Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
'আপনি মারি দিছেন, ওরা তো মারতি পারবি না'

খেলা

শান্ত মাহমুদ
28 January, 2021, 08:00 pm
Last modified: 29 January, 2021, 10:47 am

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • এপ্রিলে আইসিসির সেরা খেলোয়াড় মিরাজ
  • সিমন্সই থাকছেন শান্ত-মিরাজদের কোচ
  • অধিনায়ক তামিম হাসপাতালে, মাঠে দাপুটে জয় মোহামেডানের

'আপনি মারি দিছেন, ওরা তো মারতি পারবি না'

মিরাজ বা মুশফিক; কারও কথাই কানে তোলেননি বাংলাদেশের নতুন ব্যাটিং কোচ জন লুইস। দুজনকে থামাতে ইংলিশ এই কোচ বলতে থাকেন, ‘কুল কুল।’ এ যাত্রায় দুজন থামলেও কিছুক্ষণ পর আবারও একটি শট নিয়ে মুশফিক-মিরাজের কথার লড়াই শুরু হয়।
শান্ত মাহমুদ
28 January, 2021, 08:00 pm
Last modified: 29 January, 2021, 10:47 am

সুখী পরিবারে কেমন পরিবেশ থাকে, সেটা দেখতে বাংলাদেশ দলের অনুশীলনে চোখ রাখলেই চলবে। দাপুটে ৩ জয়ে ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ফুরফুরে মেজাজে লাল বলের প্রস্তুতিতে সময় পার করছেন মুশফিকুর রহিম, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজরা। অনুশীলনে চলছে ব্যাটিং-বোলিং প্রস্তুতি, আর ফাঁকে ফাঁকে থাকছে মজার সব খুনসুটি।

ভালো সময়ে ক্রিকেটাররা যেমন মন লাগিয়ে পরের লড়াইয়ের জন্য নিজেদের প্রস্তুত করতে পারেন, তেমনি কোচেরাও থাকেন নির্ভার। বাংলাদেশের অনুশীলনে রাসেল ডমিঙ্গো, ওটিস গিবসন, রায়ান কুকদেরও তাই দারুণ সময় কাটছে। কখনও নিজেরাই ক্রিকেটারদের সঙ্গে খুনসটিতে মাতছেন, কখনও শিষ্যদের মজার মুহূর্ত দেখে হয়তো মনে মনে ভাবছেন, সুখী পরিবারের অংশ তারাও।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টেস্ট লড়াই শুরু হবে আগামী ৩ ফেব্রুয়ারি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। লাল বলের লড়াই যে ওয়ানডে সিরিজের মতো একপেশে হবে না, তা জানা আছে বাংলাদেশের। তাই নিজেদের প্রস্তুত করতে নেটে ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। 

নেটে খুবই 'সিরিয়াস' সবাই, তবে সেটা মনের আনন্দে। ফরম্যাট ভিন্ন হলেও ওয়ানডে সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার তৃপ্তি অনুশীলনে বাংলাদেশের ক্রিকেটারদের চাঙ্গাই রাখছে সব সময়। সেই চাঙ্গা মনোভাবেই ব্যাটিং করতে থাকা খালেদকে কখনও মুস্তাফিজ বলে ওঠেন, 'কীরে তোর শেষ হবে না?' কিংবা মুশফিককে মিরাজ বলে ফেলেন, 'ভাই, আপনি মারি দিছেন, ওরা তো মারতি পারবি না।'

দূরে হলেও অনুশীলনে কান পাতলে শোনা যায় ক্রিকেটারদের এমন কথাবার্তা। বৃহস্পতিবার নেটে মুশফিক-মিরাজের মধ্যকার কথাবার্তায় হাসির রোলই পড়ে গিয়েছিল। বোলিং লাইন আপে মিরাজের সঙ্গে ছিলেন নাঈম হাসান ও তাইজুল ইসলাম। মিরাজের একটি ডেলিভারি মুশফিকের প্যাডে আঘাত করে। আবেদন করে মিরাজ বলে ওঠেন, 'আউট'। কিন্তু মুশফিক বলছিলেন, 'স্টাম্প মিস করবে'।

