ধানমন্ডি ৩২-এ নিরাপত্তা জোরদার, শেখ মুজিবকে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক ১
শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ (১৫ আগস্ট) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে তার ভেঙে ফেলা বাসভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরইমধ্যে সকালে সেখানে শ্রদ্ধা জানাতে যাওয়া এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তির নাম অর্ণব দাস। সকাল ১০টার দিকে তাকে আটক করে পরে ধানমন্ডি থানায় নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল ইসলাম।
তিনি বলেন, "প্রাথমিকভাবে জানতে পেরেছি, আটক ব্যক্তি নিষিদ্ধ সংগঠন যুবলীগের সক্রিয় সদস্য। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।"
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তি টাঙ্গাইলের বাসিন্দা।
