Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 22, 2026
ডেঙ্গুতে মৃত্যু কমাতে ফ্রি টেস্ট করবে সরকারি হাসপাতাল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 September, 2025, 09:25 am
Last modified: 26 September, 2025, 09:23 am

Related News

  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১২৩২; আক্রান্ত ৬০ হাজার ছাড়াল
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১,৪৮৪ জন
  • ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ ১,৭৫৩ রোগী হাসপাতালে ভর্তি
  • ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, একদিনে রেকর্ড ১,৭৩৩ জন হাসপাতালে ভর্তি
  • আগামী সপ্তাহে ঢাকাসহ ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে: আইইডিসিআর

ডেঙ্গুতে মৃত্যু কমাতে ফ্রি টেস্ট করবে সরকারি হাসপাতাল

বর্তমানে সরকারি হাসপাতালে ডেঙ্গু টেস্ট ফি ৫০ টাকা। তবে বেসরকারি হাসপাতালে ফির পরিমাণ ৩০০ টাকা।
টিবিএস রিপোর্ট
26 September, 2025, 09:25 am
Last modified: 26 September, 2025, 09:23 am
ছবি: মেহেদি হাসান/টিবিএস

ডেঙ্গু জ্বরে আক্রান্তদের মৃত্যু কমাতে দেশের সব সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গুর প্রাথমিক টেস্ট (এনএস১) করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সরকারি হাসপাতালগুলোর জরুরি বিভাগ, বর্হিবিভাগ ও অন্তঃবিভাগে রেজিস্ট্রেশন করা রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফ্রি টেস্ট করানো হবে।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের তথ্য পর্যালাচনা করে স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, অধিকাংশ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে হাসপাতালে যেতে দেরি হওয়ার কারণে। বিনামূল্যে টেস্ট সুবিধা চালু করা হলে আক্রান্তরা ডেঙ্গু টেস্ট করতে্ আগ্রহী হবে। এতে প্রাথমিক অবস্থায় রোগ শনাক্ত করা সম্ভব হবে এবং ডেঙ্গুজনিত কারণে মৃত্যু কমবে।

আগামী ৩০ নভেম্বর পর্যন্ত দেশের সব সরকারি হাসপাতালে এনএস১ পরীক্ষা ফ্রি করার জন্য প্রস্তাব পাঠিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ সেপ্টেম্বর এ বিষয়ে সম্মতি চেয়ে অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।  

বর্তমানে সরকারি হাসপাতালে ডেঙ্গু টেস্ট ফি ৫০ টাকা। তবে বেসরকারি হাসপাতালে ফির পরিমাণ ৩০০ টাকা।

অর্থ মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা টিবিএসকে বলেন, 'এটি একটি ভালো উদ্যোগ। অর্থ মন্ত্রণালয় এ প্রস্তাবে সম্মতি দিতে প্রস্তুত রয়েছে। এর আগে অধিক ব্যয়ের কোভিড-১৯ টেস্টসহ ব্যয়বহুল চিকিৎসা সম্পূর্ণ ফ্রি করার প্রস্তাবেও সম্মতি দিয়েছিল সরকার।' 

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মইনুল আহসান বলেন, 'ডেঙ্গু টেস্ট সম্পূর্ণ ফ্রি করে দিলে মানুষ জ্বরের শুরুতেই টেস্ট করতে আগ্রহী হবে এবং আরও বেশি মানুষ টেস্টের আওতায় আসবে। যত দ্রুত রোগী ডেঙ্গু টেস্ট করবে, তত তাড়াতাড়ি রোগ শনাক্ত হবে এবং তত দ্রুত চিকিৎসা শুরু হবে ও মৃত্যুর হার কমবে। কারণ ডেঙ্গু রোগীরা দেরিতে হাসপাতালে যাওয়ায় মৃত্যু বাড়ছে। তাই আমরা ডেঙ্গু টেস্ট ফ্রি করার আবেদন করেছি।'

