Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
ইয়েমেন যুদ্ধে মার্কিন সহযোগিতা বন্ধের ঘোষণা বাইডেনের 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
05 February, 2021, 01:25 pm
Last modified: 05 February, 2021, 02:15 pm

Related News

  • বৈশ্বিক গ্যাস সরবরাহের মেরুদণ্ড হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের এলএনজি
  • ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি পর আদানির বিরুদ্ধে জালিয়াতির মামলা তুলে নিল ট্রাম্প প্রশাসন
  • যুক্তরাষ্ট্রের মসজিদে বন্দুক হামলা, দুই হামলাকারীসহ নিহত ৫
  • ভারতের রান্নার গ্যাসের সংকট যেভাবে বাড়িয়ে দিচ্ছে ক্যালিফোর্নিয়ার জ্বালানি তেলের দাম
  • যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শান্তি প্রস্তাব পৌঁছে দিল পাকিস্তান

ইয়েমেন যুদ্ধে মার্কিন সহযোগিতা বন্ধের ঘোষণা বাইডেনের 

এই একটি সংঘাত লক্ষ লক্ষ ইয়েমেনিকে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। 
টিবিএস ডেস্ক
05 February, 2021, 01:25 pm
Last modified: 05 February, 2021, 02:15 pm
লক্ষ লক্ষ ইয়েমেনি যুদ্ধের ফলে খাদ্য সঙ্কটে ভুগছে; ছবি-বিবিসি

আমেরিকা ইয়েমেনের ওপর তার মিত্রদের আক্রমণাত্মক অভিযানকে আর সমর্থন করবে না বলে ঘোষণা দিয়েছে। ছয় বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে এক লাখের ওপরে মানুষের মৃত্যু হয়েছে। 
 
"ইয়েমেন যুদ্ধের সমাপ্তি হতে হবে", নিজের প্রথম বড় পররাষ্ট্রনীতি বিষয়ক ভাষণে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 
 
বাইডেনের পূর্বের দু'জন উত্তরসূরীর আমলে, মার্কিন নেতৃত্বাধীন সৌদি সামরিক জোট ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করে। 
 
এই একটি সংঘাত লক্ষ লক্ষ ইয়েমেনিকে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। 
 
২০১৪ সালে দুর্বল ইয়েমেনী সরকার এবং ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের মাঝে সংঘাতের সূচনা হয়। ক্রমশ হুতিরা ইয়েমেনের দখল নিতে শুরু করে। সে সময় সৌদিসহ একাধিক মুসলিম দেশ হুতিদের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে। তাদের সাহায্য করে আমেরিকা, যুক্তরাজ্য এবং ফ্রান্সের মতো পশ্চিমা বিশ্বের দেশগুলো।
 
এছাড়াও বাইডেন ভাষণে মার্কিন পররাষ্ট্র নীতির আরও বিভিন্ন দিকের পরিবর্তন যেমন- আমেরিকা কর্তৃক গৃহীত শরণার্থীদের সংখ্যার উল্লেখযোগ্য বৃদ্ধি , জার্মানি থেকে আমেরিকান সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত রদ প্রভৃতি উল্লেখ করেন। 
 
বাইডেনের বক্তব্য এবং গৃহীত নীতিসমূহ গত মাসের বিদায়ী প্রেসিডেন্টে ট্রাম্পের নীতির সম্পূর্ণ বিপরীতধর্মী। 

ইয়েমেন ঘোষণায় যা বলল যুক্তরাষ্ট্র

হুতিদের  বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র ইয়েমেন সরকার এবং তার সৌদি নেতৃত্বাধীন মিত্রদের সমর্থন জানিয়ে আসছিল।

কিন্তু বৃহস্পতিবারে যুক্তরাষ্ট্র  ঘোষণা দিল, ইয়েমেনে সৌদি আরবের যুদ্ধকে তারা আর সমর্থন করবে না। ইয়েমেনে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের সব ধরনের সহযোগিতা বন্ধ করা হবে, যার মধ্যে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের অস্ত্র বিক্রি বন্ধের বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে।  

এ সিদ্ধান্ত অবশ্য আরবীয় উপদ্বীপে আল-কায়েদার বিরুদ্ধে অভিযানকে প্রভাবিত করবে না।
 
ইয়েমেনে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কূটনেতিক চেষ্টা জোরদারে বাইডেন তার বিশেষ দূত হিসেবে মার্কিন অভিজ্ঞ কূটনীতিক এবং মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ টিমোথি লেনডারকিংয়ের নাম ঘোষণা করেছেন।

এ সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের বিপরীতে বাইডেনের কৌশল পরিবর্তনের চিত্র ফুটিয়ে তুলছে; ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষে সমর্থন বাড়িয়েছিল। গত মাসেই ট্রাম্পের সেক্রেটারি অফ স্টেট অফ মাইক পম্পেও ঘোষণা করেছিলেন যে, হুতিদেরকে আসলে 'সন্ত্রাসী সংগঠন' হিসেবে পরিচিত করে তোলা হচ্ছে। 

মানবাধিকার সংস্থাগুলো বিভিন্ন সময়ে চলমান  এ দ্বন্দ্বের সমালোচনা করেছে। জাতিসংঘ জানিয়েছে, বর্তমানে ইয়েমেনে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সঙ্কট রয়েছে। দেশটির ৮০ শতাংশ মানুষই খাদ্য ও আর্থিক সাহায্য এবং নিরাপত্তাহীনতায় ভুগে। 
 
  • সূত্রঃ বিবিসি

Related Topics

টপ নিউজ

জো বাইডেন নীতি / যুক্তরাষ্ট্র / হুতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ছবি: জেমিনাই এআই
    অপারেশন সিন্দুরের পর পাকিস্তানি রুপির বিপরীতে ভারতীয় রুপির দাম কমেছে প্রায় ১২%: দ্য ওয়্যার
  • ফাইল ছবি: সংগৃহীত
    সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা গুলি

Related News

  • বৈশ্বিক গ্যাস সরবরাহের মেরুদণ্ড হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের এলএনজি
  • ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি পর আদানির বিরুদ্ধে জালিয়াতির মামলা তুলে নিল ট্রাম্প প্রশাসন
  • যুক্তরাষ্ট্রের মসজিদে বন্দুক হামলা, দুই হামলাকারীসহ নিহত ৫
  • ভারতের রান্নার গ্যাসের সংকট যেভাবে বাড়িয়ে দিচ্ছে ক্যালিফোর্নিয়ার জ্বালানি তেলের দাম
  • যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শান্তি প্রস্তাব পৌঁছে দিল পাকিস্তান

Most Read

1
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

2
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

3
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

4
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

5
ছবি: জেমিনাই এআই
আন্তর্জাতিক

অপারেশন সিন্দুরের পর পাকিস্তানি রুপির বিপরীতে ভারতীয় রুপির দাম কমেছে প্রায় ১২%: দ্য ওয়্যার

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net