Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 13, 2026
৪০০ টাকার ফুল নিয়ে ধানমন্ডি ৩২-এ গিয়ে মারধরের শিকার রিকশাচালক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 August, 2025, 08:05 pm
Last modified: 15 August, 2025, 08:16 pm

Related News

  • কুষ্টিয়ার কুমারখালীতে আধিপত্য বিস্তার নিয়ে বাড়ি-দোকানে ভাঙচুর, মোটরসাইকেলে আগুন
  • ধানমন্ডি ৩২-এ নিরাপত্তা জোরদার, শেখ মুজিবকে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক ১
  • ১৫ আগস্ট আজ, সপরিবারে শেখ মুজিব হত্যার ৫১ বছর
  • শাহবাগে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি  
  • রাজধানীর মহাখালীতে আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ককটেল বিস্ফোরণ; গ্রেপ্তার ৪

৪০০ টাকার ফুল নিয়ে ধানমন্ডি ৩২-এ গিয়ে মারধরের শিকার রিকশাচালক

রিকশাচালক বলেন, ‘আমি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে এসেছি ভাই। আমি একটা ফুলের তোড়া কিনছিলাম শাহবাগ থেকে ৪০০ টাকা দিয়ে ভাই। আমার বহুত কষ্টের টাকা। আমি সারাদিনে এই টাকাটা ইনকাম করছি। আমি শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি তার কারণে।’
টিবিএস রিপোর্ট
15 August, 2025, 08:05 pm
Last modified: 15 August, 2025, 08:16 pm
ছবি: রাজীব ধর

৪০০ টাকা দিয়ে ফুল কিনে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হয়েছেন এক ব্যক্তি। তিনি নিজেকে রিকশাচালক হিসেবে পরিচয় দিয়েছেন।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলের তোড়া নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে গেলে উপস্থিত জনতার একটি অংশ ওই রিকশাচালকের ওপর চড়াও হয়।

তাকে দেখেই কেউ কেউ আওয়ামী লীগ, আওয়ামী লীগ বলে চিৎকার করতে থাকেন। এর মধ্যে একজন তার হাত থেকে ফুলের তোড়া টেনে নিয়ে ছিঁড়ে ফেলেন। তোড়াটিতে '১৫ আগস্ট জাতীয় শোক দিবস' লেখা ছিল।

কাঁদতে কাঁদতে ওই রিকশাচালক বলেন, 'আমি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে এসেছি ভাই। আমি একটা ফুলের তোড়া কিনছিলাম শাহবাগ থেকে ৪০০ টাকা দিয়ে ভাই। আমার বহুত কষ্টের টাকা। আমি সারাদিনে এই টাকাটা ইনকাম করছি। আমি শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি তার কারণে। আমি কোনো রাজনীতি বা দলের সঙ্গে সম্পৃক্ত না ভাই।'

এ সময় উপস্থিত কয়েকজন তার রিকশাটিও ভাঙচুরের চেষ্টা করেন। রিকশা রেখে পালানোর চেষ্টা করলে কয়েকজন তাকে মারধর করে। পরে পুলিশ এসে ওই ব্যক্তিকে নিয়ে যায়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাশৈন্যু মারমা বলেন, 'রিকশা চালককে উপস্থিত জনতা মারধর করছিল। পরে পুলিশ তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে। তাকে আটক করা হয়নি। বর্তমানে সে থানায় আছে। কেউ পাঠিয়েছে কিনা সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।'

ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা জানান, ১৫ আগস্টকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত থেকেই ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
 
Related Topics

টপ নিউজ

ধানমন্ডি ৩২ / শেখ মুজিবর রহমান / রিকশাচালক / আওয়াম লীগ / ভাঙচুর / শাহবাগ / ফুল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
    স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
  • ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
    ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
  • দেং ইউ। ছবি: শিনহুয়া
    ‘এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব’: গণিতের ‘নোবেল’ বিজয়ীর রসিকতা
  • প্রতীকী ফাইল ছবি: রয়েদ বিন মাসুদ
    ৬০ দিনের মধ্যে ৪-৫ বিলিয়ন ডলারের উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা ইউএস-বাংলা এয়ারলাইন্সের
  • ৪ মার্চ ২০২৬ তিব্বতের লুনজের ঝারি শহরের দক্ষিণাঞ্চলের একটি ছোট গ্রাম স্যাটেলাইটে ধারণ করা চিত্রে দেখা যাচ্ছে। ছবি: ভ্যান্টর
    শির দিল্লি সফরের মাঝেই ভারতের বিতর্কিত সীমান্তে অগ্রসর হচ্ছে চীন, ধরা পড়ল স্যাটেলাইটে
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করা সিএমএ সিজিএম গ্রুপের জাহাজ ‘এমভি ওয়ানেন’। ছবি: টিবিএস
    পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটি বাংলাদেশের

Related News

  • কুষ্টিয়ার কুমারখালীতে আধিপত্য বিস্তার নিয়ে বাড়ি-দোকানে ভাঙচুর, মোটরসাইকেলে আগুন
  • ধানমন্ডি ৩২-এ নিরাপত্তা জোরদার, শেখ মুজিবকে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক ১
  • ১৫ আগস্ট আজ, সপরিবারে শেখ মুজিব হত্যার ৫১ বছর
  • শাহবাগে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি  
  • রাজধানীর মহাখালীতে আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ককটেল বিস্ফোরণ; গ্রেপ্তার ৪

Most Read

1
স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
অর্থনীতি

স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা

2
ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
অর্থনীতি

ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ

3
দেং ইউ। ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

‘এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব’: গণিতের ‘নোবেল’ বিজয়ীর রসিকতা

4
প্রতীকী ফাইল ছবি: রয়েদ বিন মাসুদ
বাংলাদেশ

৬০ দিনের মধ্যে ৪-৫ বিলিয়ন ডলারের উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা ইউএস-বাংলা এয়ারলাইন্সের

5
৪ মার্চ ২০২৬ তিব্বতের লুনজের ঝারি শহরের দক্ষিণাঞ্চলের একটি ছোট গ্রাম স্যাটেলাইটে ধারণ করা চিত্রে দেখা যাচ্ছে। ছবি: ভ্যান্টর
আন্তর্জাতিক

শির দিল্লি সফরের মাঝেই ভারতের বিতর্কিত সীমান্তে অগ্রসর হচ্ছে চীন, ধরা পড়ল স্যাটেলাইটে

6
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করা সিএমএ সিজিএম গ্রুপের জাহাজ ‘এমভি ওয়ানেন’। ছবি: টিবিএস
বাংলাদেশ

পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটি বাংলাদেশের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net