Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
মরক্কোতে জেন-জি বিক্ষোভ: পুলিশের গুলিতে নিহত ২, গ্রেপ্তার শতাধিক

আন্তর্জাতিক

আল জাজিরা
02 October, 2025, 03:25 pm
Last modified: 02 October, 2025, 03:57 pm

Related News

  • ইরাকে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৬ ক্রুর সবাই নিহত: সেন্টকম
  • ওমানে ড্রোন হামলায় ২ বিদেশি নাগরিক নিহত, সৌদি আরবেও ব্যাপক হামলার চেষ্টা
  • বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪
  • বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০

মরক্কোতে জেন-জি বিক্ষোভ: পুলিশের গুলিতে নিহত ২, গ্রেপ্তার শতাধিক

আন্দোলনকারীরা নতুন স্টেডিয়াম নির্মাণ ও সংস্কারের দিকে ইঙ্গিত করে স্লোগান দিচ্ছে, ‘স্টেডিয়াম আছে কিন্তু হাসপাতাল কোথায়?’ তারা রাষ্ট্রীয় নানা প্রকল্পে দুর্নীতির অভিযোগও তুলেছে।
আল জাজিরা
02 October, 2025, 03:25 pm
Last modified: 02 October, 2025, 03:57 pm
বিক্ষোভ দমনে রাজধানী রাবাতে নিরাপত্তা কর্মীরা। ছবি: রয়টার্স

দক্ষিণ মরক্কোতে জেন-জি বিক্ষোভে একটি পুলিশ স্টেশন দখলের চেষ্টা করার সময় পুলিশের গুলিতে দু'জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। দেশজুড়ে চলমান তরুণদের নেতৃত্বাধীন বিক্ষোভে এখন পর্যন্ত ৪০০-র বেশি মানুষকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।

বুধবার (১ অক্টোবর) মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্বাস্থ্য ও শিক্ষা খাতে সংস্কারের দাবিতে চলমান এই আন্দোলনে ক্রমেই সহিংসতা বাড়ছে। চলমান বিক্ষোভটি টানা পাঁচ রাত ধরে চলছে এবং চতুর্থ রাতে এটি সবচেয়ে সহিংস রূপ নেয়। এ সময় নিরাপত্তা বাহিনীর ২৬৩ সদস্য ও ২৩ জন সাধারণ মানুষ আহত হন। এছাড়া বিক্ষোভকারীরা গাড়িতে আগুন দেয় এবং দোকানপাট ভাঙচুর করে।

'জেন-জি ২১২' নামের তরুণদের একটি গ্রুপ সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক, ইনস্টাগ্রাম এবং গেমিং অ্যাপ 'ডিসকর্ডে' সংগঠিত হয়ে এই বিক্ষোভের ডাক দেয়।

তাদের স্লোগান ও পোস্টারেদেখা যাচ্ছে, ২০৩০ সালের বিশ্বকাপ ফুটবলের প্রস্তুতিতে দেশটি কোটি কোটি ডলার ব্যয় করলেও বহু স্কুল ও হাসপাতাল এখনো তহবিল সংকটে করুণ অবস্থায় পড়ে আছে।

মঙ্গলবার রাতে তরুণরা ছুরি, মলোটভ ককটেল [পেট্রোল বোমা] ও পাথর নিয়ে হামলা চালায় বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন। সে রাতেই ৪০৯ জনকে আটক করা হয়।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, সুস অঞ্চলের আইত আমিরা, ইনেজগান, আগাদির ও টিজনিত শহরসহ পূর্বাঞ্চলীয় উজদায় প্রশাসনিক ভবন, ব্যাংক ও দোকানপাট লুটপাট বা ভাঙচুর করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে (আল জাজিরার যাচাইকৃত) ভাঙচুর করা এটিএম বুথ এবং লুট হওয়া একটি ব্যাংকের ভবনের মেঝেজুড়ে ভাঙা কাঁচ ছড়িয়ে থাকতে দেখা গেছে।

তবে 'জেন-জি ২১২' এক পোস্টে জানিয়েছে, তারা সহিংসতা প্রত্যাখ্যান করে এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। তারা বলছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের কোনো বিরোধ নেই; বিরোধ কেবল সরকারের সঙ্গে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর ১৪২টি গাড়ি এবং ২০টি ব্যক্তিগত গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।

আন্দোলনকারীরা নতুন স্টেডিয়াম নির্মাণ বা সংস্কারের দিকে ইঙ্গিত করে স্লোগান দিচ্ছে, 'স্টেডিয়াম আছে কিন্তু হাসপাতাল কোথায়?' তারা রাষ্ট্রীয় নানা প্রকল্পে দুর্নীতির অভিযোগও তুলেছে।

এই বছর আফ্রিকা কাপ অব নেশন্স আয়োজনে প্রস্তুত হচ্ছে মরক্কো। পাশাপাশি ২০২৬ সালের সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতাও চলছে। এরই প্রেক্ষাপটে জনসাধারণের মধ্যে দীর্ঘস্থায়ী বৈষম্য ও বঞ্চনা যে প্রকট, তা নতুন করে সামনে আসছে।

যদিও কিছু সূচকে দ্রুত উন্নয়নের কথা বলা হয়েছে। তবে, অনেক মরক্কোবাসী মনে করেন প্রবৃদ্ধি সমানভাবে হয়নি। আঞ্চলিক বৈষম্য, জনসেবার দুরবস্থা এবং কর্মসংস্থানের সংকট জনমনে বিশেষ করে তরুণদের মধ্যে ক্ষোভ বাড়াচ্ছে।

অর্থনৈতিক ও সামাজিক অবস্থার প্রতিবাদে মরক্কোতে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রায়ই হয়ে থাকে। তবে চলতি এই বিক্ষোভ অন্তত ২০১৬ ও ২০১৭ সালের পর সবচেয়ে সহিংস। ঐ বছরগুলোতে উত্তরাঞ্চলীয় রিফ অঞ্চলে আন্দোলনকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছিল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে প্রতিবাদের অধিকারকে সম্মান জানানো হবে। একইসঙ্গে উসকানি এড়িয়ে ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করা হবে।

Related Topics

টপ নিউজ

মরক্কো / জেন জি বিক্ষোভ / সহিংসতা / পুলিশের গুলি / নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • ইরাকে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৬ ক্রুর সবাই নিহত: সেন্টকম
  • ওমানে ড্রোন হামলায় ২ বিদেশি নাগরিক নিহত, সৌদি আরবেও ব্যাপক হামলার চেষ্টা
  • বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪
  • বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

4
ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net