Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
সিরিজ জিততে বাংলাদেশের সামনে ছোট লক্ষ্য

খেলা

টিবিএস রিপোর্ট
22 January, 2021, 02:50 pm
Last modified: 22 January, 2021, 02:54 pm

Related News

  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে এক যুগ পর হোয়াইটওয়াশের আনন্দে বাংলাদেশ
  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 
  • ‘আমি খুবই খুশি, বাংলাদেশের সব মানুষ খুশি’
  • দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজে স্মরণীয় সিরিজ জয় বাংলাদেশের

সিরিজ জিততে বাংলাদেশের সামনে ছোট লক্ষ্য

অনায়াস জয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে দিয়ে সিরিজ জেতার লক্ষ্য নিয়েই শুক্রবার মাঠে নেমেছে তামিম ইকবালের দল। লক্ষ্যের প্রথম ধাপে বাংলাদেশকেই রাজত্ব করতে দেখা গেল। দ্বিতীয় ওয়ানডেতেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বল হাতে দাপট দেখালেন মিরাজ, সাকিব, মুস্তাফিজরা।
টিবিএস রিপোর্ট
22 January, 2021, 02:50 pm
Last modified: 22 January, 2021, 02:54 pm

অনায়াস জয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে দিয়ে সিরিজ জেতার লক্ষ্য নিয়েই শুক্রবার মাঠে নেমেছে তামিম ইকবালের দল। লক্ষ্যের প্রথম ধাপে বাংলাদেশকেই রাজত্ব করতে দেখা গেল। দ্বিতীয় ওয়ানডেতেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বল হাতে দাপট দেখালেন মিরাজ, সাকিব, মুস্তাফিজরা। তাতে লক্ষ্য নাগালেই থেকে গেল বাংলাদেশের। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নামা ওয়েস্ট ইন্ডিজকে আরও একবার ধুঁকতে দেখা গেল। মিরাজ, সাকিবদের বোলিং তোপে ৪৩.৪ ওভারে ১৪৮ রানে অলআউট হয়ে গেছে ক্যারিবীয়রা। আগের ম্যাচের মতো এই ম্যাচেও সফরকারীদের কোনো ব্যাটসম্যান ৫০ পেরোতে পারেননি। বাংলাদেশের বিপক্ষে এটা তাদের তৃতীয় সর্বনিম্ম দলীয় সংগ্রহ।

অতি সাবধানি শুরু করেও উদ্বোধনী জুটিতে ভালো কিছু করতে পারেননি সুনীল আমব্রিস ও কেয়র্ন ওটলি। দলীয় ১০ রানেই আমব্রিসকে সাজঘর দেখিয়ে দেন আগের ম্যাচে প্রথম দুই উইকেট নেওয়া মুস্তাফিজুর রহমান। ওটলি অনেকক্ষণ উইকেটে থেকেও ইনিংস বড় করতে পারেননি। ২৪ রান করে মেহেদী হাসান মিরাজের শিকার হন তিনি। 

কিছুক্ষণ পর মিরাজের আরও একটি আঘাত। এবার তার শিকার জশুয়া ডা সিলভা। ৩৭ রানে তিন উইকেট হারিয়ে ক্যারিবীয়রা যখন মাঝ দরিয়ায়, তখন স্পিন ভেল্কি নিয়ে হাজির সাকিব। প্রথম ওয়ানডেতে মাত্র ৮ রানে ৪ উইকেট নেওয়া বাঁহাতি এই স্পিনার ফিরিয়ে দেন আন্দ্রে ম্যাকার্থিকে।

দলের দুঃসময়ে হাল ধরার চেষ্টা করে কাইল মেয়ার্সও কিছু করতে পারেননি। রান আউট হয়ে ফিরতে হয় তাকে। শেষের দিকে গিয়ে কিছুটা লড়াই করেছে ওয়েস্ট ইন্ডিজ। এনক্রুমাহ বোনার ২০ রান করেন। ১৭ রান করেন আলজারি জোসেফ। দীর্ঘক্ষণ উইকেটে থেকে ৬৬ বলে ২টি চার ও একটি ছক্কায় সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেন রভম্যান পাওয়েল। 

দারুণ বোলিং করা মিরাজ ২৫ রান খরচায় সর্বোচ্চ ৪টি উইকেট নেন। ছন্দ ফিরে পাওয়া সাকিব ৩০ রানে নেন ২ উইকেট। মুস্তাফিজের শিকারও ২ উইকেট। ৭.৫ ওভারে তার খরচা মাত্র ১৫ রান। একটি উইকেট নেন আগের ম্যাচে অভিষেক হওয়া হাসান মাহমুদ। আগের ম্যাচের মতো এই ম্যাচেও উইকেটশূন্য থেকে গেছেন রুবেল হোসেন।  

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ / দ্বিতীয় ওয়ানডে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 
  • ছবি: ডগলাস আর. ক্লিফোর্ড/তাম্পা বে টাইমস/এপি
    যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে

Related News

  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে এক যুগ পর হোয়াইটওয়াশের আনন্দে বাংলাদেশ
  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 
  • ‘আমি খুবই খুশি, বাংলাদেশের সব মানুষ খুশি’
  • দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজে স্মরণীয় সিরিজ জয় বাংলাদেশের

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

6
ছবি: ডগলাস আর. ক্লিফোর্ড/তাম্পা বে টাইমস/এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net