Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
দাপুটে জয়ে সিরিজ বাংলাদেশের

খেলা

টিবিএস রিপোর্ট
22 January, 2021, 05:35 pm
Last modified: 22 January, 2021, 06:20 pm

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান

দাপুটে জয়ে সিরিজ বাংলাদেশের

দ্বিতীয় ওয়ানডেতেও বাংলাদেশের বিপক্ষে লড়াই করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। দাপুটে জয় তুলে নিয়েছে তামিম ইকবালের দল। ক্যারিবীয়দের বিপক্ষে এটা বাংলাদেশের টানা তৃতীয় ও সব মিলিয়ে পঞ্চম ওয়ানডে সিরিজ জয়।
টিবিএস রিপোর্ট
22 January, 2021, 05:35 pm
Last modified: 22 January, 2021, 06:20 pm

নিয়মিত দলের ১৩ জন নেই, ওয়েস্ট ইন্ডিজের দলটিকে দ্বিতীয় সারির বলতে একবারও ভাবেনি কেউ। এমন দলের বিপক্ষে দাপুটে জয় আসবে, সিরিজ জিতবে বাংলাদেশ; এটা প্রত্যাশিতই ছিল। মাঠের লড়াইয়ে হলোও তাই। দ্বিতীয় ওয়ানডেতেও বাংলাদেশের বিপক্ষে লড়াই করতে পারেনি ক্যারিবীয়রা। দাপুটে জয় তুলে নিয়েছে তামিম ইকবালের দল।

শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। 

ক্যারিবীয়দের বিপক্ষে এটা বাংলাদেশের টানা তৃতীয় ও সব মিলিয়ে পঞ্চম ওয়ানডে সিরিজ জয়। ২০০৯ সালে প্রথমবারের মতো উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। এরপর ঘরের মাটিতে ২০১২ সালে একটি এবং ২০১৮ সালে দুটি ওয়ানডে সিরিজ জেতেন তামিম-মুশফিকরা। 

টস জিতে আগে ব্যাটিং করতে নেমে এদিনও ধুঁকেছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচসেরা মিরাজ, সাকিব, মুস্তাফিজদের বোলিং তোপে ৪৩.৪ ওভারে ১৪৮ রানে অলআউট হয়ে যায় ক্যারিবীয়রা। আগের ম্যাচের মতো এই ম্যাচেও সফরকারীদের কোনো ব্যাটসম্যান ৫০ পেরোতে পারেননি। বাংলাদেশের বিপক্ষে এটা তাদের তৃতীয় সর্বনিম্ম দলীয় সংগ্রহ।

জবাবে জয়ের বন্দরে পৌঁছাতে কোনো ঝক্কি পোহাতে হয়নি বাংলাদেশকে। অধিনায়ক তামিম ইকবালের হাফ সেঞ্চুরি ও সাকিব আল হাসানের ব্যাটে ৩৩.২ ওভারে তিন উইকেটেই জয় তুলে নেয় বাংলাদেশ। ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটা বাংলাদেশের টানা সপ্তম জয়। 

লক্ষ্য ছোট হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দলীয় ৩০ রানে আকিল হোসেনের এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন লিটন দাস। আগের ম্যাচের মতো এই ম্যাচেও স্বভাববিরুদ্ধ ব্যাটিং করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ২৪ বলে ৪টি চারে ২২ রান করে আউট হন তিনি। 

সাকিব আল হাসানের বদলে তিনে জায়গা পাওয়া নাজমুল হোসেন শান্তকে নিয়ে এগোতে থাকেন অধিনায়ক তামিম ইকবাল। এই জুটিতে ৪৭ রান পায় বাংলাদেশ। শান্ত ১৭ রান করে ফেরেন। সাকিবকে নিয়ে আরও কিছুটা পথ পাড়ি দেন তামিম। এ সময় ৭৫ বলে ৩টি চার ও একটি ছক্কায় ওয়ানডে ক্যারিয়ারের ৪৮তম হাফ সেঞ্চুরি তুলে নেন তামিম। ঘরের মাটিতে শততম ওয়ানডে খেলতে নেমে সাকিবকে পেছনে ফেলেছেন তামিম। ওয়ানডেতে সাকিবের হাফ সেঞ্চুরি ৪৭টি। 

হাফ সেঞ্চুরি করে তামিম ফেরার পর জয় তুলে নেওয়ার বাকি কাজটুকু সারেন সাকিব ও মুশফিকুর রহিম। সাকিব ৪৩ ও মুশফিক ৯ রানে অপরাজিত থাকেন। ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন, জেসন মোহাম্মদ ও রেমন রেফার একটি করে উইকেট পান। 

এরআগে অতি সাবধানি শুরু করেও উদ্বোধনী জুটিতে ভালো কিছু করতে পারেননি সুনীল আমব্রিস ও কেয়র্ন ওটলি। দলীয় ১০ রানেই আমব্রিসকে সাজঘর দেখিয়ে দেন আগের ম্যাচে প্রথম দুই উইকেট নেওয়া মুস্তাফিজুর রহমান। ওটলি অনেকক্ষণ উইকেটে থেকেও ইনিংস বড় করতে পারেননি। ২৪ রান করে মেহেদী হাসান মিরাজের শিকার হন তিনি। 

কিছুক্ষণ পর মিরাজের আরও একটি আঘাত। এবার তার শিকার জশুয়া ডা সিলভা। ৩৭ রানে তিন উইকেট হারিয়ে ক্যারিবীয়রা যখন মাঝ দরিয়ায়, তখন স্পিন ভেল্কি নিয়ে হাজির সাকিব। প্রথম ওয়ানডেতে মাত্র ৮ রানে ৪ উইকেট নেওয়া বাঁহাতি এই স্পিনার ফিরিয়ে দেন আন্দ্রে ম্যাকার্থিকে।

দলের দুঃসময়ে হাল ধরার চেষ্টা করে কাইল মেয়ার্সও কিছু করতে পারেননি। রান আউট হয়ে ফিরতে হয় তাকে। শেষের দিকে গিয়ে কিছুটা লড়াই করেছে ওয়েস্ট ইন্ডিজ। এনক্রুমাহ বোনার ২০ রান করেন। ১৭ রান করেন আলজারি জোসেফ। দীর্ঘক্ষণ উইকেটে থেকে ৬৬ বলে ২টি চার ও একটি ছক্কায় সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেন রভম্যান পাওয়েল। 

দারুণ বোলিং করা মিরাজ ২৫ রান খরচায় সর্বোচ্চ ৪টি উইকেট নেন, যা তার ক্যারিয়ার সেরা বোলিং। ছন্দ ফিরে পাওয়া সাকিব ৩০ রানে নেন ২ উইকেট। মুস্তাফিজের শিকারও ২ উইকেট। ৭.৫ ওভারে তার খরচা মাত্র ১৫ রান। একটি উইকেট নেন আগের ম্যাচে অভিষেক হওয়া হাসান মাহমুদ। আগের ম্যাচের মতো এই ম্যাচেও উইকেটশূন্য থেকে গেছেন রুবেল হোসেন।  

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ / বাংলাদেশের সিরিজ জয় / তামিম ইকবাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net