Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 09, 2026
শিক্ষককে 'অপসারণ' করে প্রধান শিক্ষকের স্ত্রীকে নিয়োগের অভিযোগ, মাউশি চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 August, 2025, 02:00 pm
Last modified: 19 August, 2025, 02:33 pm

Related News

  • মাইলস্টোন দুর্ঘটনা: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • জমা না হওয়া ১০ হাজার অস্ত্র বাজেয়াপ্ত করে মামলার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • ট্রাফিক আইন ভাঙলেই স্বয়ংক্রিয়ভাবে মামলা হবে: ডিএমপি
  • ২৩,৮৬৫ রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী
  • রাজধানীর নিউমার্কেটে শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা: অজ্ঞাতনামা ৯ জনের বিরুদ্ধে মামলা  

শিক্ষককে 'অপসারণ' করে প্রধান শিক্ষকের স্ত্রীকে নিয়োগের অভিযোগ, মাউশি চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

টিবিএস রিপোর্ট
19 August, 2025, 02:00 pm
Last modified: 19 August, 2025, 02:33 pm
ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষককে 'বেআইনিভাবে অপসারণ' করে প্রধান শিক্ষকের স্ত্রীকে নিয়োগ দেওয়ার অভিযোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) চেয়ারম্যানসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জ সহকারী জজ দেবী রাণী রায়ের আদালতে ওই বিদ্যালয়ের সাবেক শিক্ষক নাসির উদ্দিন মামলাটি দায়ের করেন। আদালত আগামী ২৬ আগস্ট মামলাটির গ্রহণযোগ্যতা বিষয়ে শুনানির তারিখ ধার্য করেছেন।

অভিযোগে মাউশি চেয়ারম্যান ছাড়াও বিবাদীদের মধ্যে রয়েছেন—বিদ্যালয়ের সাবেক সভাপতি জাকির আহমেদ, প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, তার স্ত্রী ও শিক্ষিকা রাসিদা আক্তার, উপ-আঞ্চলিক শিক্ষা কর্মকর্তা, ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা এবং কেরানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।

বাদীপক্ষের আইনজীবী আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে বলা হয়, ২০০৫ সালের ৩ মার্চ পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে সমাজবিজ্ঞানের শিক্ষক পদে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নাসির উদ্দিন নিয়োগ পান। একই বছরের ২০ মার্চ তিনি সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন এবং ২০১১ সাল পর্যন্ত কর্মরত ছিলেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিদ্যালয়ের সাবেক সভাপতি জাকির আহমেদ ও প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দিয়ে নাসির উদ্দিনকে বিদ্যালয় থেকে বের করে দেন। পরে ২০১৩ সালের ২২ মার্চ একটি পত্রিকায় নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে তোফাজ্জল হোসেনের স্ত্রী রাসিদা আক্তারকে একই পদে নিয়োগ দেওয়া হয় এবং ১১ এপ্রিল তিনি যোগদান করেন।

এছাড়া, বাদীর নিয়োগপত্রের কাগজপত্র জালিয়াতির মাধ্যমে পরিবর্তন করে রাসিদা আক্তারকে নিয়োগ দেখিয়ে এমপিওভুক্ত করা হয় বলে মামলায় অভিযোগ আনা হয়েছে। নাসির উদ্দিন দাবি করেছেন, বিবাদীদের এসব বেআইনি কর্মকাণ্ডে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

Related Topics

টপ নিউজ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) / মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?
  • তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
    বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের
  • থালাপতি বিজয়। ছবি: এএনআই
    তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ
  • যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
    সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র
  • সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
    সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

Related News

  • মাইলস্টোন দুর্ঘটনা: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • জমা না হওয়া ১০ হাজার অস্ত্র বাজেয়াপ্ত করে মামলার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • ট্রাফিক আইন ভাঙলেই স্বয়ংক্রিয়ভাবে মামলা হবে: ডিএমপি
  • ২৩,৮৬৫ রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী
  • রাজধানীর নিউমার্কেটে শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা: অজ্ঞাতনামা ৯ জনের বিরুদ্ধে মামলা  

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?

2
তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের

3
থালাপতি বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ

4
যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র

5
সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
বাংলাদেশ

সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net