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু মৃত্যু পর্যালোচনা প্রতিবেদন অনুযায়ী, এ বছর দেশে ডেঙ্গুতে যত মৃত্যু হয়েছে, তার অর্ধেকেরও বেশি ঘটেছে হাসপাতালে ভর্তির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে। এর প্রধান কারণ হলো দেরিতে হাসপাতালে ভর্তি হওয়া।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ডা. হালিমুর রশীদ বলেন, 'এখন পর্যন্ত আমরা ১১৪টি ডেঙ্গুজনিত মৃত্যু পর্যালোচনা করেছি। এর মধ্যে ৬৬ জন রোগী হাসপাতালে ভর্তির প্রথম ২৪ ঘণ্টার মধ্যে, ১৮ জন ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে, ৫ জন ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে এবং ২৫ জন ৭২ ঘণ্টার পর মারা গেছেন।'

তিনি বলেন, মৃতদের অধিকাংশই দেরিতে চিকিৎসা নিতে এসেছিলেন—সাধারণত তিন থেকে ছয় দিন জ্বরে ভোগার পর। ফলে মৃত্যুর আগে তারা হাসপাতালে গড়ে মাত্র আড়াই দিন চিকিৎসাধীন ছিলেন।

জেলাগুলোর মধ্যে ঢাকা ও বরগুনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। আর হাসপাতালগুলোর মধ্যে সর্বাধিক মৃত্যু রেকর্ড করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক)।

গত বছর দেশে ডেঙ্গিতে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল এবং আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন।

Related Topics

টপ নিউজ

ডেঙ্গু / ডেঙ্গু চিকিৎসা / ডেঙ্গু টেস্ট / ডেঙ্গুতে মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী। ছবি: টিবিএস
    জ্বালানির দাম বাড়ায় ঢাকা-খুলনাসহ দক্ষিণাঞ্চলে যাত্রীপ্রতি বাস ভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত মালিকদের
  • সোনালী ব্যাংক পিএলসি। ফাইল ছবি: সংগৃহীত
    বছরের প্রথমার্ধে সোনালী ব্যাংকের মুনাফা ১৯৩% বেড়ে ১,৮৭৮ কোটি টাকা
  • সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি
    সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি
  • ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেব্বি। ছবি: সংগৃহীত
    আমাদের নতুন অস্ত্র ‘বিশ্বকে চমকে দেবে’: ইরান
  • ফাইল ছবি
    পরিদর্শন প্রতিবেদন ও শোকজের জবাবে এমডি-ক্যামেলকোর যৌথ স্বাক্ষর বাধ্যতামূলক করল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    সুতা ও কাপড় আমদানিতে পূর্বানুমতি নেওয়ার নিয়ম বাতিল করল সরকার

Related News

  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১২৩২; আক্রান্ত ৬০ হাজার ছাড়াল
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১,৪৮৪ জন
  • ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ ১,৭৫৩ রোগী হাসপাতালে ভর্তি
  • ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, একদিনে রেকর্ড ১,৭৩৩ জন হাসপাতালে ভর্তি
  • আগামী সপ্তাহে ঢাকাসহ ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে: আইইডিসিআর

Most Read

1
প্রতীকী। ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম বাড়ায় ঢাকা-খুলনাসহ দক্ষিণাঞ্চলে যাত্রীপ্রতি বাস ভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত মালিকদের

2
সোনালী ব্যাংক পিএলসি। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বছরের প্রথমার্ধে সোনালী ব্যাংকের মুনাফা ১৯৩% বেড়ে ১,৮৭৮ কোটি টাকা

3
সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি

4
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেব্বি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমাদের নতুন অস্ত্র ‘বিশ্বকে চমকে দেবে’: ইরান

5
ফাইল ছবি
অর্থনীতি

পরিদর্শন প্রতিবেদন ও শোকজের জবাবে এমডি-ক্যামেলকোর যৌথ স্বাক্ষর বাধ্যতামূলক করল বাংলাদেশ ব্যাংক

6
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

সুতা ও কাপড় আমদানিতে পূর্বানুমতি নেওয়ার নিয়ম বাতিল করল সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net