Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 11, 2026
ড্যাপে বৈষম্যমূলক এফএআর ব্যবস্থা বাতিলের দাবি জমির মালিকদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 August, 2025, 10:00 am
Last modified: 25 August, 2025, 10:02 am

Related News

  • ড্যাপ পরিবর্তনের বিরুদ্ধে পরিকল্পনাবিদ ও নাগরিক সমাজের ক্ষোভ, জাতীয় কনভেনশনের ঘোষণা
  • ড্যাপ সংশোধনীতে ফ্লোর ইউনিটও বেড়েছে দ্বিগুণেরও বেশি: জেনে নিন কোন এলাকায় কত
  • দ্বিগুণেরও বেশি উচ্চতার ভবন নির্মাণের সুযোগ দিয়ে ড্যাপ সংশোধন, ঢাকার বাসযোগ্যতা নিয়ে শঙ্কা বিশেষজ্ঞদের
  • ড্যাপের সংশোধনী অনুমোদন, বাড়ানো হলো ভবনের উচ্চতার সীমা
  • ড্যাপের সংশোধনী প্রস্তাব অনুমোদন, বাড়ছে রাজধানীর ভবনের উচ্চতার সীমা

ড্যাপে বৈষম্যমূলক এফএআর ব্যবস্থা বাতিলের দাবি জমির মালিকদের

নতুন ড্যাপে জমির মালিকদের স্বার্থ উপেক্ষা করে ভবনের উচ্চতা ও আয়তন অযৌক্তিকভাবে কমিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের।
টিবিএস রিপোর্ট
25 August, 2025, 10:00 am
Last modified: 25 August, 2025, 10:02 am
ছবি: সৌজন্যেপ্রাপ্ত

ডিটেইল এরিয়া প্লান (ড্যাপ)–এর এফএআর (ফ্লোর এরিয়া রেশিও) সিস্টেম ও কাঠা প্রতি ইউনিট সংখ্যা নির্ধারণের বিধান বাতিলের দাবি জানিয়েছে ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির অভিযোগ, এসব পরিবর্তনে ঢাকার দুই লাখেরও বেশি জমির মালিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

রোববার (২৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের প্রধান সমন্বয়ক প্রফেসর ড. দেওয়ান এম এ সাজ্জাদ বলেন, নতুন ড্যাপে জমির মালিকদের স্বার্থ উপেক্ষা করে ভবনের উচ্চতা ও আয়তন অযৌক্তিকভাবে কমিয়ে দেওয়া হয়েছে।

"আগে একই পরিমাণ জমিতে ১০তলা ভবন নির্মাণ করা যেত। বর্তমানে সেখানে মাত্র ৫তলা ভবনের অনুমোদন দেওয়া হচ্ছে। এতে জমির মালিকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন," বলেন তিনি।

ড্যাপে এফএআর কমানো ও কাঠা প্রতি ইউনিট সংখ্যা হ্রাসের মাধ্যমে ভূমি মালিকদের ঠকানো এবং বৈষম্য সৃষ্টি করার অভিযোগ করেছেন প্রফেসর ড. দেওয়ান এম এ সাজ্জাদ। তিনি বলেন, "ড্যাপ পাশ হওয়ার পর নিয়ম ভেঙে ঘুষের বিনিময়ে অনেক ভবন তৈরি হচ্ছে। অথচ সঠিকভাবে নজরদারি করা হচ্ছে না।"

তিনি আরও বলেন, ড্যাপ কার্যকরের তিন বছরে ঢাকায় কোনো পরিকল্পিত সড়ক নির্মিত হয়নি। বরং এ সময়ে নদী–নালা ও খাল–বিল ভরাট হয়ে গেছে, অথচ সরকারের কোনো কার্যকর তদারকি নেই।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক তানভীরুল ইসলাম চৌধুরী, কে এম এজাজ মাহমুদ, ইঞ্জিনিয়ার হুমায়ূন কবির শিমুল, অ্যাডভোকেট রেজাউল হোসেন (সুপ্রিম কোর্ট), সাংবাদিক বাবলু রহমান, সৈয়দা আফসারুন নাহার লিজা প্রমুখ।

সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়, ২০২২–২০৩৫ সালের ড্যাপে বৈষম্যমূলক এফএআর সিস্টেম চালু করা হয়েছে। ঢাকার স্বল্প ও মধ্যম আয়ের মানুষের অধিকাংশ বসতবাড়ি থাকা এলাকাগুলোতে সর্বনিম্ন ১–৩ এফএআর নির্ধারণ করা হয়েছে। অথচ মাত্র কয়েকটি এলাকায় সর্বোচ্চ ৫–৬ এফএআর প্রযোজ্য করা হয়েছে। সংগঠনটি এ ধরনের বৈষম্যমূলক ব্যবস্থা বাতিলের দাবি জানায়।
সম্মেলনে ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চারদফা দাবি উপস্থাপন করা হয়: ২০০৮ সালের ইমারত নির্মাণ বিধিমালার আলোকে ড্যাপ ২০২৫–৩৫ ঘোষণা ও বাস্তবায়ন; বৈষম্যমূলক এফএআর সিস্টেম ও কাঠা প্রতি ইউনিট সংখ্যা বাতিল; নির্মাণ অনুমোদন প্রক্রিয়া সহজীকরণ ও রাজউকের হয়রানি বন্ধ; ড্যাপ সংশোধনী সংক্রান্ত সভাগুলোতে সংগঠনটিকে অংশীজন হিসেবে অন্তর্ভুক্ত করা।

সংগঠনটির নেতারা জানান, দাবি আদায়ের জন্য প্রয়োজনে দেশের আদালত ও আন্তর্জাতিক অঙ্গনেও তারা লড়াই চালিয়ে যাবেন।
 
Related Topics

টপ নিউজ

ড্যাপ / এফএআর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প
  • সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
    আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক
  • ছবি: পিটিআই
    ‘অরুণাচলকে স্বীকার করে না চীন’: ভারতের ২৭ স্থানের পালটা নামকরণের প্রতিবাদ বেইজিংয়ের
  •  ফাইল ছবি/সংগৃহীত
    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার
  • ফাইল ছবি
    নতুন জুডিশিয়াল পে-কমিশন পর্যালোচনা কমিটি গঠন; ‘সময়ক্ষেপণের কৌশল’ বলছেন কর্মকর্তারা
  • একটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল: যেভাবে অনলাইনে ও এসএমএস-এর মাধ্যমে জানা যাবে

Related News

  • ড্যাপ পরিবর্তনের বিরুদ্ধে পরিকল্পনাবিদ ও নাগরিক সমাজের ক্ষোভ, জাতীয় কনভেনশনের ঘোষণা
  • ড্যাপ সংশোধনীতে ফ্লোর ইউনিটও বেড়েছে দ্বিগুণেরও বেশি: জেনে নিন কোন এলাকায় কত
  • দ্বিগুণেরও বেশি উচ্চতার ভবন নির্মাণের সুযোগ দিয়ে ড্যাপ সংশোধন, ঢাকার বাসযোগ্যতা নিয়ে শঙ্কা বিশেষজ্ঞদের
  • ড্যাপের সংশোধনী অনুমোদন, বাড়ানো হলো ভবনের উচ্চতার সীমা
  • ড্যাপের সংশোধনী প্রস্তাব অনুমোদন, বাড়ছে রাজধানীর ভবনের উচ্চতার সীমা

Most Read

1
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

2
সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক

3
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

‘অরুণাচলকে স্বীকার করে না চীন’: ভারতের ২৭ স্থানের পালটা নামকরণের প্রতিবাদ বেইজিংয়ের

4
 ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার

5
ফাইল ছবি
বাংলাদেশ

নতুন জুডিশিয়াল পে-কমিশন পর্যালোচনা কমিটি গঠন; ‘সময়ক্ষেপণের কৌশল’ বলছেন কর্মকর্তারা

6
একটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল: যেভাবে অনলাইনে ও এসএমএস-এর মাধ্যমে জানা যাবে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net