Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
সামরিক কুচকাওয়াজে ক্ষেপণাস্ত্র, ড্রোনসহ আরও কী কী নতুন অস্ত্র প্রদর্শন করল চীন?

আন্তর্জাতিক

রয়টার্স
03 September, 2025, 01:15 pm
Last modified: 03 September, 2025, 01:20 pm

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজে বাংলাদেশি নাবিকদের ঈদ উদযাপন  
  • রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • 'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • সার রপ্তানিতে বিধিনিষেধ দিল চীন, যুদ্ধ-বিধ্বস্ত বাজারে আরও সংকটের আশঙ্কা

সামরিক কুচকাওয়াজে ক্ষেপণাস্ত্র, ড্রোনসহ আরও কী কী নতুন অস্ত্র প্রদর্শন করল চীন?

কুচকাওয়াজ চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) প্রথমবারের মতো কিছু অস্ত্র জনসম্মুখে প্রদর্শন করেছে। এর মধ্য দিয়ে দেশটির সামরিক সক্ষমতা এবং দেশের বাইরে প্রভাব বিস্তারের সামর্থ্য স্পষ্টভাবে ফুটে উঠেছে।
রয়টার্স
03 September, 2025, 01:15 pm
Last modified: 03 September, 2025, 01:20 pm
চীনের রাজধানী বেইজিংয়ে আয়োজিত সামরিক কুচকাওয়াজে প্রদর্শিত জাহাজ বিধ্বংসী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইয়িংজি-১৭। ছবি: রয়টার্স

চীনের রাজধানী বেইজিংয়ে আজ বুধবার (৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে সামরিক কুচকাওয়াজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানে জাপানের আত্মসমর্পণের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে অংশ নিয়েছেন বিশ্বের নানা প্রান্তের শীর্ষ নেতারা।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিজে উপস্থিত থেকে এই সামরিক কুচকাওয়াজ তদারকি করেন। এতে আরও উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনও।

কুচকাওয়াজ চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) প্রথমবারের মতো কিছু অস্ত্র জনসম্মুখে প্রদর্শন করেছে। এর মধ্য দিয়ে দেশটির সামরিক সক্ষমতা এবং দেশের বাইরে প্রভাব বিস্তারের সামর্থ্য স্পষ্টভাবে ফুটে উঠেছে।

ক্ষেপণাস্ত্র

চীন প্রথমবারের মতো এমন পারমাণবিক সক্ষমতার ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে, যা সমুদ্র, স্থল ও আকাশ—এই তিনটি মাধ্যম থেকে উৎক্ষেপণ করা যায়। দেশটি এটিকে 'ট্রায়াড' সক্ষমতা হিসেবে উল্লেখ করেছে।

এতে রয়েছে দীর্ঘ পাল্লার বিমানভিত্তিক ক্ষেপণাস্ত্র জিংলেই-১, সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র জুলাং-৩ এবং স্থলভিত্তিক আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ডংফেং-৬১ (ডিএফ-৬১) ও ডংফেং-৩১। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এগুলো চীনের কৌশলগত 'মূখ্য' শক্তি এবং দেশের সার্বভৌমত্ব এবং মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ।

এইচকিউ-১৬সি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। ছবি: রয়টার্স

বুধবার প্রদর্শিত ডংফেং-৫সি (ডিএফ-৫সি) হল ১৯৭০-এর দশকে শুরু হওয়া ক্ষেপণাস্ত্র কর্মসূচির সর্বশেষ সংস্করণ। এটি তরল জ্বালানি ব্যবহার করে এবং একাধিক স্বাধীন ওয়ারহেড একক লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করতে সক্ষম।

কুচকাওয়াজে জাহাজ বিধ্বংসী হাইপারসনিক ক্ষেপণাস্ত্রেরও প্রদর্শনী করা হয়েছে। চীন পূর্বে নকল মার্কিন বিমানবাহী নৌযানকে লক্ষ্যবস্তু বানিয়ে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এর মধ্যে রয়েছে—ইয়িংজি-১৯, ইয়িংজি-১৭ এবং ইয়িংজি-২০।

অন্যান্য প্রদর্শিত ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে—ক্রুজ ক্ষেপণাস্ত্র চাংজিয়ান-২০এ, ইয়িংজি-১৮সি, চাংজিয়ান-১০০০ এবং আরও কিছু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইয়িংজি-২১, ডংফেং-১৭ এবং ডংফেং-২৬ডি। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের ভাষ্যমতে, এগুলো 'সকল পরিস্থিতিতে যুদ্ধক্ষম'।

লেজার অস্ত্র

চীন ড্রোন হামলার বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য লেজার অস্ত্র আপগ্রেড করছে। কুচকাওয়াজে প্রদর্শিত ড্রোন বিরোধী সিস্টেমের মধ্যে ছিল ক্ষেপণাস্ত্র গান, উচ্চ-শক্তির লেজার অস্ত্র এবং উচ্চ-শক্তির মাইক্রোওয়েভ অস্ত্র।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এগুলো চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ড্রোন বিরোধী সিস্টেমে 'ট্রায়াড'-এর সক্ষমতার প্রতিফলন।

কুচকাওয়াজে স্থল অভিযানে ব্যবহৃত সামরিক যানের প্রদর্শনী করা হয়। ছবি: রয়টার্স

ড্রোন

চীন এমন ড্রোন প্রদর্শন করেছে যা পানির নিচে এবং আকাশে—উভয় জায়গায় ব্যবহার করা সম্ভব। এর মধ্যে রয়েছে, অনুসন্ধান এবং লক্ষ্যবস্তুকে আঘাতের জন্য ব্যবহৃত ড্রোন।

এতে জাহাজ থেকে চলাচলের জন্য ডিজাইন করা মনুষ্যবিহীন হেলিকপ্টারও ছিল।

সমুদ্রভিত্তিক সিস্টেমের মধ্যে ছিল—সাবমেরিন, স্থিলে ব্যবহারযোগ্য জাহাজ এবং একটি মাইন-লেইং সিস্টেম।

Related Topics

টপ নিউজ

চীন / সামরিক কুচকাওয়াজ / অস্ত্র প্রদর্শন / ড্রোন / ক্ষেপণাস্ত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজে বাংলাদেশি নাবিকদের ঈদ উদযাপন  
  • রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • 'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • সার রপ্তানিতে বিধিনিষেধ দিল চীন, যুদ্ধ-বিধ্বস্ত বাজারে আরও সংকটের আশঙ্কা

Most Read

1
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

2
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প

4
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net