Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
বিদায় অনুষ্ঠান শেষে ফ্লোরিডায় ফিরছেন ট্রাম্প 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
20 January, 2021, 08:00 pm
Last modified: 20 January, 2021, 08:41 pm

Related News

  • হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণে কাজ করছে যুক্তরাষ্ট্র: দাবি ট্রাম্পের
  • হরমুজে খুব খারাপ কাজ করছে ইরান, ফি আদায় এখনই বন্ধ করা উচিত: ট্রাম্প
  • ইরান যুদ্ধের পর ন্যাটো থেকে সরে আসার ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের
  • নেতানিয়াহুর প্রতিশ্রুতির ফাঁদে পা! যেভাবে আমেরিকাকে ইরান যুদ্ধে জড়ান ট্রাম্প
  • ইরানের ওপর আরোপিত শুল্ক ও নিষেধাজ্ঞা শিথিল করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

বিদায় অনুষ্ঠান শেষে ফ্লোরিডায় ফিরছেন ট্রাম্প 

ট্রাম্প দাবি করেন, তার প্রশাসন চিকিৎসা বিজ্ঞানের অসাধারণ আবিষ্কার কোভিড-১৯ টিকা তৈরিতে সর্বাত্মক সহায়তা দিয়েছে
টিবিএস ডেস্ক
20 January, 2021, 08:00 pm
Last modified: 20 January, 2021, 08:41 pm
ছবি: রয়টার্স

চার বছর ধরে তিনিই ছিলেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। তার মেয়াদেই নাটকীয় সব নেতিবাচক ঘটনার স্রোত লক্ষ্য করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু, সব কিছুর শুরুর মতো শেষও থাকে। ডোনাল্ড ট্রাম্পের শত চেষ্টা সত্বেও তার ব্যতিক্রম হয়নি। অবশেষে, স্ত্রী মেলানিয়াকে সঙ্গে নিয়ে মেরিন ওয়ান হেলিকপ্টারে চেপে হোয়াইট হাউস ত্যাগ করেছেন তিনি। 

আজ বাংলাদেশ সময় বুধবার (২০ জানুয়ারি) সন্ধে ৭টা নাগাদ, পৌঁছেছেন সামরিক বাহিনীর অ্যান্ড্রুজ ঘাঁটিতে। এখানেই তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনায় আসা সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দান শুরু করেন তিনি। শুরুতেই তিনি চার বছর অসাধারণ সময় কেটেছে বলে উল্লেখ করে তারপর স্ত্রী মেলেনিয়ার প্রতি কিছু বলার অনুরোধ করেন।

মেলেনিয়া বলেন, "আপনার ফার্স্ট লেডি হওয়াটা ছিল আমার জন্যে গর্বের বিষয়। ঈশ্বর সকলের এবং তাদের পরিবার-পরিজনের মঙ্গল করুন। এবং আমাদের অসামান্য জাতিটি তার আশীর্বাদ ধন্য হোক।"

এরপর, ট্রাম্প তার ভাষণ পুনঃরায় শুরু করেন। এসময় তিনি সমর্থক ও উপদেষ্টাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বেশকিছু ক্ষেত্রে তার সফলতার কথা তুলে ধরেন।

করোনাভাইরাস মহামারী তার শাসনামলের শেষ নয় মাসকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল। এব্যাপারে ট্রাম্প বলেন, আমাদের প্রশাসন চিকিৎসা বিজ্ঞানের অসাধারণ এক আবিষ্কার কোভিড-১৯ টিকা তৈরিতে সর্বাত্মক সহায়তা দিয়েছে।

জীবাণুর প্রাদুর্ভাবকে 'ভয়াবহ' উল্লেখ করে তিনি আবারো একে 'চায়না ভাইরাস' বলে দাবি করেন। একইসঙ্গে, স্বজন হারানো পরিবারগুলোর প্রতি সহানুভুতি প্রকাশ করেন। 
 
ট্রাম্পের বিদায় নাগাদ যুক্তরাষ্ট্রে চার লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে কোভিড-১৯, আর প্রতিদিনই এই সংখ্যা ভারি হচ্ছে। মহামারীর তীব্রতার জন্য ট্রাম্পের খামখেয়ালিপনাকেই দায়ি করেছেন দেশটির জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

প্রেসিডেন্ট হিসাবে এটি তার শেষ ভাষণ হলেও, ট্রাম্পকে বেশ প্রাণবন্ত এবং ইতিবাচক দেখায়। ভাষণে তিনি সপ্রতিভ ছিলেন এবং নিজ সমর্থকদের উৎফুল্ল করার জন্যে বলেন, আপনাদের সহযোগিতায় আমরা বাকি কাজ তাদের জন্য রেখে যাচ্ছি। আপনারা সত্যিই অসাধারণ।"

তার এই বক্তব্যকে উচ্ছ্বাস ধ্বনি ও হাততালি দিয়ে স্বাগত জানায় উপস্থিত জনতা।  

ভাষণের শেষ পর্যায়ে প্রেসিডেন্ট হওয়ার সুযোগকে তার জন্য গর্বের বিষয় বলে উল্লেখ করেন এবং তার উত্তরসূরির সাফল্য কামনা করেছেন। যা সত্যিই ছিল এক অপ্রত্যাশিত ঘটনা। তবে এসময় তিনি নতুন প্রেসিডেন্ট জো বাইডেন বা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম উচ্চারণ করেননি। 

ভাষণ শেষে ট্রাম্প এখন এয়ারফোর্স ওয়ানের বিশেষ বিমানে করে ফ্লোরিডায় ফিরে যাবেন। বিমানে ওঠার আগে ২১ বার তোপধ্বনি দিয়ে তাকে বিদায়ী গান সেল্যুট জানায় সেনাবাহিনীর গোলন্দাজ দল। সামরিক কর্মকর্তারা তাকে সেল্যুট দিয়ে সম্মান জানান। এসময় জাতীয় সঙ্গীত পরিবেশন করে সামরিক ব্যান্ড। 

বিদায়নুষ্ঠান শেষে আজই ফ্লোরিডায় ফিরে যাচ্ছেন ট্রাম্প। তিনি সেখানে নিজ মালিকানাধীন মার-এ- লাগো রিসোর্টে গিয়ে উঠবেন বলে জানা গেছে। 

  • সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / বিদায়ী ভাষণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
    ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

Related News

  • হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণে কাজ করছে যুক্তরাষ্ট্র: দাবি ট্রাম্পের
  • হরমুজে খুব খারাপ কাজ করছে ইরান, ফি আদায় এখনই বন্ধ করা উচিত: ট্রাম্প
  • ইরান যুদ্ধের পর ন্যাটো থেকে সরে আসার ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের
  • নেতানিয়াহুর প্রতিশ্রুতির ফাঁদে পা! যেভাবে আমেরিকাকে ইরান যুদ্ধে জড়ান ট্রাম্প
  • ইরানের ওপর আরোপিত শুল্ক ও নিষেধাজ্ঞা শিথিল করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট

4
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

5
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

6
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net