Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 10, 2026
গ্রাম আদালতে নারীর অংশগ্রহণ বাড়লেও লক্ষ্যমাত্রায় পৌঁছাতে রয়েছে চ্যালেঞ্জ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 September, 2025, 09:50 am
Last modified: 22 September, 2025, 09:54 am

Related News

  • মাদক মামলায় পরীমনির বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ২৯ সেপ্টেম্বর
  • যানজটে আটকে আদালতে যেতে পারেননি পরীমনি, পেছাল সাক্ষ্যগ্রহণ
  • ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার: বরগুনার এসি ল্যান্ডের বিরুদ্ধে মামলা
  • তনু হত্যা মামলা: সাবেক সেনা সদস্য হাফিজুর জামিনে মুক্ত
  • স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভীর জামিন

গ্রাম আদালতে নারীর অংশগ্রহণ বাড়লেও লক্ষ্যমাত্রায় পৌঁছাতে রয়েছে চ্যালেঞ্জ

২০২৩ সালে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ ছিল ৯ দশমিক ৬৮ শতাংশ। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৫ শতাংশে।
টিবিএস রিপোর্ট
22 September, 2025, 09:50 am
Last modified: 22 September, 2025, 09:54 am
প্রতীকী ছবি: ইউএনডিপি

বাংলাদেশের গ্রাম আদালতে সেবাগ্রহণকারীর সংখ্যা বাড়লেও নারীদের অংশগ্রহণ এখনো লক্ষ্যমাত্রার চেয়ে অনেক পিছিয়ে। সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে, সেবাগ্রহণকারীদের মধ্যে পুরুষ ৬৯ শতাংশ, আর নারী মাত্র ৩১ শতাংশ।

২০২৩ সালে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ ছিল ৯ দশমিক ৬৮ শতাংশ। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৫ শতাংশে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ২০২৭ সালের মধ্যে ৫৬ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জন করা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিশেষজ্ঞরা সুপারিশ করেছেন, গ্রাম আদালতের সেবাকে আরও জেন্ডার-সেন্সিটিভ (লিঙ্গ-সংবেদনশীল) ও ইনক্লুসভ (অন্তর্ভুক্তিমূলক) করে তুলতে হবে। তাদের মতে, এটি সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি গ্রামীণ নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজে বিচারপ্রাপ্তি নিশ্চিত করতে অপরিহার্য।

রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত 'গ্রামীণ নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য লিঙ্গ-সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত সেবা প্রচারের গুরুত্ব' শীর্ষক এক গোলোটেবিল আলোচনায় এসব পর্যবেক্ষণ তুলে ধরা হয়।

মূল প্রবন্ধে 'অ্যাক্টিভেটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ (এভিসিবি) ফেজ-৩ প্রকল্প'-এর জেন্ডার অ্যানালিস্ট শামিমা আক্তার শাম্মী বলেন, "ইউনিয়ন পরিষদে নারীর জন্য সহায়ক পরিবেশের অভাব এবং নেতৃত্বে সামাজিক গ্রহণযোগ্যতার সংকট তাদের বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণকে বাধাগ্রস্ত করছে।"

তিনি বলেন, জরিপে দেখা গেছে, গ্রাম আদালতের আর্থিক এখতিয়ার ৭৫ হাজার টাকা থেকে ৩ লাখ টাকা বৃদ্ধির ফলে মামলা দায়েরের হার বেড়েছে। দায়ের হওয়া মামলার ১৫ শতাংশের আর্থিক মূল্য ৭৫ হাজার টাকার বেশি এবং ৩ শতাংশ স্ত্রী কর্তৃক দায়েরকৃত বকেয়া ভরণপোষণসংক্রান্ত। তবে স্থানীয় নেতৃবৃন্দ অনেকেই এ নতুন বিধানের বিষয়ে এখনো অবগত নন।

নারীর স্বার্থ-সংশ্লিষ্ট বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ হলেও অধিকাংশ নারী এখনো এ অধিকারের বিষয়ে সচেতন নন। নারীদের জন্য প্রধান বাধা হলো—আইনি সচেতনতার অভাব, তথ্য ঘাটতি ও প্রক্রিয়াগত জটিলতা, যাতায়াত সমস্যা, সামাজিক নিরুৎসাহ, নিরাপত্তা সংকট, পরিচ্ছন্ন টয়লেট ও অবকাঠামোর সীমাবদ্ধতা, পরিষেবা প্রদানকারীদের আচরণগত সীমাবদ্ধতা এবং বিচার প্রক্রিয়ায় হয়রানি ও অসম্মানের ভয়।

