Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 01, 2026
করোনাভাইরাসের উৎস সন্ধান: উহানে অবশেষে মাঠ পর্যায়ে কাজ শুরু করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
28 January, 2021, 05:35 pm
Last modified: 28 January, 2021, 05:41 pm

Related News

  • লৌহ আকরিক বাণিজ্যে মার্কিন ডলারকে হটিয়ে বড় জয় চীনের
  • মে মাসে জ্বালানি তেলের রপ্তানি বাড়াবে চীন: গন্তব্যের তালিকায় রয়েছে বাংলাদেশও
  • এআই স্টার্টআপ ম্যানাস কিনতে মেটার ২ বিলিয়ন ডলারের চুক্তি আটকে দিল চীন
  • তেল সংকটে কদর বাড়ছে পরিচ্ছন্ন জ্বালানির, সবচেয়ে বেশি লাভবান নবায়নযোগ্য জ্বালানির রাজা চীন
  • আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান

করোনাভাইরাসের উৎস সন্ধান: উহানে অবশেষে মাঠ পর্যায়ে কাজ শুরু করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কোভিড-১৯-এর উৎস নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চলছে তুমুল রাজনীতি।
টিবিএস ডেস্ক
28 January, 2021, 05:35 pm
Last modified: 28 January, 2021, 05:41 pm
২০১৯ সালের শেষ দিকে উহানে প্রথম কোভিড-১৯ শনাক্ত হয়। ছবি: রয়টার্স

করোনাভাইরাসের উৎস নিয়ে চীনে তদন্ত করতে যাওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞ দলের সদস্যরা ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে মাঠ পর্যায়ে কাজ শুরু করতে যাচ্ছেন। 

১৩ জন বিশেষজ্ঞের ওই দল ১৪ জানুয়ারি উহান শহরে পৌঁছায়। বৃহস্পতিবার পর্যন্ত দু'সপ্তাহ তারা আইসোলেশনে কাটিয়েছেন। অবশ্য কোয়ারেন্টিনে থাকাকালে তারা ভিডিওকলের মাধ্যমে তাদের কাজ চালিয়ে গেছেন।

বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের কিছু না জানিয়েই তারা হোটেল থেকে বের হয়ে যান।  

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানেই ২০১৯ সালের অন্তিম লগ্নে প্রাণঘাতী এই ভাইরাসের আবির্ভাবের কথা প্রথম জানা যায়। ভাইরাসের উৎপত্তিস্থল নিয়ে এতদিন ধরে চীন কোনো মাথা ঘামায়নি। কিন্তু হিমায়িত খাদ্য আমদানির মাধ্যমে ভাইরাসটি দেশে প্রবেশ করছে- এমন দাবি থাকায় কোভিড-১৯-এর উৎপত্তিস্থল উহানে তদন্ত চলছে।

তদন্তকারী দলের সদস্যদের প্রবেশাধিকার নিয়ে উৎকণ্ঠা এবং চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে কথার লড়াইয়ের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বাধীন এ দলের মিশন শুরু করতে এমনিতেই বেশ খানিকটা দেরি হয়ে গেছে।

বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক প্রাদুর্ভাব ও প্রতিক্রিয়া ইউনিটের চেয়ারম্যান অধ্যাপক ডেল ফিশার জানান, এটা রাজনৈতিক কোনো বিষয় নয়। উহানের তদন্তকে সবাই বিশ্ব বৈজ্ঞানিক সফর হিসেবে বিবেচনা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Graduation, revised pic.twitter.com/3laYYNG7Kz— Marion Koopmans (@MarionKoopmans) January 28, 2021

অধ্যাপক ফিশার আরও জানান, বেশিরভাগ বিজ্ঞানী বিশ্বাস করেছিলেন, ভাইরাসটি একটি 'প্রাকৃতিক ঘটনা'।

উহান শহরে প্রাদুর্ভাব শুরুর এক বছর পর থেকেই কোভিড -১৯-এর শিকার বেশ কয়েকটি পরিবার এখনো এটির উৎস খুঁজে বেড়াচ্ছে। অনেকে আবার  প্রকাশ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দলটির সঙ্গে দেখা করতে চাইছে।

তদন্তকারী এ দলের চীনের উহানে পৌঁছানোর কথা ছিল জানুয়ারির প্রথম দিকে। দলটির সদস্যদের চীনে পৌঁছাতে দেরি হওয়ায় প্রকাশ্যে বেইজিংয়ের সমালোচনা করেছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।

যুক্তরাষ্ট্রের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মহামারির শুরুর দিকে বৈশ্বিক এ সংস্থাকে 'চীনঘেঁষা' বলে অভিহিত করেছিলেন।

উহানে আবির্ভূত হওয়ার আগে প্রাণঘাতী এই ভাইরাস অন্য দেশ থেকে চীনে এসেছে, বেইজিং এমন ভাষ্য প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে রয়টার্স।

Day 14 of our quarantine in Wuhan!! Slightly sad to say goodbye to my "gym" & my "office" where I've been holed up for last 2 wks!! (Clue - It's all in the same room...). Moving into next phase of work now w/ @WHO mission team & China counterparts. pic.twitter.com/SC75H70WMK— Peter Daszak (@PeterDaszak) January 28, 2021

আমদানি করা হিমায়িত খাবারের প্যাকেটে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে বলে দাবি করছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। তাদের বেশ কিছু বৈজ্ঞানিক গবেষণাপত্রও বলছে, ভাইরাসটি ২০১৯ সালে ইউরোপজুড়ে ছড়িয়েছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ বিশেষজ্ঞ দল আরও অন্তত দুই সপ্তাহ চীনে থাকবে বলে ধারণা করা হচ্ছে। এখনই তদন্ত নিয়ে ব্যাপক আশাবাদী না হওয়ার অনুরোধও জানিয়েছে সংস্থাটি।

'জবাব মিলবেই- এর কোনো নিশ্চয়তা নেই। উৎস সম্বন্ধে নিশ্চিত হওয়া খুবই কঠিন কাজ,' চলতি মাসের শুরুতে সাংবাদিকদের এমনটাই বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিভাগের প্রধান মাইক রায়ান।

কোভিড-১৯-এর উৎস নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চলছে তুমুল রাজনীতি।

  • সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

উহান / চীন / করোনাভাইরাসের উৎস / বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
    কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ছবি: ইউএসএফ পুলিশ
    উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • ২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • ছবি: সংগৃহীত
    এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

Related News

  • লৌহ আকরিক বাণিজ্যে মার্কিন ডলারকে হটিয়ে বড় জয় চীনের
  • মে মাসে জ্বালানি তেলের রপ্তানি বাড়াবে চীন: গন্তব্যের তালিকায় রয়েছে বাংলাদেশও
  • এআই স্টার্টআপ ম্যানাস কিনতে মেটার ২ বিলিয়ন ডলারের চুক্তি আটকে দিল চীন
  • তেল সংকটে কদর বাড়ছে পরিচ্ছন্ন জ্বালানির, সবচেয়ে বেশি লাভবান নবায়নযোগ্য জ্বালানির রাজা চীন
  • আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

2
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

3
ছবি: ইউএসএফ পুলিশ
আন্তর্জাতিক

উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে

4
২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net