তি নয়, নেতৃত্বের শক্তিও। সেই নেতৃত্বের জায়গায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করলেই প্রকৃত অর্থে উন্নয়ন টেকসই হবে।'

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, 'নারীরা আজ আর কেবল উন্নয়নের অংশ নয়; তারা উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও নেতৃত্বে তাদের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।'

বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বলেন, 'নারীর ক্ষমতায়ন কোনো পাশ্চাত্য ধারণা নয়, এটি একটি সার্বজনীন প্রয়োজন। কোনো দেশ বা সমাজ তার অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে কখনো টেকসই ও সফল হতে পারে না। নারীরা যখন দক্ষতা, শিক্ষা ও সুযোগের সমান অধিকার পায়, তখন পুরো সমাজই সমৃদ্ধ হয়।'

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) আয়োজিত এ উৎসবটি জিআইজেড বাংলাদেশের এডভান্স প্রকল্পের সহায়তায় অনুষ্ঠিত হচ্ছে। এতে নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সাফল্য তুলে ধরার পাশাপাশি লিঙ্গসমতা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।

দুই দিনব্যাপী এই উৎসব চলবে ৭ অক্টোবর পর্যন্ত। এতে ইন্টারঅ্যাকটিভ সেশন, প্রদর্শনী ও আলোচনা পর্বের মাধ্যমে দক্ষতাভিত্তিক কর্মসংস্থান এবং বাংলাদেশের পরিবর্তনশীল শ্রমবাজারে নারীর নেতৃত্ব বিকাশের সুযোগগুলো তুলে ধরা হবে।

Related Topics

টপ নিউজ

নীতিনির্ধারণ / নারীর অংশগ্রহণ / ব্রিগেডিয়ার জেনারেল (অব) এম শাখাওয়াত হোসেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেহন: টিবিএস
    প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
    সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো
  • আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির
  • পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
    ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি
  • ছবি: সংগৃহীত
    ভারতের রাজনীতিতে নতুন সুপারস্টার—তেলাপোকা!—যেভাবে অনলাইনে ঝড় তুলল
  • ছবি: বিএসএস
    বাস্তবায়িত হয়নি সরকারের প্রতিশ্রুতি: ঈদের আগে এসি বাসের ভাড়া নিয়ে নৈরাজ্যের শিকার যাত্রীরা

Related News

  • গ্রাম আদালতে নারীর অংশগ্রহণ বাড়লেও লক্ষ্যমাত্রায় পৌঁছাতে রয়েছে চ্যালেঞ্জ
  • ভবিষ্যতে বিমান প্রশিক্ষণ কীভাবে, কোথায় করতে হবে তা নতুন করে ভাবতে হবে: নৌ উপদেষ্টা
  • পঞ্চায়েত নির্বাচনে জয়ী ৬ নারীর পরিবর্তে কেন শপথ নিলেন তাদের স্বামীরা?
  • বে টার্মিনাল প্রকল্প নিয়ে মন্ত্রিসভায় আলোচনা করা হবে: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব
  • শিক্ষা, কর্মসংস্থান থেকে বঞ্চিত পুরুষের তুলনায় নারীর সংখ্যা দ্বিগুণের বেশি

Most Read

1
ইলাস্ট্রেহন: টিবিএস
অর্থনীতি

প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য

2
প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো

3
আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির

4
পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতের রাজনীতিতে নতুন সুপারস্টার—তেলাপোকা!—যেভাবে অনলাইনে ঝড় তুলল

6
ছবি: বিএসএস
বাংলাদেশ

বাস্তবায়িত হয়নি সরকারের প্রতিশ্রুতি: ঈদের আগে এসি বাসের ভাড়া নিয়ে নৈরাজ্যের শিকার যাত্রীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net