Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 04, 2026
নতুন চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের প্রথম গমবাহী জাহাজ বাংলাদেশের পথে, অক্টোবরের মাঝামাঝি পৌঁছাবে দেশে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 September, 2025, 02:50 pm
Last modified: 11 September, 2025, 02:56 pm

Related News

  • যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬২ হাজার মেট্রিক টন গম
  • বিশ্ববাজারে দরপতন ও নীতিগত সমন্বয়হীনতায় চাহিদার তুলনায় অনেক বেশি গম আমদানি; বন্দরে জাহাজ জট
  • যুক্তরাষ্ট্র থেকে আরও ৫৭ হাজার টন গম এল মোংলা বন্দরে
  • যুক্তরাষ্ট্র থেকে ৫৮,৩৫৯ মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল জাহাজ
  • যুক্তরাষ্ট্রের ৫৭,২০৩ টন গম নিয়ে বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে এমভি ক্লিপার ইসাডোরা

নতুন চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের প্রথম গমবাহী জাহাজ বাংলাদেশের পথে, অক্টোবরের মাঝামাঝি পৌঁছাবে দেশে

টিবিএস রিপোর্ট
11 September, 2025, 02:50 pm
Last modified: 11 September, 2025, 02:56 pm
প্রতীকী ছবি: রয়টার্স

নতুন পাঁচ বছর মেয়াদি সরবরাহ চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে প্রথম জাহাজটি বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করেছে। টেক্সাসের কর্পাস ক্রিস্টি বন্দর থেকে ছেড়ে আসা জাহাজটি অক্টোবরের মাঝামাঝি নাগাদ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

৫৫ হাজার মেট্রিক টন বা ২২ লাখ বুশেল 'হার্ড রেড উইন্টার' জাতের গম নিয়ে গত ৩০-৩১ আগস্টের উইকএন্ডে জাহাজটি এডিএম কর্পাস ক্রিস্টি থেকে যাত্রা শুরু করে।

চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে এই যাত্রায় প্রায় ৪০ দিন সময় লাগতে পারে।

টিবিএসকে জাহাজ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছ খাদ্য অধিদপ্তরের পরিচালক (সংগ্রহ) মো. মনিরুজ্জামান বলেন, 'প্রথম চালানটি অক্টোবরের মাঝামাঝি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।'

তিনি আরও বলেন, 'প্রথম চুক্তিতে আমরা প্রতি টন ৩০২.৭৫ ডলার দামে ২.২ লাখ টন গম কিনেছি। এই চুক্তির মেয়াদ শেষে নতুন মূল্যে আবার চুক্তি সই করা হবে।'

মনিরুজ্জামান জানান, শিগগিরই 'হার্ড রেড উইন্টার' জাতের গম নিয়ে আরও দুটি এবং 'সফট হোয়াইট' জাতের গম নিয়ে একটি জাহাজ বোঝাই করার কথা রয়েছে।

এই চালানটি একটি সমঝোতা স্মারকের (এমওইউ) অধীন প্রথম চালান। গত ২০ জুলাই ঢাকায় বাংলাদেশের খাদ্য অধিদপ্তর ও যুক্তরাষ্ট্রের গম শিল্পের বৈদেশিক বিপণন সংস্থা ইউএস হুইট অ্যাসোসিয়েটসের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। চুক্তিতে বাংলাদেশের পক্ষে সই করেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাসানাত হুমায়ুন কবির এবং যুক্তরাষ্ট্রের পক্ষে প্রতিনিধিত্ব করেন ইউএসডব্লিউর দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট জো সাওয়ার্স।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন এবং খাদ্য মন্ত্রণালয় ও যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই চুক্তি অনুযায়ী, বাংলাদেশ আগামী পাঁচ বছর যুক্তরাষ্ট্র থেকে বার্ষিক ৭ লাখ মেট্রিক টন গম আমদানি করবে। কর্মকর্তারা জানান, এই চুক্তির লক্ষ্য হলো বাংলাদেশে উচ্চমানের গমের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করা; একই সঙ্গে মার্কিন কৃষকদের জন্য একটি নির্ভরযোগ্য রপ্তানির বাজার তৈরি করা। 

Related Topics

টপ নিউজ

গম / গম আমদানি / যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    ৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
  • ফাইল ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা
  • ছবি: ইপিএ
    ‘ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথাব্যথা নেই’: যুদ্ধের 'মূল' কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল
  • ছবি: রয়টার্স
    হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • ছবি: রয়টার্স
    যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

Related News

  • যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬২ হাজার মেট্রিক টন গম
  • বিশ্ববাজারে দরপতন ও নীতিগত সমন্বয়হীনতায় চাহিদার তুলনায় অনেক বেশি গম আমদানি; বন্দরে জাহাজ জট
  • যুক্তরাষ্ট্র থেকে আরও ৫৭ হাজার টন গম এল মোংলা বন্দরে
  • যুক্তরাষ্ট্র থেকে ৫৮,৩৫৯ মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল জাহাজ
  • যুক্তরাষ্ট্রের ৫৭,২০৩ টন গম নিয়ে বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে এমভি ক্লিপার ইসাডোরা

Most Read

1
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

2
বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

‘ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথাব্যথা নেই’: যুদ্ধের 'মূল' কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net