Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
জামায়াত একমাত্রিক ও একদলীয় দেশ বানানোর পাঁয়তারা করছে : রিজভী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
16 August, 2025, 03:40 pm
Last modified: 16 August, 2025, 04:18 pm

Related News

  • বেনজীর আহমেদকে ফেরানোর প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে, প্রয়োজনীয় কাগজ পাঠানো হয়েছে ৩ দিনে
  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • মহাখালীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৩
  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • 'ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’—ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জামায়াতের

জামায়াত একমাত্রিক ও একদলীয় দেশ বানানোর পাঁয়তারা করছে : রিজভী

ধর্মের নামে নতুন চেতনা চাপিয়ে দেওয়ার সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘আপনাদের রাজনৈতিক দলে না গেলে কাউকে মুনাফিক, মুরতাদ বলা বন্ধ করেন। উন্নততর গণতান্ত্রিক পদ্ধতির চর্চা করেন, যেখানে রাজনৈতিক মতাদর্শের জন্য কাউকে বঞ্চিত করা হবে না।’
টিবিএস রিপোর্ট 
16 August, 2025, 03:40 pm
Last modified: 16 August, 2025, 04:18 pm
ছবি: টিবিএস

বাংলাদেশ জামায়াতে ইসলামী একমাত্রিক ও একদলীয় দেশ গঠনের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১৬ আগস্ট) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে 'জুলাই অভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি' উপলক্ষে ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, 'এক চেতনাধারীর বিদায় হয়ে আরেক চেতনাধারীর আবির্ভাব হয়েছে।'

তিনি অভিযোগ করে আরও বলেন, 'ইসলামিক ফাউন্ডেশনের ডিজি তার কর্মকর্তা-কর্মচারীদের বলেছেন, জামায়াতের রোকন না হলে তাদের চাকরি থাকবে না। অনেক সরকারি দপ্তর থেকেও অভিযোগ পাওয়া যাচ্ছে যে তাদেরকে জামায়াতে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে।'

ধর্মের নামে নতুন চেতনা চাপিয়ে দেওয়ার সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, 'আপনাদের রাজনৈতিক দলে না গেলে কাউকে মুনাফিক, মুরতাদ বলা বন্ধ করেন। উন্নততর গণতান্ত্রিক পদ্ধতির চর্চা করেন, যেখানে রাজনৈতিক মতাদর্শের জন্য কাউকে বঞ্চিত করা হবে না।'

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ২০০৮ সালের নির্বাচনকে পরিকল্পিত এবং সুষ্ঠু হয়নি দাবি করে বলেন, '২০০৮ সালের নির্বাচন সুষ্ঠু হয়নি। এটি ছিল একটি পরিকল্পিতভাবে সাজানো নির্বাচন। মিথ্যা ইতিহাস, যেটা ওয়ান ইলেভেন আওয়ামী লীগ সৃষ্টি করেছিল, সেই মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করে দিতে হবে। ২০০৮ সালে নির্বাচনের আগেই ৩০০ আসনে কে কোথায় নির্বাচিত হবে, তার পূর্ব নকশা করা হয়েছিল। সেই অনুযায়ীই বাংলাদেশে ওয়ান ইলেভেন সৃষ্টি করা হয়েছিল।'

অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু এবং সঞ্চালনা করেন অধ্যাপক সৈয়দ মাজহারুল হক সোহাগ।

Related Topics

টপ নিউজ

রিজভী / বিএনপি / জামায়াত ইসলামী / ধর্ম / প্রেস ক্লাব / ফ্যাসিবাদ / ঢাকা কলেজ / ইসলামিক ফাউন্ডেশন / আওয়াম লীগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • বেনজীর আহমেদকে ফেরানোর প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে, প্রয়োজনীয় কাগজ পাঠানো হয়েছে ৩ দিনে
  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • মহাখালীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৩
  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • 'ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’—ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জামায়াতের

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net