Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 01, 2026
বদরুদ্দিন ওমরের মৃত্যুতে তারেক রহমানের শোক প্রকাশ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 September, 2025, 02:55 pm
Last modified: 07 September, 2025, 03:29 pm

Related News

  • হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭১৯
  • চট্টগ্রামে ফিশিং ভেসেলে বিস্ফোরণ: ঢাকায় নেওয়ার পথে দগ্ধ ২ নাবিকের মৃত্যু, প্রকৌশলী সংকটাপন্ন
  • এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
  • সোনাদিয়ায় ১০ হাজার একর প্যারাবন উজাড় করে লবণের মাঠ-চিংড়িঘের, দখলে রাজনৈতিক দলের নেতা-কর্মী
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, এ বছর একদিনে সর্বোচ্চ

বদরুদ্দিন ওমরের মৃত্যুতে তারেক রহমানের শোক প্রকাশ 

তারেক রহমান বদরুদ্দীন উমর সম্পর্কে বলেন, ৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা ও সকল স্বৈরতন্ত্রের বিরুদ্ধে তার সংগ্রাম ও চিন্তা চিরস্মরণীয়।
টিবিএস রিপোর্ট
07 September, 2025, 02:55 pm
Last modified: 07 September, 2025, 03:29 pm
তারেক রহমান। ছবি: সংগৃহীত

দেশের লেখক, গবেষক, বুদ্ধিজীবী, রাজনীতিক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমরের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

তারেক রহমান তার ফেসবুকে লেখেন, 'দেশের প্রখ্যাত চিন্তক, প্রবীণ রাজনীতিক বদরুদ্দিন ওমর অসুস্থ হয়ে আজ সকালে শ্যামলীস্থ স্পেশালাইজড হাসপাতালে যাবার পথে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।'

তিনি আরও লেখেন, 'বামপন্থী প্রগতিশীল রাজনীতির পথিকৃত, লেখক, শিক্ষক, বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ বদরুদ্দিন ওমরের জীবনাবসানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও আমি গভীরভাবে মর্মাহত। স্বাধীনচেতা, নির্ভিক কন্ঠস্বরের এই বুদ্ধিজীবীর এই মূহুর্তে পৃথিবী থেকে চলে যাওয়া জনমনে হতাশার সৃষ্টি করেছে। জনগণের সম্মান ও নিদারুন বেদনাকে মর্মে মর্মে উপলব্ধি এবং সেটিকে প্রতিবাদের ভাষায় মূর্ত করতে পারতেন মরহুম বদরুদ্দিন ওমর। 

৫২'র ভাষা আন্দোলনে বদরুদ্দিনের ভূমিকার কথা স্বরণ করে তারেক রহমান বলেন, ৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা ও সকল স্বৈরতন্ত্রের বিরুদ্ধে তার সংগ্রাম ও চিন্তা চিরস্মরণীয়। জাতির নানা ক্রান্তিকালে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক পরিবর্তনের পর্ব নিয়ে তার গবেষণাধর্মী গ্রন্থ সমূহ এক অমূল্য সম্পদ হিসেবে পাঠক সমাজের নিকট সমধিক সমাদৃত। মরহুম বদরুদ্দিন ওমর বারবার রাজরোষে পড়া সত্ত্বেও তিনি তার আদর্শ বাস্তবায়নে ছিলেন আপোষহীনভাবে স্থির। কোন ভীতি বা হুমকি তাকে নিবৃত্ত করতে পারেনি তার কর্তব্যকর্ম থেকে। স্বৈরতন্ত্রকে উপেক্ষা করে তিনি তার স্বাধীন মতামত প্রকাশে কখনোই কুন্ঠিত হননি। তিনি এদেশে ছিলেন স্বাধীন বিবেকের এক প্রতীক।

তারেক রহমান এসময় বদরুদ্দিন ওমরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজন, ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

Related Topics

টপ নিউজ

বিএনপি / ভারপ্রাপ্ত চেয়ারম্যান / তারেক রহমান / বদরুদ্দীন উমর / মৃত্যু / শোক প্রকাশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
    খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?
  • ছবি: সংগৃহীত
    প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু
  • ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
    ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
  • ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস
  • ছবি: সংগৃহীত
    কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা: ঘানার সেই ওঝার ভবিষ্যদ্বাণী

Related News

  • হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭১৯
  • চট্টগ্রামে ফিশিং ভেসেলে বিস্ফোরণ: ঢাকায় নেওয়ার পথে দগ্ধ ২ নাবিকের মৃত্যু, প্রকৌশলী সংকটাপন্ন
  • এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
  • সোনাদিয়ায় ১০ হাজার একর প্যারাবন উজাড় করে লবণের মাঠ-চিংড়িঘের, দখলে রাজনৈতিক দলের নেতা-কর্মী
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, এ বছর একদিনে সর্বোচ্চ

Most Read

1
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

2
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু

4
ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
অর্থনীতি

ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস

6
ছবি: সংগৃহীত
খেলা

কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা: ঘানার সেই ওঝার ভবিষ্যদ্বাণী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net