Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
মার্কিন বিমান বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শরিফুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 August, 2025, 03:00 pm
Last modified: 23 August, 2025, 05:58 pm

Related News

  • কানাডা কেন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার জন্য প্রস্তুত হচ্ছে
  • শর্ত পূরণ না হওয়া পর্যন্ত খুলবে না হরমুজ প্রণালী: স্পষ্ট জানিয়ে দিল ইরান
  • ইরান যুদ্ধের নেপথ্যে ‘চীন সমীকরণ’: ভূ-রাজনীতির গোপন দ্বৈরথে বেইজিং-ওয়াশিংটন 
  • চীনের আগ্রাসন ঠেকাতে যুক্তরাষ্ট্র থেকে এফ-১৬ভি যুদ্ধবিমানের প্রথম চালান পেল তাইওয়ান
  • মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনের পরও বেঁচে যাওয়া মার্কিন নারী এখন অচেতন, আছেন ভেন্টিলেটরে

মার্কিন বিমান বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শরিফুল

গত ২০ আগস্ট এক অনুষ্ঠানে এ পদে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
টিবিএস রিপোর্ট
23 August, 2025, 03:00 pm
Last modified: 23 August, 2025, 05:58 pm
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শরিফুল এম খান। গত ২০ আগস্ট এক অনুষ্ঠানে এ পদে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি-আমেরিকান যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল হলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জুন মাসে যেসব সামরিক কর্মকর্তাকে পদোন্নতির জন্য মনোনীত করেছিলেন, তাদের মধ্যে শরিফুল খান একজন।

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ১৩ জুনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই পদোন্নতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প ৫৫ জন সামরিক কর্মকর্তাকে ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত করার জন্য অনুমোদন দিয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম রাষ্ট্রদূত এম. ওসমান সিদ্দিক। সাবেক এই রাষ্ট্রদূত এক্স হ্যান্ডলে এক পোস্টে আনন্দ প্রকাশ করেছেন। তিনি জানান, মার্কিন বিমান বাহিনীর ভাইস চিফ জেনারেল শন ব্র্যাটোন নিজে শরিফুল খানকে শপথবাক্য পাঠ করান।

বর্তমানে 'গোল্ডেন ডোম ফর আমেরিকার' স্টাফ ডিরেক্টর পদে দায়িত্ব পালন করবেন ব্রিগেডিয়ার জেনারেল শরিফুল খান।

১৯৯৭ সালে শরিফুল খান ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স একাডেমি থেকে কমিশন লাভ করেন এবং রাজনৈতিক বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি মহাকাশ ব্যবস্থা, নিয়ন্ত্রণ ও উৎক্ষেপণ ব্যবস্থা নিয়ে কাজ করার মাধ্যমে একজন দক্ষ স্যাটেলাইট অপারেটর হিসেবে অভিজ্ঞতা লাভ করেন। 

কর্মজীবনে তিনি একাধিক মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। এর মধ্যে রয়েছে কৌশলগত বুদ্ধিমত্তা, সামরিক কৌশল এবং জাতীয় নিরাপত্তা ও কৌশলগত অধ্যয়ন বিষয়ে উচ্চতর ডিগ্রি। 

তিনি কুয়েতের আলী আল সালেম বিমানঘাঁটিতে ২০০১ সালে এবং ২০০৭ সালে 'অপারেশন সাইলেন্ট সেন্ট্রি'র ডিপ্লয়মেন্ট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। বিভিন্ন উচ্চ পদে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তিনি ডিফেন্স মেরিটোরিয়াস সার্ভিস মেডেল এবং মেরিটোরিয়াস সার্ভিস মেডেলসহ অসংখ্য সামরিক পদক ও সম্মাননা লাভ করেছেন।
 
Related Topics

টপ নিউজ

বিমান বাহিনী / যুক্তরাষ্ট্র / বিমানঘাঁটি / বাংলাদেশি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে ১,২৩৪.২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
    অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী
  • সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
    সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
  • ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
    দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

Related News

  • কানাডা কেন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার জন্য প্রস্তুত হচ্ছে
  • শর্ত পূরণ না হওয়া পর্যন্ত খুলবে না হরমুজ প্রণালী: স্পষ্ট জানিয়ে দিল ইরান
  • ইরান যুদ্ধের নেপথ্যে ‘চীন সমীকরণ’: ভূ-রাজনীতির গোপন দ্বৈরথে বেইজিং-ওয়াশিংটন 
  • চীনের আগ্রাসন ঠেকাতে যুক্তরাষ্ট্র থেকে এফ-১৬ভি যুদ্ধবিমানের প্রথম চালান পেল তাইওয়ান
  • মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনের পরও বেঁচে যাওয়া মার্কিন নারী এখন অচেতন, আছেন ভেন্টিলেটরে

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে ১,২৩৪.২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

3
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
বাংলাদেশ

অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

4
সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
বাংলাদেশ

সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক

5
ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net