Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
নোয়াখালীতে পাচারের জন্য রাখা ৪২৫টি বিপন্ন কচ্ছপ উদ্ধার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 September, 2025, 01:30 pm
Last modified: 13 September, 2025, 01:31 pm

Related News

  • বাগেরহাটে উদ্ধার হলো বিপন্ন ‘ধূসর মাথাযুক্ত মেছো ঈগল’, প্রাণ বাঁচাল স্থানীয়রা
  • বিলুপ্তির দেড়শ বছর পর গালাপাগোসের দ্বীপে ফিরল ১৫৮ ‘দানব’ কচ্ছপ
  • কুষ্টিয়ায় পার্ক থেকে মহাবিপন্ন ঘড়িয়াল ও তিনটি কচ্ছপ উদ্ধার
  • বাংলাদেশ হবে মেছোবিড়ালের নিরাপদ আশ্রয়স্থল
  • গত দশ বছরে বাংলাদেশের জীব বৈচিত্র্য: ধ্বংসস্তূপ থেকে আশার আলো

নোয়াখালীতে পাচারের জন্য রাখা ৪২৫টি বিপন্ন কচ্ছপ উদ্ধার

টিবিএস রিপোর্ট
13 September, 2025, 01:30 pm
Last modified: 13 September, 2025, 01:31 pm
ছবি: সৌজন্যে প্রাপ্ত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মণ্ডলপাড়ায় লোকনাথ মন্দিরের কাছে একটি পরিত্যক্ত বাড়িতে শুক্রবার (১২ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে পাচারের জন্য মজুত করে রাখা ৪২৫টি বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ।

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ডব্লিউসিসিইউর বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিক টিবিএসকে বলেন, 'উদ্ধার করা কচ্ছপগুলোর মধ্যে ৩২৫টি জীবিত ও ১০০টি মৃত অবস্থায় পাওয়া গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী জীবিত কচ্ছপগুলোকে উপযুক্ত জলাশয়ে অবমুক্ত করা হবে।'

গোপন সংবাদের ভিত্তিতে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের (ডব্লিউসিসিইউ) সদস্যরা জানতে পারেন, একটি বাড়িতে বিপুলসংখ্যক কচ্ছপ অবৈধভাবে মজুত করা হয়েছে। এ তথ্যের সত্যতা যাচাই করতে ডব্লিউসিসিইউর সদস্য ও তথ্যদাতারা ঘটনাস্থলে গেলে পাচারকারীরা তাদের উপস্থিতি টের পেয়ে কচ্ছপগুলো সরিয়ে ফেলার চেষ্টা করেন।

ডব্লিউসিসিইউর পরিচালকের তত্ত্বাবধানে উপকূলীয় বন বিভাগ, নোয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা ও নোয়াখালী ওয়াইল্ডলাইফ অ্যান্ড অ্যানিমেল টিমের স্থানীয় স্থানীয় সংরক্ষণ স্বেচ্ছাসেবকদের নিয়ে একটি অভিযান চালানো হয়। এই অভিযানে তিন প্রজাতির মোট ৪২৫টি কচ্ছপ উদ্ধার করা হয়। এগুলো হলো—কড়ি কাইট্টা (ইন্ডিয়ান রুফড টার্টেল), সুন্ধি কাছিম (ইন্ডিয়ান ফ্ল্যাপশেল টার্টেল) ও ধুম কাছিম (ইন্ডিয়ান পিকক সফটশেল টার্টেল)।

উদ্ধারকৃত কচ্ছপের প্রজাতিগুলো বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর প্রথম তফসিলে সংরক্ষিত বন্যপ্রাণী হিসেবে তালিকাভুক্ত। কর্মকর্তারা জানান, জলজ বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় এই কচ্ছপগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Related Topics

টপ নিউজ

কচ্ছপ / বন্যপ্রাণী / বিপন্ন প্রাণী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
    ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • ফাইল ছবি: রয়টার্স
    নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

Related News

  • বাগেরহাটে উদ্ধার হলো বিপন্ন ‘ধূসর মাথাযুক্ত মেছো ঈগল’, প্রাণ বাঁচাল স্থানীয়রা
  • বিলুপ্তির দেড়শ বছর পর গালাপাগোসের দ্বীপে ফিরল ১৫৮ ‘দানব’ কচ্ছপ
  • কুষ্টিয়ায় পার্ক থেকে মহাবিপন্ন ঘড়িয়াল ও তিনটি কচ্ছপ উদ্ধার
  • বাংলাদেশ হবে মেছোবিড়ালের নিরাপদ আশ্রয়স্থল
  • গত দশ বছরে বাংলাদেশের জীব বৈচিত্র্য: ধ্বংসস্তূপ থেকে আশার আলো

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

4
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

5
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net