Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
রাশিয়ার ‘ভুলবশত’ ড্রোন হামলা: আগ্রাসনের আশঙ্কায় পোল্যান্ডে সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন হাজারো সাধারণ মানুষ

আন্তর্জাতিক

রয়টার্স
14 September, 2025, 01:05 pm
Last modified: 14 September, 2025, 01:06 pm

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • রাশিয়ার ফুয়েল অয়েলে ঝুঁকছে এশিয়া, আমদানি ছুঁতে পারে রেকর্ড
  • ইরানকে ড্রোন প্রযুক্তি ও স্যাটেলাইট ইমেজ দিয়ে সাহায্য করছে রাশিয়া
  • রাশিয়ায় মোজতবা খামেনির চিকিৎসা নেওয়ার খবর নাকচ ইরানের রাষ্ট্রদূতের
  • পুতিন হয়তো ইরানকে ‘সামান্য’ সাহায্য করছেন: ট্রাম্প

রাশিয়ার ‘ভুলবশত’ ড্রোন হামলা: আগ্রাসনের আশঙ্কায় পোল্যান্ডে সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন হাজারো সাধারণ মানুষ

গত বুধবার পোল্যান্ড তার আকাশসীমায় রাশিয়ার ড্রোন ভূপাতিত করার পর এই উদ্বেগ আরও বেড়েছে। যদিও রাশিয়ার দাবি, তাদের ড্রোন হামলার লক্ষ্য ছিল ইউক্রেন; পোল্যান্ড নয়। 
রয়টার্স
14 September, 2025, 01:05 pm
Last modified: 14 September, 2025, 01:06 pm
পোল্যান্ডের ব্রানিয়েভোতে স্বেচ্ছাসেবী সামরিক প্রশিক্ষণে অংশ নেওয়া ৩৬ বছর বয়সী অ্যাগনিয়েস্কা জেড্রুশাক অন্যান্য প্রশিক্ষণার্থীর সঙ্গে দাঁড়িয়ে আছেন। ছবি: রয়টার্স

সোভিয়েত ইউনিয়নের অধীনে মস্কোর কয়েক দশকের আধিপত্য সহ্য করা পোল্যান্ডের অনেক নাগরিকের মনে এমনিতেই রাশিয়ার শত্রুতার ভয় গভীরভাবে প্রোথিত। তবে গত বুধবার পোল্যান্ড তার আকাশসীমায় রাশিয়ার ড্রোন ভূপাতিত করার পর এই উদ্বেগ আরও বেড়েছে। 

যদিও এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, ড্রোনগুলো ভুলবশত পোল্যান্ডে ঢুকে পড়তে পারে। রাশিয়ারও দাবি, তাদের ড্রোন হামলার লক্ষ্য ছিল ইউক্রেন; পোল্যান্ড নয়। 

তবে এই ড্রোন অনুপ্রবেশকে পরিকল্পিত হামলা বলে আখ্যায়িত করে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেন, এটা কোনো ভুল না, এটি রাশিয়ার পরিকল্পিত আক্রমণ। 

রুশ সীমান্ত থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে, পোল্যান্ডের উত্তরাঞ্চলে অ্যাগনিয়েস্কা জেড্রুশাক এখন পরিখা খুঁড়ছেন। রাশিয়ার সঙ্গে যুদ্ধের আশঙ্কায় তিনি তাঁর ১৩ বছর বয়সী ছেলেসহ পরিবারের সদস্যদের রক্ষা করতে চান। 

জেড্রুশাকের মতো হাজারো পোলিশ নাগরিক যোগ দিচ্ছেন স্বেচ্ছাসেবী সামরিক প্রশিক্ষণে। রাশিয়ার সামরিক আগ্রাসন নিয়ে উদ্বেগ বাড়ায় পোল্যান্ডের সেনাবাহিনী পেশাদার ও স্বেচ্ছাসেবী কর্মী দিয়ে তাদের সামরিক শক্তি জোরদার করছে।