উদ্বোধনী বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী বলেন, "এই প্রকল্প ২০০৯ সাল থেকে শুরু হয়েছে এবং ২০২৭ সাল পর্যন্ত চলবে। প্রতিটি গ্রাম আদালতে নারীর অন্তর্ভুক্তি ঘটলে কার্যক্রম আরও গতিশীল হবে। যেসব আদালত ভালো কাজ করবে তাদেরকে বার্ষিক মূল্যায়ন ও ইনসেনটিভ দেওয়া হবে।" 

তিনি আরও বলেন, "প্রান্তিক মানুষের সুখ-দুঃখ গ্রাম আদালতের সঙ্গে জড়িত, তাই এটিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া প্রয়োজন।"

সরকার বর্তমানে ৬১ জেলার ৪,৪৫৩টি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত পরিচালনা করছে। এসব কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগকে সহায়তা দিচ্ছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও ইউরোপীয় ইউনিয়ন।

'এভিসিবি থ্রি প্রকল্প'-এর জাতীয় প্রকল্প সমন্বয়কারী বিবাশ চক্রবর্তী বলেন, "মোট দায়ের হওয়া মামলার ৭৮ শতাংশ নিষ্পত্তি হয়েছে। গড়ে ১৮ দিনে প্রতিটি মামলা সমাধান হয়েছে মাত্র ৩২৮ টাকায়। এর মাধ্যমে সারাদেশে এক মিলিয়নেরও বেশি মানুষ সেবা পেয়েছেন।"

গ্রাম আদালতের নারী প্রতিনিধি রত্না আখতার কর্মসূচি সম্প্রসারণের আহ্বান জানিয়ে বলেন, "আমরা গ্রাম আদালতে আসা উভয় পক্ষকে বসিয়ে ন্যায়বিচার নিশ্চিত করার চেষ্টা করি।"

ইউএনডিপি'র সহকারী আবাসিক প্রতিনিধি মো. আনোয়ারুল হক বলেন, "জেলা আদালত থেকে প্রায় ১০ হাজার মামলা গ্রাম আদালতে পাঠানো হয়েছে। এটি প্রমাণ করে প্রশাসন এবং জনগণ উভয়ই গ্রামীণ আদালতের প্রতি আস্থা রাখে।"

নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ বলেন, "গ্রাম আদালতে নারীদের সহজে বিচারপ্রাপ্তি নিশ্চিত করতে হবে। তারা যদি বিনা খরচে উপকৃত হতে পারে, তবে গ্রামীণ নারীরাই প্রকৃত অর্থে লাভবান হবেন।"
 

Related Topics

টপ নিউজ

গ্রাম আদালত / বিচার প্রক্রিয়া / মামলা / নারীর অংশগ্রহণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প
  • সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
    আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক
  • ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনা দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না, এনটিএমসি’র মাধ্যমে ফোনকল নজরদারি করতেন: প্রসিকিউশন  
  •  ফাইল ছবি/সংগৃহীত
    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার
  • ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
    ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
  • বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ (বায়েঁ) এবং ২০১২ সালে নিখোঁজ হওয়া বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। কোলাজ: টিবিএস
    ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Related News

  • মাদক মামলায় পরীমনির বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ২৯ সেপ্টেম্বর
  • যানজটে আটকে আদালতে যেতে পারেননি পরীমনি, পেছাল সাক্ষ্যগ্রহণ
  • ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার: বরগুনার এসি ল্যান্ডের বিরুদ্ধে মামলা
  • তনু হত্যা মামলা: সাবেক সেনা সদস্য হাফিজুর জামিনে মুক্ত
  • স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভীর জামিন

Most Read

1
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

2
সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না, এনটিএমসি’র মাধ্যমে ফোনকল নজরদারি করতেন: প্রসিকিউশন  

4
 ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার

5
ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
অর্থনীতি

ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 

6
বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ (বায়েঁ) এবং ২০১২ সালে নিখোঁজ হওয়া বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net