Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 20, 2026
চাহিদার চাপে ‘হলো নাইট: সিল্কসং’ মুক্তির দিনই অচল গেম স্টোরগুলো, ক্ষুব্ধ গেমাররা

আন্তর্জাতিক

বিবিসি
05 September, 2025, 01:20 pm
Last modified: 05 September, 2025, 01:30 pm

Related News

  • একনজরে ২০২৫ সালের সেরা ১০ ভিডিও গেম
  • ফেলে দেয়া যন্ত্রে যারা খোঁজেন সোনালী অতীত; পুরনো আমলের টিভি সংগ্রহ যাদের শখ
  • বিশ্বের সবচেয়ে ধনী গেমারদের রয়েছে ১২.৫ বিলিয়ন পাউন্ডের সম্পদ, তৈরি করেছেন বিশ্ববিখ্যাত গেম
  • ২০২৪ সালের গেম অব দ্য ইয়ার পুরস্কার জিতল 'অ্যাস্ট্রো বট' 
  • মুহাম্মাদ তারিক সাইফুল্লাহ: বাংলাদেশ থেকে লাস ভেগাসে কাজ করা গেম আর্টিস্টের গল্প

চাহিদার চাপে ‘হলো নাইট: সিল্কসং’ মুক্তির দিনই অচল গেম স্টোরগুলো, ক্ষুব্ধ গেমাররা

গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিপুল চাহিদার কারণে এই প্ল্যাটফর্মগুলো বিপর্যস্ত হয়ে পড়ে, যার ফলে হাজারো গেমার গেমটি কিনতে পারেননি।
বিবিসি
05 September, 2025, 01:20 pm
Last modified: 05 September, 2025, 01:30 pm
ছবি: টিম চেরি

বছরের অন্যতম প্রতীক্ষিত ভিডিও গেম 'হলো নাইট: সিল্কসং' মুক্তির পরই বিশ্বের বৃহত্তম অনলাইন ভিডিও গেম স্টোরগুলোতে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিপুল চাহিদার কারণে এই প্ল্যাটফর্মগুলো বিপর্যস্ত হয়ে পড়ে, যার ফলে হাজারো গেমার গেমটি কিনতে পারেননি।

গেমটি উন্মুক্ত হওয়ার পরপরই পিসি গেমিং প্ল্যাটফর্ম 'স্টিম'-এ ব্যাপক সমস্যা দেখা দেয়। অসংখ্য ব্যবহারকারী গেমটি কিনতে না পারার অভিযোগ করেন। শুধু স্টিম নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও গেমাররা নিন্টেন্ডো, প্লেস্টেশন এবং এক্সবক্সের মতো অন্যান্য প্ল্যাটফর্মে 'সিল্কসং' কেনার ক্ষেত্রে একই ধরনের সমস্যার কথা জানান। 

গেমটি মুক্তির পরপরই আউটেজ-চেকার 'ডাউনডিটেক্টর'-এ ব্যবহারকারীদের অভিযোগের সংখ্যা দ্রুত বাড়তে থাকে, যা একপর্যায়ে ৩ হাজার ৭৫০-এ গিয়ে পৌঁছে। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ ভক্তরা প্ল্যাটফর্মগুলোর তীব্র সমালোচনা করেন। কেউ কেউ এই বিভ্রাটকে 'হাস্যকর' বলে অভিহিত করেন, আবার অনেকে বলেন যে গেমটি আগে থেকে অর্ডার করার কোনো সুযোগ না থাকাটা ছিল 'বোকার মতো' কাজ, যা থাকলে এই সমস্যাগুলো হয়তো এড়ানো যেত। হতাশাগ্রস্ত ভক্তরা এক্স (সাবেক টুইটার) সহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ত্রুটিপূর্ণ কোডের স্ক্রিনশট পোস্ট করে তাদের ক্ষোভ প্রকাশ করেন।

যদিও, ঘণ্টার পর ঘণ্টা ধরে গেমটি কিনতে না পারার অভিযোগ থাকলেও, মুক্তির আধা ঘণ্টার মধ্যেই স্টিমে ১ লাখেরও বেশি মানুষ 'সিল্কসং' খেলছিলেন বলে রেকর্ড করা হয়। ধারণা করা হচ্ছে, তারা হয়তো অন্য কোনো অনলাইন স্টোর থেকে গেমটির কপি সংগ্রহ করেছিলেন। 

প্ল্যাটফর্মের একটি আলোচনা বোর্ডে একজন গেমার আক্ষেপ করে লেখেন, 'আমি যখন কিনতেই পারছি না, তখন তোমরা কীভাবে খেলছো?' অন্যদিকে, 'হলো নাইট' এবং এর সিক্যুয়েলের সুরকার ক্রিস্টোফার লারকিন এক্স-এ রসিকতা করে লেখেন যে, গেমটি হয়তো 'ইন্টারনেট ক্র্যাশ' করিয়েছে। একজন এক্স ব্যবহারকারী তো রসিকতা করে পোস্ট করেন যে, তিনি 'সবচেয়ে কঠিন বসকে হারিয়েছেন'–সাথে তিনি সফলভাবে 'হলো নাইট' সিক্যুয়েলটি কেনার স্ক্রিনশট জুড়ে দেন। 

এই সমস্যা শুধু গেমারদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, অন্তত একজন ভিডিও গেম প্রকাশকও জানিয়েছেন যে গেমটির অভূতপূর্ব চাহিদার কারণে সৃষ্ট বিশৃঙ্খলায় তারাও আটকা পড়েছিলেন।

'হলো নাইট' গেমগুলো তৈরি করেছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড-ভিত্তিক টিম চেরি নামের একটি ছোট্ট ইন্ডিপেন্ডেন্ট ডেভেলপার প্রতিষ্ঠান, যেখানে মাত্র তিনজন সদস্য কাজ করেন। ২০১৭ সালে প্রথম গেম 'হলো নাইট' মুক্তির পর বিশ্বব্যাপী ১৫ মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছিল। 

Related Topics

টপ নিউজ

হলো নাইট: সিল্কসং / অনলাইন গেম স্টোর / অনলাইন গেম / গেমস / গেমার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি
  • ছবি: সংগৃহীত
    'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ
  • ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

Related News

  • একনজরে ২০২৫ সালের সেরা ১০ ভিডিও গেম
  • ফেলে দেয়া যন্ত্রে যারা খোঁজেন সোনালী অতীত; পুরনো আমলের টিভি সংগ্রহ যাদের শখ
  • বিশ্বের সবচেয়ে ধনী গেমারদের রয়েছে ১২.৫ বিলিয়ন পাউন্ডের সম্পদ, তৈরি করেছেন বিশ্ববিখ্যাত গেম
  • ২০২৪ সালের গেম অব দ্য ইয়ার পুরস্কার জিতল 'অ্যাস্ট্রো বট' 
  • মুহাম্মাদ তারিক সাইফুল্লাহ: বাংলাদেশ থেকে লাস ভেগাসে কাজ করা গেম আর্টিস্টের গল্প

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক

4
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ

6
ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net