Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 21, 2026
বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 September, 2025, 09:45 pm
Last modified: 19 September, 2025, 09:56 pm

Related News

  • শিশু সিটবেল্ট বাঁধতে না চাওয়ায় কানাডায় বাতিল হলো ফ্লাইট
  • কানাডার দাবানলের ধোঁয়া ঠেকাতে সীমান্তে ‘দেয়াল’ তুলতে চান ট্রাম্প, পোস্ট করলেন এআই জেনারেটেড ছবি 
  • ‘বৈষম্যমূলক আচরণের’ অভিযোগে কানাডার পণ্যে ৫০% শুল্ক আরোপ ট্রাম্পের
  • দাবানলের 'নোংরা' ধোঁয়া আসার অভিযোগে কানাডার ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
  • ফিফা বিশ্বকাপ ২০২৬: আর্থিকভাবে কে হলো লাভবান, কার হলো লোকসান?

বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা

টিবিএস রিপোর্ট
19 September, 2025, 09:45 pm
Last modified: 19 September, 2025, 09:56 pm

নিজ দেশের নাগরিকদের জন্য বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে কানাডা সরকার। রাজনৈতিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কথা উল্লেখ করে বাংলাদেশে 'উচ্চ মাত্রার সতর্কতা' অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। 

একইসঙ্গে পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে 'যেকোনো ধরনের ভ্রমণ এড়িয়ে চলার' অর্থাৎ ভ্রমণ নিষেধের পরামর্শ দেওয়া হয়েছে।

সম্প্রতি কানাডা সরকারের ওয়েবসাইটে প্রকাশিত ভ্রমণ সতর্কবার্তায় এই নির্দেশনা দেওয়া হয়।

ভ্রমণ সতর্কবার্তায় বলা হয়েছে, '২০২৪ সালের জুলাই থেকে বাংলাদেশে সহিংসতার ঘটনায় হাজারো মানুষ নিহত হয়েছে। যদিও এখন পরিস্থিতি তুলনামূলক শান্ত, তবুও হঠাৎ করে সহিংস বিক্ষোভ ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হতে পারে।' 

ভ্রমণ নির্দেশিকায় 'ঢাকার বিভিন্ন স্থানে, বিশেষত জাতীয় সংসদ ভবন, সচিবালয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মতিঝিল, নয়াপল্টন, পুরানা পল্টন, শাহবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা এবং কারওয়ান বাজার এলাকায় ভ্রমণকারীদের বাড়তি সতর্ক থাকতে' বলা হয়েছে। 

চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ভ্রমণ সম্পূর্ণভাবে এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে কানাডা সরকার। তাদের ভাষ্যে, 'ওই অঞ্চলে রাজনৈতিক সহিংসতা, জাতিগত সংঘাত, অপহরণ, এমনকি মাদক ও অস্ত্র চোরাচালানও ঘটে থাকে।'  

তবে কেউ সেখানে যেতে চাইলে কমপক্ষে ১০ দিন আগে স্থানীয় প্রশাসনকে অবহিত করতে হবে পরামর্শ দিয়েছে তারা।  

ভ্রমণ নির্দেশিকায়, নারীদের একা ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে এবং রাতে গণ-পরিবহন ব্যবহার না করার আহ্বান জানানো হয়েছে। এ সময় ভ্রমণকারীদের ঢাকা শহরের বাইরে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এছাড়া 'সন্ত্রাসী হামলার ঝুঁকি, বিশেষত ধর্মীয় উৎসব ও জনসমাগমে', এখনো বিদ্যমান বলে সতর্ক করেছে কানাডা সরকার। একই সঙ্গে সাধারণ ধর্মঘট ও অবরোধ চলাকালে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে তারা।

Related Topics

টপ নিউজ

কানাডা / সতর্কতা জারি / ভ্রমণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
    ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?
  • ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য
  • জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
    সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

Related News

  • শিশু সিটবেল্ট বাঁধতে না চাওয়ায় কানাডায় বাতিল হলো ফ্লাইট
  • কানাডার দাবানলের ধোঁয়া ঠেকাতে সীমান্তে ‘দেয়াল’ তুলতে চান ট্রাম্প, পোস্ট করলেন এআই জেনারেটেড ছবি 
  • ‘বৈষম্যমূলক আচরণের’ অভিযোগে কানাডার পণ্যে ৫০% শুল্ক আরোপ ট্রাম্পের
  • দাবানলের 'নোংরা' ধোঁয়া আসার অভিযোগে কানাডার ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
  • ফিফা বিশ্বকাপ ২০২৬: আর্থিকভাবে কে হলো লাভবান, কার হলো লোকসান?

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন

2
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

4
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
খেলা

ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?

5
ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য

6
জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net