Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
জাকসু নির্বাচনে অমর্ত্যের প্রার্থিতা বাতিলের প্রতিবাদে অবরুদ্ধ উপাচার্য ও নির্বাচন কমিশন 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 September, 2025, 03:00 pm
Last modified: 10 September, 2025, 03:00 pm

Related News

  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হত্যা: স্বামী ফাহিমের রিমান্ড শুনানি ২৪ মার্চ
  • বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট ৯ এপ্রিল
  • পদত্যাগপত্র জমা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 
  • ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল নির্বাচন কমিশন
  • গভীর রাতে গেজেট প্রকাশ করে ইসি হাত মুছে নিয়েছে: বদিউল আলম মজুমদার

জাকসু নির্বাচনে অমর্ত্যের প্রার্থিতা বাতিলের প্রতিবাদে অবরুদ্ধ উপাচার্য ও নির্বাচন কমিশন 

নির্বাচন কমিশনের প্রধান অধ্যাপক মনিরুজ্জামান বলেন, “শিক্ষার্থীরা যেটা বলছে, সেটাই হয়েছে। এত রাতে কেউ এমনি এমনি বসে থাকে না।”
টিবিএস রিপোর্ট
10 September, 2025, 03:00 pm
Last modified: 10 September, 2025, 03:00 pm
জাকসু নির্বাচন কমিশন। ছবি: টিবিএস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে অমর্ত্য রায় জনের প্রার্থিতা বাতিলের প্রতিবাদে অবরুদ্ধ করে রাখা হয়েছে উপাচার্য ও নির্বাচন কমিশনকে। ছাত্র ইউনিয়নের নেতৃত্বাধীন জাকসু নির্বাচনের 'সম্প্রীতি ঐক্য প্যানেল'-এর প্রার্থী ও সমর্থকদের বিরুদ্ধে অবরুদ্ধ করে রাখার অভিযোগ আনা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান ও প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামানসহ কমিশনের অন্য সদস্যরা আলোচনায় বসলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের অবরুদ্ধ করে রাখেন। 

পরে ভোররাতে উপাচার্য আশ্বাস দিলে ও সকালে সিদ্ধান্ত জানাবেন বললে শিক্ষার্থীরা সেখান থেকে সরে যান।

এ বিষয়ে নির্বাচন কমিশনের প্রধান অধ্যাপক মনিরুজ্জামান বলেন, "শিক্ষার্থীরা যেটা বলছে (অবরুদ্ধ), সেটাই হয়েছে। এত রাতে কেউ এমনি এমনি বসে থাকে না।"

সম্প্রীতি ঐক্য প্যানেল থেকে ভিপি প্রার্থী ছাত্র ইউনিয়নের সাবেক বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি অমর্ত্য রায় জন। তবে তিনি নিয়মিত শিক্ষার্থী না হওয়ায় প্রাথমিকভাবে তাকে নির্বাচনের চূড়ান্ত প্রার্থীর তালিকা থেকে বাদ দেয় নির্বাচন কমিশন। অমর্ত্য এরপর হাইকোর্টে রিট করলে আদালত তার প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্দেশ দেন।

তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ আদেশের বিরুদ্ধে আপিল করলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাইকোর্টের রায় আট সপ্তাহের জন্য স্থগিত করেন। এ পরিস্থিতিতে রাতেই উপাচার্য ও নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে যান সম্প্রীতি ঐক্য প্যানেলের নেতাকর্মীরা।

এসময় বিক্ষোভকারী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আইনজীবী আপিল শুনানিতে দাবি করেন যে ব্যালট পেপার ছাপা হয়ে গেছে এবং নতুন ব্যালট ছাপানোর সময় নেই—এই যুক্তিতে আদেশ স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীদের মতে, এটি 'কারিগরি অজুহাত', এবং প্রশাসন চাইলে নতুন ব্যালট ছাপিয়ে অমর্ত্যকে ফের প্রার্থী হিসেবে অন্তর্ভুক্ত করা সম্ভব।

এক পর্যায়ে শিক্ষার্থীরা উপাচার্যের সামনেই অমর্ত্যর আইনজীবীর সঙ্গে ফোনে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করেন। উপাচার্য জানান, কেবল একপক্ষের আইনজীবীর বক্তব্য নয়, বিশ্ববিদ্যালয়ের পক্ষে থাকা আইনজীবীর সঙ্গেও কথা বলা দরকার। তখন শিক্ষার্থীরা তাকে ১৫ মিনিট সময় দেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরুদ্ধ অবস্থা বজায় থাকবে বলে জানিয়ে দেন।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, "আমরা আইনজীবীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, কল, মেসেজ—সবকিছু করেছি, কিন্তু কোনোভাবেই তাকে পাইনি। তবে বিষয়টা যদি শুধু ব্যালট পেপার ইস্যু হয়, তাহলে তা বিবেচনায় নেওয়া হতে পারে।"

ঘটনার সময় সাংবাদিকরা সিনেট ভবনে ঢুকে প্রশাসনের বক্তব্য নিতে চাইলে শুরুতে তাদের বাধা দেওয়া হয়। রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মেহেদি মামুন সিনেট হলে প্রবেশ করতে চাইলে শিক্ষার্থীদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে রাত ৪টার দিকে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয় এবং তারা প্রশাসনের বক্তব্য নেওয়ার সুযোগ পান।

Related Topics

টপ নিউজ

জাকসু নির্বাচন / ভিপি প্রার্থী / অমর্ত্য রায় জন / জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় / উপাচার্য / নির্বাচন কমিশন / অবরুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হত্যা: স্বামী ফাহিমের রিমান্ড শুনানি ২৪ মার্চ
  • বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট ৯ এপ্রিল
  • পদত্যাগপত্র জমা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 
  • ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল নির্বাচন কমিশন
  • গভীর রাতে গেজেট প্রকাশ করে ইসি হাত মুছে নিয়েছে: বদিউল আলম মজুমদার

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net