Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
শেখ হাসিনার সর্ব্বোচ্চ শাস্তি চাইলেন জুলাই আন্দোলনে শহীদ জুনায়েদের বাবা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 August, 2025, 08:15 pm
Last modified: 12 August, 2025, 08:25 pm

Related News

  • চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪
  • রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৭ জুন
  • কুষ্টিয়ায় পীর হত্যা: মামলা করবে না পরিবার, দুই দিনে আটক হয়নি কেউ
  • গুমের মামলায় সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদ গ্রেপ্তার, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি
  • শ্যামলীর সিকেডি হাসপাতালে চাঁদা দাবির অভিযোগে সাবেক যুবদল নেতার বিরুদ্ধে মামলা

শেখ হাসিনার সর্ব্বোচ্চ শাস্তি চাইলেন জুলাই আন্দোলনে শহীদ জুনায়েদের বাবা

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া গত ৫ আগস্টের একটি ভিডিও ফুটেজে এপিবএন সদস্য সাবেক কনস্টেবল সুজন হোসেনকে দেখা যায়। জেরার একপর্যায়ে সুজনকে চিহ্নিত করেন জামাল। 
টিবিএস রিপোর্ট
12 August, 2025, 08:15 pm
Last modified: 12 August, 2025, 08:25 pm
ছবি: সংগৃহীত

রাজধানীর চানখাঁরপুলে জুলাই আন্দোলনে শহীদ শেখ মেহেদী হাসান জুনায়েদের বাবা শেখ জামাল হাসান জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।  

আজ মঙ্গলবার (১২ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জবানবন্দি দিতে গিয়ে তিনি এ দাবি করেন। 

ট্রাইব্যুনালে শেখ জামাল দাবি করেন, তার ছেলেকে এপিবিএনের সাবেক কনস্টেবল মো. সুজন হোসেন গুলি করে হত্যা করেছেন। 

গত বছরের ৫ আগস্ট চানখাঁরপুল এলাকায় ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ জামালসহ দুজন সাক্ষী জবানবন্দি দেন। এনিয়ে এখন পর্যন্ত এ মামলায় তিনজন সাক্ষী জবানবন্দি দিলেন।

এ মামলার আসামিদের মধ্যে আরও রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান। 

আসামিদের মধ্যে শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেন, সাবেক কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলাকে এজলাসের কাঠগড়ায় হাজির করা হয়। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া গত ৫ আগস্টের একটি ভিডিও ফুটেজে এপিবএন সদস্য সাবেক কনস্টেবল সুজন হোসেনকে দেখা যায়। জেরার একপর্যায়ে সুজনকে চিহ্নিত করেন জামাল। 

তিনি বলেন, 'গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার একটু আগে চানখাঁরপুল এলাকায় শহীদ জুনায়েদের (মোস্তাকিম) মরদেহ বুড়িগঙ্গা নদীতে ফেলে দিতে চেয়েছিলেন মিটফোর্ড হাসপাতালের চিকিৎসকেরা। 

জবানবন্দিতে জামাল বলেন, ৫ আগস্ট সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে ১৪ বছর বয়সি তার একমাত্র ছেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে যোগ দিতে ঘর থেকে বেরিয়ে যায়। সেদিন বেলা ১টা ৪৫ মিনিটের দিকে তার শ্যালক ফোন করে ছেলে গুলিবিদ্ধ হয়েছে বলে জানান। পরে জুনায়েদকে তার বন্ধুরা রাজধানীর মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। 

তিনি বলেন, ''মেহেদীকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকেরা এও বলেছিলেন, 'মরদেহ নিয়ে যান। প্রধানমন্ত্রীর নির্দেশ আছে লাশ হাসপাতালে রাখা যাবে না। তাড়াতাড়ি নিয়ে না গেলে মরদেহ বেওয়ারিশ হিসেবে আঞ্জুমানে দিয়ে দেব। বুড়িগঙ্গায় লাশ ফেলে দেওয়ার কথাও বলেন চিকিৎসকেরা'।''

জবানবন্দি দেওয়ার একপর্যায়ে কেঁদে ফেলেন জামাল। বলেন, তার এক মেয়ে আছে। আর একমাত্র ছেলেকে মেরে ফেলা হয়েছে। ছেলেকে হারিয়ে তিনি ও তার স্ত্রী পাগলের মতো জীবনযাপন করছেন। 

এ সময় অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন শেখ জামাল। 

Related Topics

টপ নিউজ

শেখ হাসিনা / সাক্ষী / জবানবন্দি / মামলা / শহীদ / জুলাই আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ফাইল ছবি: রয়টার্স
    ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প
  • সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
    তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

Related News

  • চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪
  • রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৭ জুন
  • কুষ্টিয়ায় পীর হত্যা: মামলা করবে না পরিবার, দুই দিনে আটক হয়নি কেউ
  • গুমের মামলায় সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদ গ্রেপ্তার, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি
  • শ্যামলীর সিকেডি হাসপাতালে চাঁদা দাবির অভিযোগে সাবেক যুবদল নেতার বিরুদ্ধে মামলা

Most Read

1
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

2
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প

4
সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
ফিচার

তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা

5
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net