Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 26, 2026
আন্দোলনের জেরে এনবিআরের আরও ৯ কর্মকর্তা বরখাস্ত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 August, 2025, 07:40 pm
Last modified: 18 August, 2025, 08:50 pm

Related News

  • বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
  • করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের
  • দুর্নীতি বন্ধে ব্যবস্থায় পরিবর্তনের সুপারিশ সংসদীয় কমিটির; রাজস্ব বাড়াতে তাগিদ
  • শিল্প কারখানায় ১% শুল্কে সৌর সরঞ্জাম আমদানির সুবিধা বহাল রয়েছে, ব্যাখ্যা দিল এনবিআর
  • যুদ্ধকালীন অর্থনীতির সমালোচনা: বরখাস্ত রাশিয়ার শীর্ষ ব্যাংকার ও অর্থনীতিবিদ

আন্দোলনের জেরে এনবিআরের আরও ৯ কর্মকর্তা বরখাস্ত

আদেশে বলা হয়েছে, গত ১২ মে সরকার কর্তৃক 'রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ' জারির পর কাস্টমস, এক্সাইজ, ভ্যাট এবং আয়কর বিভাগের কিছু কর্মকর্তা বিক্ষোভ করে সহকর্মীদের দাপ্তরিক দায়িত্ব পালনে বাধা দেন।
টিবিএস রিপোর্ট
18 August, 2025, 07:40 pm
Last modified: 18 August, 2025, 08:50 pm
এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভের মুখে প্রধান ফটক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ২৬ জুন ২০২৫, আগারগাঁওয়ের এনবিআর সদরদপ্তর। ছবি: টিবিএস

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাম্প্রতিক আন্দোলনের সময় 'দাপ্তরিক দায়িত্ব পালনে বাধা সৃষ্টির' অভিযোগে আরও ৯ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।   

আজ (১৮ আগস্ট) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব ও এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান স্বাক্ষরিত পৃথক ৯টি আদেশে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী এই বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়।

সাময়িকভাবে বরখাস্তকৃত কর্মকর্তারা হলেন, মোংলা কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার আআম আমীমুল ইহসান খান, সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডু, চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির যুগ্ম কমিশনার সানোয়ারুল কবির, খুলনার কাস্টমস, এক্সাইজ, ভ্যাট কমিশনারেটের উপকমিশনার সাইদুল ইসলাম, ফরিদপুর কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মেসবাহ উদ্দিন খান, এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের পরিচালক (চলতি দায়িত্ব) চাঁদ সুলতানা চৌধুরানী, দিনাজপুরের যুগ্ম কর কমিশনার মামুন মিয়া, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকা ও এবং ঢাকা কর অঞ্চল-৭ এর অতিরিক্ত কর কমিশনার সুলতানা হাবীব। এদের মধ্যে সেহেলা সিদ্দিকা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের মহাসচিব ছিলেন।  

এর আগে একই অভিযোগে আরও ১৪ কর্মকর্তাকে বরখাস্ত এবং চারজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

আদেশে বলা হয়েছে, গত ১২ মে সরকার কর্তৃক 'রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ' জারির পর কাস্টমস, এক্সাইজ, ভ্যাট এবং আয়কর বিভাগের কিছু কর্মকর্তা বিক্ষোভ করে সহকর্মীদের দাপ্তরিক দায়িত্ব পালনে বাধা দেন। 

এতে আরও উল্লেখ করা হয়, কাজ বর্জন করে এবং অন্যদের এনবিআর সদর দপ্তরে জড়ো হতে বাধ্য করার মাধ্যমে এই আন্দোলন দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমকে ব্যাহত করেছে। তাই তাদের বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮–এর ধারা-৩৯ (১) অনুযায়ী তাদের জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।  

সাময়িক বরখাস্তকৃতরা বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। সাময়িক বরখাস্তের আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। 

উল্লেখ্য, গত ১২ মে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা—এই দুটি বিভাগ করার অধ্যাদেশ জারি হয়। এর পর থেকে এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা সব পক্ষের মতামতের ভিত্তিতে যৌক্তিক সংস্কারে দাবিতে প্রায় দেড় মাস আন্দোলন করেন। ২৮ ও ২৯ জুন সারাদেশে কাজ বন্ধ করে দেন তারা। এরপর ব্যবসায়ীদের মধ্যস্থতায় আন্দোলন প্রত্যাহার করেন তারা। এরপর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া শুরু হয়। 

Related Topics

টপ নিউজ

এনবিআর / এনবিআর আন্দোলন / বরখাস্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে
  • ছবি: রয়টার্স
    আমি ‘এতটাই একা’ যে একটা তেলাপোকার সঙ্গে ‘বন্ধুত্ব পাতিয়েছিলাম’: জাপানের প্রধানমন্ত্রী
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তিপত্র প্রস্তুত: তথ্য উপদেষ্টা জাহেদ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইবার অপরাধ: মালিকের অজান্তেই ব্যাংক হিসাবে লাখ লাখ টাকার লেনদেনের অভিযোগ

Related News

  • বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
  • করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের
  • দুর্নীতি বন্ধে ব্যবস্থায় পরিবর্তনের সুপারিশ সংসদীয় কমিটির; রাজস্ব বাড়াতে তাগিদ
  • শিল্প কারখানায় ১% শুল্কে সৌর সরঞ্জাম আমদানির সুবিধা বহাল রয়েছে, ব্যাখ্যা দিল এনবিআর
  • যুদ্ধকালীন অর্থনীতির সমালোচনা: বরখাস্ত রাশিয়ার শীর্ষ ব্যাংকার ও অর্থনীতিবিদ

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ‘এতটাই একা’ যে একটা তেলাপোকার সঙ্গে ‘বন্ধুত্ব পাতিয়েছিলাম’: জাপানের প্রধানমন্ত্রী

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তিপত্র প্রস্তুত: তথ্য উপদেষ্টা জাহেদ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাইবার অপরাধ: মালিকের অজান্তেই ব্যাংক হিসাবে লাখ লাখ টাকার লেনদেনের অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net