মিরাজ বা মুশফিক; কারও কথাই কানে তোলেননি বাংলাদেশের নতুন ব্যাটিং কোচ জন লুইস। দুজনকে থামাতে ইংলিশ এই কোচ বলতে থাকেন, 'কুল কুল।' এ যাত্রায় দুজন থামলেও কিছুক্ষণ পর আবারও একটি শট নিয়ে মুশফিক-মিরাজের মজার কথার লড়াই শুরু হয়। মিরাজের একটি ডেলিভারিতে সুইপ শট খেলেন মুশফিক।

মুশফিকের মনে হচ্ছিল, এটা চার হবে। উইকেটরক্ষক এই ব্যাটসম্যান শটটি খেলে বলেন, 'এটা চার।' কিন্তু বোলার মিরাজ তো মাঠের ওই অঞ্চলে ফিল্ডার রেখেই বোলিং করতেন। মিরাজ বলেন, 'ভাই, ওইখানে তো ফিল্ডার থাকবে।'

পাল্টা উত্তরে মুশফিক বলে ওঠেন, 'তোর ফিল্ডার তো স্কয়ার লেগ ও মিড উইকেটে। ওইখানে তো ফাঁকা। এটা চারই হবে।' ফিল্ডিং পজিশন মনে করিয়ে দেওয়ায় মিরাজ শটটিকে চার মেনে নেন। তবুও যেন হারতে চাইলেন না আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের চার নম্বর এই বোলার। ডানহাতি এই অফ স্পিনার খুলনা অঞ্চলের ভাষায় বলেন, 'ভাই, আপনি মারি দিছেন, ওরা তো মারতি পারবি না।'

নেটে মুশফিককে দীর্ঘক্ষণ বোলিং করেন মিরাজ। তাই কিছুক্ষণ পরপরই শট থেকে রানের হিসাব করতে গিয়ে দুজনের মধ্যে মতানৈক্য দেখা দেয়। তবে সেটা নিছকই মজার ও মধুর ছিল। আরও একটি সুইপ করে মুশফিক বলেন, 'চার'। এবারও মানেননি মিরাজ। মুশফিক মজা করে বলে ওঠেন, 'এটা চার না, ১০ হয়েছে।'

ওয়ানডে সিরিজটা দারুণ কেটেছে মিরাজের। তিন ম্যাচে ৭ উইকেট নেওয়া ডানহাতি এই স্পিনার সিরিজ শেষ হতেই সুখবর পান। প্রথমবারের মতো আইসিসির ওয়ানডে বোলার র‌্যাঙ্কিংয়ের সেরা দশে জায়গা হয়েছে তার, চার নম্বরে আছেন তিনি। এমন মধুর সময়ে পেছনের সুখস্মৃতিও বাড়তি আত্মবিশ্বাসের যোগান দিচ্ছে তাকে। 

২০১৮ সালে বাংলাদেশ সফরে এসে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে হারে ওয়েস্ট ইন্ডিজ। পুরো সিরিজে ছিল স্পিনারদের দাপট। ৪০টি উইকেট উঠেছিল স্পিনারদের ঝুলিতে। যেখানে মিরাজ ছিলেন জাদুকরের ভূমিকায়। প্রথম টেস্টে সেভাবে দাপট না দেখাতে পারলেও দ্বিতীয় টেস্টে ১২ উইকেট নেন তিনি। তার স্পিন জালে আটকা পড়েই ইনিংস ব্যবধানে দ্বিতীয় টেস্ট হারে ক্যারিবীয়রা। ওয়ানডেতে ভোগানোর পর এবার টেস্টেও উইন্ডিজ ব্যাটসম্যানদের পথ ভুলিয়ে দিতে প্রস্তুত বাংলাদেশের তরুণ এই স্পিনার। 

Related Topics

টপ নিউজ

মেহেদী হাসান মিরাজ / মুশফিকুর রহিম / বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ইন্ডিয়া টুডে
    সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'
  • ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
    যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের
  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • এপ্রিলে আইসিসির সেরা খেলোয়াড় মিরাজ
  • সিমন্সই থাকছেন শান্ত-মিরাজদের কোচ
  • অধিনায়ক তামিম হাসপাতালে, মাঠে দাপুটে জয় মোহামেডানের

Most Read

1
ছবি: ইন্ডিয়া টুডে
আন্তর্জাতিক

সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'

2
ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান

3
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

6
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net