Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 13, 2026
বে টার্মিনাল প্রকল্প নিয়ে মন্ত্রিসভায় আলোচনা করা হবে: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 November, 2024, 08:25 pm
Last modified: 10 November, 2024, 08:26 pm

Related News

  • এমআরটি লাইন-১ ও ৫: বিভিন্ন অবকাঠামো নির্মাণে ৫৮,৪৭৮ কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন
  • ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন
  • পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন মন্ত্রিসভায়
  • ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন, থাকছে বিশেষ ও সংক্ষিপ্ত আদালত
  • মন্ত্রিসভায় নতুন যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন

বে টার্মিনাল প্রকল্প নিয়ে মন্ত্রিসভায় আলোচনা করা হবে: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব

রবিবার (১০ নভেম্বর) বিকালে নৌ পরিবহন মন্ত্রণালয়ে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্প পর্যালোচনায় অংশীজনদের নিয়ে আয়োজিত সভা শেষে তিনি এ কথা বলেন।
টিবিএস রিপোর্ট
10 November, 2024, 08:25 pm
Last modified: 10 November, 2024, 08:26 pm
চট্টগ্রাম বে টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন

বে টার্মিনাল প্রকল্প নিয়ে মন্ত্রিসভায় আলোচনা করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক। রবিবার (১০ নভেম্বর) বিকালে নৌ পরিবহন মন্ত্রণালয়ে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্প পর্যালোচনায় অংশীজনদের নিয়ে আয়োজিত সভা শেষে তিনি এ কথা বলেন।

এসময় তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'বিভিন্ন অংশীজনদের কাছ থেকে বে টার্মিনাল প্রকল্পের অগ্রগতির কথা শুনেছেন নৌ পরিবহন উপদেষ্টা। প্রকল্পটি নিয়ে ক্যাবিনেট সভায় আলোচনা করা হবে বলে জানিয়েছেন তিনি।'

সভায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) এম শাখাওয়াত হোসেন, ওয়ার্ল্ড ব্যাংক, বিডা, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, পায়রা বন্দর কর্তৃপক্ষ, মোংলা বন্দর কর্তৃপক্ষ, প্রকল্পের বিনিয়োগকারী প্রতিষ্ঠান পিএসএস সিঙ্গাপুর, ডিপি ওয়াল্ড সহ বিভিন্ন স্টেক হোল্ডার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত একজন অংশীজন প্রতিনিধি নাম প্রকাশ না করে টিবিএসকে বলেন, 'বৈঠকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বে টার্মিনাল প্রকল্প বাস্তবায়নে সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গির কথা জানিয়েছেন। প্রকল্পের কাজ এগিয়ে নিতে মন্ত্রিসভায় অনুমোদন প্রক্রিয়ায় প্রয়োজনীয় ডকুমেন্ট প্রসেস করার জন্য নৌ পরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন।'

নৌ পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ প্রকল্পটি নিয়ে সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করে বলেন, 'বে টার্মিনাল প্রকল্প নিয়ে আরও বৈঠক অনুষ্ঠিত হবে।'

বৈঠকে উপস্থিত অংশীজনরা জানিয়েছেন, বে টার্মিনাল প্রকল্পের অধীনে তিনটি টার্মিনাল নির্মাণের বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে দুটি কনটেইনার টার্মিনাল এবং একটি মাল্টিপারপাস টার্মিনাল। মাল্টিপারপাস টার্মিনালটি নির্মাণ করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এতে বন্দরের সঙ্গে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এডি পোর্ট গ্রুপ।

এছাড়া, দুটি কনটেইনার টার্মিনালে পিএসএ সিঙ্গাপুর এবং ডিপি ওয়ার্ল্ড এর ১.৫ বিলিয়ন ডলার করে ৩ বিলিয়ন ডলার বিনিয়োগের কথা রয়েছে।

অংশীজনদের সভায় পিএসএ সিঙ্গাপুর এবং ডিপি ওয়ার্ল্ড প্রতিনিধিও উপস্থিত ছিলেন।

এর আগে, গত মাসে পিপিপি অথরিটি কার্যালয়ে পিপিপি অথরিটি, নৌ পরিবহন মন্ত্রণালয় এবং বন্দর কর্তৃপক্ষের সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হয়।  সেখানে প্রকল্পটির কার্যক্রম এগিয়ে নিতে বন্দর মন্ত্রণালয় ও বন্দর কর্তৃপক্ষকে পিপিপি অথরিটি তাগাদা দেয় বলে জানায় বন্দর সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম বন্দরে সক্ষমতার তুলনায় কন্টেইনারের চাপ বেশি থাকায় ২০১৪ সালে সরকার বে-টার্মিনাল প্রকল্প হাতে নেয়।

২০১৮ সালের ১ নভেম্বর বে-টার্মিনাল নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রাথমিক সমীক্ষা অনুযায়ী ২০২১ সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল।

চট্টগ্রাম বন্দর থেকে ৬ কিলোমিটার দূরে পতেঙ্গা হালিশহর এলাকার সাগর উপকূলে মোট আড়াই হাজার একর জমিতে গড়ে উঠছে বে টার্মিনাল প্রকল্প।

Related Topics

টপ নিউজ

বে টার্মিনাল প্রকল্প / মন্ত্রিসভা / চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব / নৌ পরিবহন মন্ত্রণালয় / নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা / ব্রিগেডিয়ার জেনারেল (অব) এম শাখাওয়াত হোসেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
    এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে কড়া ভিসা নীতি: বাংলাদেশসহ একাধিক দেশের শিক্ষার্থীদের ভর্তির অফার বাতিল করছে বিশ্ববিদ্যালয়গুলো
  • মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
    মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী ‘ডাকাত সাহেব’
  • প্রতীকী ছবি: টিবিএস
    কলেজে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা, কিন্তু পিছিয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়ে গিয়ে
  • হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। ছবি: সংগৃহীত
    বাব আল-মান্দেব প্রণালির লড়াইয়ে ৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুথিদের

Related News

  • এমআরটি লাইন-১ ও ৫: বিভিন্ন অবকাঠামো নির্মাণে ৫৮,৪৭৮ কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন
  • ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন
  • পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন মন্ত্রিসভায়
  • ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন, থাকছে বিশেষ ও সংক্ষিপ্ত আদালত
  • মন্ত্রিসভায় নতুন যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন

Most Read

1
এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে কড়া ভিসা নীতি: বাংলাদেশসহ একাধিক দেশের শিক্ষার্থীদের ভর্তির অফার বাতিল করছে বিশ্ববিদ্যালয়গুলো

3
মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
অর্থনীতি

মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী ‘ডাকাত সাহেব’

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

কলেজে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা, কিন্তু পিছিয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়ে গিয়ে

6
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাব আল-মান্দেব প্রণালির লড়াইয়ে ৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুথিদের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net