Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৩২ বস্তা টাকা, চলছে গণনা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 August, 2025, 03:55 pm
Last modified: 30 August, 2025, 04:08 pm

Related News

  • ১৮ দিনের দানে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মিলল ৪৭ লাখ টাকা, মিলেছে স্বর্ণ ও বিদেশি মুদ্রাও
  • ৭০০ বছরের ইতিহাসে দ্বিতীয়বার: প্রকাশ্যে গণনা হচ্ছে শাহজালাল মাজারের দানবাক্সের টাকা
  • কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা 
  • রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার টাকা
  • সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৯ কোটি ১৭ লাখ টাকা

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৩২ বস্তা টাকা, চলছে গণনা

এর আগে সর্বশেষ গত ১২ এপ্রিল পাগলা মসজিদের দানবাক্সগুলো থেকে ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা পাওয়া গিয়েছিল।
টিবিএস রিপোর্ট
30 August, 2025, 03:55 pm
Last modified: 30 August, 2025, 04:08 pm
ছবি: টিবিএস

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে ৩২ বস্তা টাকা পাওয়া গেছে। আজ শনিবার (৩০ আগস্ট) সকাল সাতটা থেকে সেখানে চলছে গণনার কাজ। এবার চার মাস ১৮ দিন পর মসজিদের ১৩টি দানবাক্স খোলা হলো। 

টাকা গণনার কাজে অংশ নিয়েছেন মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।

কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক এরশাদুল আহমেদ জানান, মসজিদের ১৩টি দানবাক্স থেকে প্রাপ্ত টাকা গণনার জন্য ৩২টি বস্তায় ভরা হয়েছে। বর্তমানে গণনার কাজ চলছে।

ছবি: টিবিএস

এবারও রেকর্ড পরিমাণ টাকা পাওয়া যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি। 

এর আগে সর্বশেষ গত ১২ এপ্রিল পাগলা মসজিদের দানবাক্সগুলো থেকে ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা পাওয়া গিয়েছিল। তখন এর সঙ্গে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও পাওয়া যায়।

দানবাক্স খোলার সময় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত এবং জেলা জামায়াতে ইসলামীর আমির মো. রমজান আলী উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

পাগলা মসজিদ / দানবাক্সে টাকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

Related News

  • ১৮ দিনের দানে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মিলল ৪৭ লাখ টাকা, মিলেছে স্বর্ণ ও বিদেশি মুদ্রাও
  • ৭০০ বছরের ইতিহাসে দ্বিতীয়বার: প্রকাশ্যে গণনা হচ্ছে শাহজালাল মাজারের দানবাক্সের টাকা
  • কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা 
  • রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার টাকা
  • সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৯ কোটি ১৭ লাখ টাকা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
ছবি: রয়টার্স
খেলা

‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net