Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
গাজায় রয়টার্সের ‘দায়িত্বজ্ঞানহীনতার’ অভিযোগে চাকরি ছাড়লেন সাংবাদিক

আন্তর্জাতিক

আরটি
27 August, 2025, 09:30 am
Last modified: 27 August, 2025, 09:31 am

Related News

  • ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি
  • স্পেনের বিশ্বকাপ জয়ে গাজাবাসীর উদযাপন; যে কারণে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থন দিল তারা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভার ও উত্তরায় এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ
  • পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী সিভিরিদেনকো
  • ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

গাজায় রয়টার্সের ‘দায়িত্বজ্ঞানহীনতার’ অভিযোগে চাকরি ছাড়লেন সাংবাদিক

ফেসবুকে এক পোস্টে ভ্যালেরি জিঙ্ক অভিযোগ করেন, রয়টার্সসহ পশ্চিমা গণমাধ্যমগুলো সাংবাদিকদের হামাসের সঙ্গে জড়িত থাকার ইসরায়েলের যাচাইবিহীন দাবিকে প্রচার করেছে।
আরটি
27 August, 2025, 09:30 am
Last modified: 27 August, 2025, 09:31 am
চাকরি ছাড়ার ঘোষণা দিয়ে ফেসবুক পোস্ট দেন ভ্যালেরি জিঙ্ক। ছবি: ফেসুবক থেকে সংগৃহীত

কানাডার ফটোসাংবাদিক ভ্যালেরি জিঙ্ক রয়টার্সে আট বছর কাজ করার পর স্ট্রিংগার পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি অভিযোগ করেছেন, নিজস্ব সংবাদকর্মী থাকা সত্ত্বেও সংস্থাটি গাজায় সাংবাদিক হত্যাকে ইসরায়েলের পক্ষে 'ন্যায্য বলে প্রচার করছে ও সমর্থন দিচ্ছে'। 

তার এই ঘোষণা আসে সোমবার খান ইউনিসের নাসের হাসপাতালে ইসরায়েলি বিমান হামলার কয়েক ঘণ্টা পর। গাজার দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় হাসপাতালে চালানো ওই হামলায় অন্তত ২০ জন নিহত হন। তাদের মধ্যে পাঁচজন সাংবাদিকও ছিলেন বলে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

ফেসবুকে এক পোস্টে ভ্যালেরি জিঙ্ক অভিযোগ করেন, রয়টার্সসহ পশ্চিমা গণমাধ্যমগুলো সাংবাদিকদের হামাসের সঙ্গে জড়িত দেখানোর ইসরায়েলের যাচাইবিহীন দাবিকে জোর দিয়ে প্রচার করেছে। তার মতে, এ ধরনের প্রচারণা এমন এক পরিস্থিতিতে করা হয়েছে যেখানে ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ডজনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন।

তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন, আল জাজিরার খ্যাতনামা সাংবাদিক আনাস আল-শরীফকে, যিনি চলতি মাসের শুরুতে গাজা সিটিতে তার ক্রুসহ নিহত হন।

জিঙ্ক লিখেছেন, 'রয়টার্স ইসরায়েলের সম্পূর্ণ ভিত্তিহীন দাবি প্রকাশ করেছে যে, আল-শরীফ নাকি একজন হামাস সদস্য ছিলেন।' হামলার আগে ইসরায়েলি সেনারা দাবি করেছিল, আল-শরীফ হামাসের একজন কমান্ডার, তবে এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

জিঙ্ক আরও উল্লেখ করেন, আনাস আল-শরীফের কাজ রয়টার্সের জন্য পুলিৎজার পুরস্কার এনে দিলেও, ইসরায়েলি দখলদার বাহিনী তাকে যখন হত্যার তালিকায় অন্তর্ভুক্ত করেছিল তখন সংস্থাটি তার পক্ষে দাঁড়ায়নি।

তিনি রয়টার্সের সমালোচনা করেন নিজেদের সাংবাদিক নিহত হওয়ার পরও যথাযথ প্রতিক্রিয়া না জানানোর জন্য। নাসের হাসপাতালে নিহতদের মধ্যে রয়টার্সের ক্যামেরাম্যান হোসাম আল-মাসরিও ছিলেন বলে তিনি উল্লেখ করেন।

জিঙ্কের অভিযোগ, পশ্চিমা গণমাধ্যমগুলো যাচাই না করেই ইসরায়েলের দাবিগুলো বারবার প্রচার করেছে এবং কার্যত 'ইসরায়েলি প্রচারণার সরবরাহ চেইন' হিসেবে কাজ করেছে।

প্রেস স্বাধীনতা সংগঠনগুলোর হিসাব অনুযায়ী, ২০২৩ সাল থেকে এ পর্যন্ত গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা ২৪৫ জনে পৌঁছেছে।

Related Topics

টপ নিউজ

গাজা / ইসরায়েলের হামলা / রয়টার্স / সাংবাদিক নিহত / গাজা যুদ্ধ / রয়টার্সের সাংবাদিক / পদত্যাগ / চাকরি ছাড়লেন / ইসরায়েল-গাজা যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • ফাইল ছবি: সংগৃহীত
    শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক
  • ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস
    ৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা
  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    ডলারের দাম আবার কেন বাড়ছে?

Related News

  • ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি
  • স্পেনের বিশ্বকাপ জয়ে গাজাবাসীর উদযাপন; যে কারণে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থন দিল তারা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভার ও উত্তরায় এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ
  • পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী সিভিরিদেনকো
  • ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

3
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক

5
ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা

6
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের দাম আবার কেন বাড়ছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net