সামরিক পোশাকে, মুখে ক্যামোফ্লেজ রঙ মেখে জেড্রুশাক বলেন, 'আমার সন্তানকে সুরক্ষিত রাখতে আমি সবকিছু করব, তাকে রক্ষা করার জন্য আমি অবশ্যই লড়তে চাই।'

ব্রানিয়েভোতে দক্ষিণ কোরীয় কে-২ ট্যাংকের প্রশিক্ষণ মাঠে জেড্রুশাকের মতো হাজার হাজার স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ নিচ্ছেন। ২০২২ সালে এক বড় সামরিক সহযোগিতা চুক্তির অধীনে পোল্যান্ড ১৮০টি কে-২ ট্যাংক অর্ডার করেছিল। 

পোল্যান্ডের সেন্ট্রাল মিলিটারি রিক্রুটমেন্ট সেন্টারের প্রধান কর্নেল গ্রেগর্জ ভাভরজিনকিউইচ জানান, ২০২৫ সালের প্রথম সাত মাসে ২০ হাজারেরও বেশি পোলিশ নাগরিক স্বেচ্ছাসেবী সামরিক প্রশিক্ষণে অংশ নিয়েছেন। 

এই বছর ৪০ হাজার স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ সম্পন্ন করবেন বলে আশা করা হচ্ছে, যা ২০২২ সালের তুলনায় দ্বিগুণেরও বেশি। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর থেকেই এই জনসম্পৃক্ততা বেড়েছে।

২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে পোল্যান্ড তার প্রতিরক্ষা ব্যয় অর্থনৈতিক উৎপাদনের ২ দশমিক ২ শতাংশ থেকে বাড়িয়ে এই বছর ৪ দশমিক ৭ শতাংশ করেছে। এটি ৩২ জাতির ন্যাটো জোটে সামরিক ব্যয়ের সর্বোচ্চ অনুপাত। 

সামরিক প্রশিক্ষণ গ্রহণ করলে স্বয়ংক্রিয়ভাবে যুদ্ধে কাজ করার বাধ্যবাধকতা থাকে না। স্বেচ্ছাসেবকরা পেশাদার সামরিক চাকরি, টেরিটোরিয়াল ডিফেন্স ফোর্সেস (ডব্লিউওটি) এ যোগ দিতে পারেন, অথবা সক্রিয় বা প্যাসিভ রিজার্ভের অংশ হিসেবে থাকতে পারেন।

ন্যাটো-এর হিসাব অনুযায়ী, ২ লাখ ১৬ হাজার সদস্য নিয়ে পোল্যান্ড ন্যাটোর তৃতীয় বৃহত্তম সামরিক শক্তি। যদিও এটি রাশিয়ার ১৫ লাখ সক্রিয় সেনা সদস্যের তুলনায় অনেক কম। পোল্যান্ড আগামী দশ বছরে তাদের সামরিক শক্তি প্রায় এক-তৃতীয়াংশ বাড়ানোর পরিকল্পনা করেছে।

আগামী ২০২৭ সালের মধ্যে মোট ১ লাখ স্বেচ্ছাসেবককে সামরিক ও বেসামরিক প্রতিরক্ষা প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে পোল্যান্ড।

Related Topics

টপ নিউজ

রাশিয়া / রুশ আগ্রাসন / পোল্যান্ড / সামরিক প্রশিক্ষণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ছবি: এএফপি
    ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা
  • ছবি; রয়টার্স
    যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • রাশিয়ার ফুয়েল অয়েলে ঝুঁকছে এশিয়া, আমদানি ছুঁতে পারে রেকর্ড
  • ইরানকে ড্রোন প্রযুক্তি ও স্যাটেলাইট ইমেজ দিয়ে সাহায্য করছে রাশিয়া
  • রাশিয়ায় মোজতবা খামেনির চিকিৎসা নেওয়ার খবর নাকচ ইরানের রাষ্ট্রদূতের
  • পুতিন হয়তো ইরানকে ‘সামান্য’ সাহায্য করছেন: ট্রাম্প

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা

3
ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net