Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
কানাডায় প্রবাসী বাংলাদেশিদের জন্য এনআইডি সেবা চালু করল ইসি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 September, 2025, 11:45 am
Last modified: 10 September, 2025, 11:48 am

Related News

  • সংরক্ষিত নারী আসনে এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল, থাকছে আপিলের সুযোগ
  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল
  • ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনী ব্যয় ২৩ লাখ টাকা
  • বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট ৯ এপ্রিল
  • ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল নির্বাচন কমিশন

কানাডায় প্রবাসী বাংলাদেশিদের জন্য এনআইডি সেবা চালু করল ইসি

ইসি সূত্রে জানা গেছে, প্রবাস থেকে পোস্টাল ব্যালটে ভোটের উদ্যোগের অংশ হিসেবে বর্তমানে ১০ দেশের ১৭টি মিশন অফিসের মাধ্যমে বাংলাদেশি প্রবাসীরা এনআইডি সেবা পাচ্ছেন। পর্যায়ক্রমে ৪০টি দেশে এ সেবা চালুর পরিকল্পনা রয়েছে।
টিবিএস রিপোর্ট
10 September, 2025, 11:45 am
Last modified: 10 September, 2025, 11:48 am

বাংলাদেশি প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবার আওতায় এবার যুক্ত হলো কানাডা। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) টরন্টোয় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

ইসি সূত্রে জানা গেছে, প্রবাস থেকে পোস্টাল ব্যালটে ভোটের উদ্যোগের অংশ হিসেবে বর্তমানে ১০ দেশের ১৭টি মিশন অফিসের মাধ্যমে বাংলাদেশি প্রবাসীরা এনআইডি সেবা পাচ্ছেন। পর্যায়ক্রমে ৪০টি দেশে এ সেবা চালুর পরিকল্পনা রয়েছে।

'স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম ও প্রবাসীদের ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ' শীর্ষক অনুষ্ঠানে নির্বাচন কমিশনের কর্মকর্তা, কানাডায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্য এবং কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রবাসীরা অনলাইনে (services.nidw.gov.bd) গিয়ে ফরম-২(ক) পূরণ করে ভোটার নিবন্ধনের আবেদন করতে পারবেন।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, জাপান ও কানাডায় প্রবাসীরা এনআইডি সেবা পাচ্ছেন। গত জুলাইয়ে যুক্তরাষ্ট্র, ওমান, দক্ষিণ আফ্রিকা, জর্ডান ও মালদ্বীপে এ কার্যক্রম চালুর অনুমতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্ক ও ওয়াশিংটনসহ যেখানে বাংলাদেশের মিশন রয়েছে–সেখানেও এ সেবা চালু হবে।

বর্তমান ইসি প্রথমবারের মতো প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটিং ব্যবস্থা চালু করছে। এ নিয়ে সময়ে সময়ে ব্রিফিংয়ের মাধ্যমে অগ্রগতি জানাবে সংস্থাটি।

মঙ্গলবার এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেন, "আউট অব কান্ট্রি ভোটিংয়ের জন্য আমরা দুটি প্ল্যাটফর্ম করছি। একটি হলো প্রবাসে থাকা এনআইডি-ধারী বাংলাদেশিদের জন্য নিবন্ধন প্রক্রিয়া; অন্যটি হলো দেশের অভ্যন্তরে যারা নির্বাচনী কাজে সংশ্লিষ্ট বা আইনি হেফাজতে আছেন, তাদের জন্য ইন-কান্ট্রি পোস্টাল ব্যালট ভোটিং সিস্টেম। এজন্য একটি অ্যাপ ও প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে।"

তিনি আরও বলেন, "প্রবাসীরা এবার জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন। এজন্য আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। নিবন্ধনের সময়সীমা ও ভোটিংয়ের কারিগরি বিষয়গুলো যথাসময়ে আপনাদের জানানো হবে, যাতে আপনাদের মাধ্যমে প্রবাসীরাও জানতে পারেন।"

Related Topics

টপ নিউজ

নির্বাচন কমিশন / প্রবাসী ভোটার / জাতীয় নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান
  • দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
    পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

Related News

  • সংরক্ষিত নারী আসনে এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল, থাকছে আপিলের সুযোগ
  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল
  • ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনী ব্যয় ২৩ লাখ টাকা
  • বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট ৯ এপ্রিল
  • ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল নির্বাচন কমিশন

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

3
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

4
বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান

5
দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী

6
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net