Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 01, 2026
আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১,৪০০ ছাড়াল

আন্তর্জাতিক

আল জাজিরা
02 September, 2025, 06:50 pm
Last modified: 02 September, 2025, 07:17 pm

Related News

  • যুদ্ধ ভুলে নতুন সম্পর্ক চায় আফগানিস্তান, ১ ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদে মার্কিন বিনিয়োগের আহ্বান
  • বন্যার ক্ষয়ক্ষতি কাটাতে মোট অর্থনীতির এক-দশমাংশ অর্থের প্রয়োজন নেপালের
  • নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় ৯৫ জনের মৃত্যু, নিখোঁজ কয়েকশ পর্যটক
  • পৃথিবীতে কি এখন আগের চেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হচ্ছে, যা বলছে সাম্প্রতিক উপাত্ত
  • যুক্তরাষ্ট্রকে তাড়িয়েছিল আফগানিস্তান থেকে, এখন তাদেরই আবার কাবুলে ফেরত চায় তালেবান

আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১,৪০০ ছাড়াল

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, এ পর্যন্ত অন্তত ১,৪১১ জন নিহত, ৩,১২৪ জন আহত এবং ৫,৪০০-এর বেশি বাড়ি ধ্বংস হয়েছে। আফগান রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা থাকতে পারেন। জাতিসংঘের আফগানিস্তান সমন্বয়ক বলেন, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা আছে।
আল জাজিরা
02 September, 2025, 06:50 pm
Last modified: 02 September, 2025, 07:17 pm
একজন আফগান ব্যক্তি ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ভূমিকম্পের পর ভেঙে যাওয়া বাড়ির ধ্বংসাবশেষের মাঝে। সূত্র: রয়টার্স

আফগানিস্তানের কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ১,৪০০ ছাড়ালো, আহত আরও হাজারো মানুষ। পাহাড়ি অঞ্চলের দুর্গম এলাকা উদ্ধার কার্যক্রমে বাধা সৃষ্টি করছে।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, এ পর্যন্ত অন্তত ১,৪১১ জন নিহত, ৩,১২৪ জন আহত এবং ৫,৪০০-এর বেশি বাড়ি ধ্বংস হয়েছে।

আফগান রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা থাকতে পারেন। জাতিসংঘের আফগানিস্তান সমন্বয়ক বলেন, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা আছে।

পাকিস্তান সীমান্তের কাছে পূর্ব আফগানিস্তানে রোববার গভীর রাতে ৬.০ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় কুনার ও নাঙ্গারহার প্রদেশ।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান এহসানুল্লাহ এহসান জানান, সোমবার কুনারের চারটি গ্রামে উদ্ধার অভিযান চালানো হয়েছে। এখন আরও দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে পৌঁছানোর চেষ্টা চলবে।

আফগানিস্তান অত্যন্ত ভূমিকম্পপ্রবণ  কারণ দেশটি ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে বেশ কয়েকটি ফল্ট লাইনের ওপর অবস্থিত।

২০২২ সালে পূর্ব আফগানিস্তানে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ১ হাজার মানুষ নিহত এবং ৩ হাজার আহত হন। এটি গত দুই দশকের মধ্যে দেশের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। সেই ভূমিকম্প মাঝারি মাত্রার হলেও ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হওয়ায় অনেক বেশি ধ্বংসাত্মক ছিল।

রোববারের ভূমিকম্পটির গভীরতা আরও কম, মাত্র ৮ কিলোমিটার। এ কারণে বিপুল পরিমাণ মানুষের হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

আফগানিস্তান / ভূমিকম্প / মৃতের সংখ্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক থেকে নেয়া
    ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
  • কোলাজ: টিবিএস
    ‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
    মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন
  • ছবি: সংগৃহীত
    গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার
  • এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
    এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
  • পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
    আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

Related News

  • যুদ্ধ ভুলে নতুন সম্পর্ক চায় আফগানিস্তান, ১ ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদে মার্কিন বিনিয়োগের আহ্বান
  • বন্যার ক্ষয়ক্ষতি কাটাতে মোট অর্থনীতির এক-দশমাংশ অর্থের প্রয়োজন নেপালের
  • নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় ৯৫ জনের মৃত্যু, নিখোঁজ কয়েকশ পর্যটক
  • পৃথিবীতে কি এখন আগের চেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হচ্ছে, যা বলছে সাম্প্রতিক উপাত্ত
  • যুক্তরাষ্ট্রকে তাড়িয়েছিল আফগানিস্তান থেকে, এখন তাদেরই আবার কাবুলে ফেরত চায় তালেবান

Most Read

1
ছবি: ফেসবুক থেকে নেয়া
বাংলাদেশ

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

2
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

3
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
বাংলাদেশ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার

5
এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
অর্থনীতি

এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত

6
পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
ইজেল

আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net