Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 10, 2026
যে কারণে করোনায় আক্রান্ত হলে ভুগতে পারেন ব্যাক পেইনে

ফিচার

টিবিএস ডেস্ক
19 January, 2021, 03:55 pm
Last modified: 19 January, 2021, 03:59 pm

Related News

  • থ্যালাসেমিয়া শনাক্তকরণ: শুধু ‘বিয়ের আগে পরীক্ষা’ নয়, প্রয়োজন বাস্তবসম্মত জাতীয় উদ্যোগ
  • গ্রীষ্মে শুক্রাণু দ্রুত সাঁতার কাটে, বলছে গবেষণা
  • অব্যবহৃত ২০০ ভবন মাতৃসদন ক্লিনিকসহ শিশু ও নারীদের চিকিৎসার উপযোগী করে তোলা হবে: প্রধানমন্ত্রী
  • দেশজুড়ে হঠাৎ হামের প্রাদুর্ভাব: সমস্যা কোথায়, করণীয় কী?
  • টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার

যে কারণে করোনায় আক্রান্ত হলে ভুগতে পারেন ব্যাক পেইনে

'সাধারণত কোভিড-১৯-এর ফলে যে ব্যথা আপনি অনুভব করেন, তা অন্য ব্যথার চেয়ে অনেক আলাদা।'
টিবিএস ডেস্ক
19 January, 2021, 03:55 pm
Last modified: 19 January, 2021, 03:59 pm
ছবিটি সংগৃহীত ও প্রতীকী

গত ১০ ডিসেম্বর আমেরিকান টেলিভিশন ব্যক্তিত্ব এলেন ডিজেনারস ঘোষণা দেন, তিনি কোভিড-১৯-এ আক্রান্ত। ৬২ বছর বয়সী এই টকশো উপস্থাপিকা টুইটারে পোস্ট করা একটি নতুন ভিডিওতে তার অনুভূতি নিয়ে তরতাজা এক সংবাদ দিয়েছেন।

ভিডিওতে এলেন বলেন, 'সকল শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ। আমি আপনাদের শুভকামনার মর্ম খুব ভালোভাবে বুঝতে পারি।  আমি এখন শতভাগ সুস্থ। আমার সত্যিই ভালো লাগছে।'

সুস্থ হতে পেরে খুশি হলেও এলেন বলেন, করোনাভাইরাসের 'বিশেষ করে একটি লক্ষণ খুবই অপ্রত্যাশিত। একটা বিষয় তারা (বিশেষজ্ঞরা) আপনাকে বলে না, যা আপনাকে ভোগাতে পারে; আমি ব্যাক পেইনের কথা বলছি।'

A little update. pic.twitter.com/9OkFHkiKRc— Ellen DeGeneres (@TheEllenShow) December 16, 2020

এলেন জানান, তিনি জানতেন না কীভাবে ব্যাক পেইন কোভিড-১৯-এর একটি লক্ষণ হতে পারে। যদিও যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) ব্যাক পেইনকে করোনার একটি লক্ষণ হিসেবে তালিকাভুক্ত করে না, তবে পেশি ব্যথা ও শরীর ব্যথাকে এ হিসেবে দেখে। তাই আপনি যদি ব্যাক পেইন অনুভব করেন, তাহলে কি কোভিড-১৯ হয়েছে বলে ধরে নেবেন? সেটি অনিবার্য নয়।

করোনাভাইরাস থেকে সুস্থ হওয়া ব্যক্তিদের নিয়ে করা ফেসবুকের গ্রুপ সাইভাইভার কর্পস এবং ইন্ডিয়ানা ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের পিএইচডি নাটালি ল্যামবার্ট পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে কোভিড-১৯ থেকে উদ্ধার পাওয়া লোকেরা এখনো দীর্ঘমেয়াদী লক্ষণ বা পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করেন।  রিপোর্ট পাওয়া গেছে, পিঠের নিচ, উপর এবং মধ্যভাগে ব্যথা অনুভব করেন তারা।

কোভিড-১৯-এর কারণে ব্যাক পেইনকে সাধারণ পেশীতে ব্যথার দলে রাখা হয়, যা এটিকে সিডিসি'র একটি লক্ষণ হিসেবে তালিকাভুক্ত করে।  

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফেব্রুয়ারির এক প্রতিবেদনে চীনে কোভিডের-১৯-এর প্রায় ৫৬ হাজার ঘটনা বিশ্লেষণ করা হয়েছে। তাতে দেখা গেছে, প্রায় ১৫ শতাংশ রোগী পেশীতে ব্যথা অনুভব করেছেন।

আমেরিকান অর্থোপেডিক সার্জন এবং ভিভ ওয়্যারের প্রতিষ্ঠাতা মার্কাস ডুডা বলেন, 'অন্যান্য ভাইরাসের মতো কোভিড-১৯ও দেহে উপসর্গ সৃষ্টি করবে। ফ্লু হওয়ার মতো, কোভিড-১৯ সারা শরীর জুড়ে ব্যথার কারণ হতে পারে।'

ড. ডুডা আরও বলেন, 'যখন আপনি অসুস্থ হয়ে পড়েন, আপনার শরীর একটি রোগ প্রতিরোধ ক্ষমতা নির্ধারণ করে- যা লড়াই করে সেইসবের বিরুদ্ধে, যা আপনার শরীরে থাকার কথা নয়,  যেমন ক্ষতিকর ব্যাকটেরিয়া বা ভাইরাস।'

এই ভাইরাসের প্রদাহজনিত প্রতিক্রিয়ার কারণে পিঠ ও পায়ের জয়েন্টে ব্যথা হয়। এই ভাইরাসজনিত সংক্রমণের কারণে শরীরে কম্পন, ঠাণ্ডা লাগা, শরীরে ব্যথা এবং চলাফেরায় জড়তা তৈরি হয়।

ছবি: সংগৃহীত

সংক্রামক রোগ চিকিৎসক এবং উত্তর-পূর্ব ওহাইও মেডিকেল ইউনিভার্সিটির অভ্যন্তরীণ মেডিসিনের অধ্যাপক রিচার্ড ওয়াটকিন্স বলেন, পেশী ব্যথা হচ্ছে সেই রোগ প্রতিরোধ ক্ষমতার কোষের ফলাফল, যেটি আক্রমণাত্মক জীবাণু বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করে।

ড. ডুডা বলেন, 'জ্বর, শুষ্ক কাশি, স্বাদ বা গন্ধহীনতা, গলা ব্যথা, মাথা ব্যথা বা অন্যান্য স্থানে ব্যথা কোভিড-১৯-এর লক্ষণ হতে পারে।'

এ ধরনের ব্যাকপেইন 'পিঠের পেশীতে ক্র্যাম্পিং বা ব্যথার মতো' বলে অভিহীত করে তিনি আরও বলেন, 'কোভিড-১৯ একটু আলাদা; কারণ এটি ফুসফুস এবং মস্তিষ্কে প্রদাহজনিত প্রতিক্রিয়া বৃদ্ধি করে। এই কারণে যারা কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন, তারা ভাইরাসটি থেকে মুক্তি পাবার পর, মাসের পর মাস মাথা ব্যথায় ভুগতে পারেন এবং এজন্য করোনা থেকে সুস্থ হওয়া কিছু মানুষের মাঝে অক্সিজেন বা ভেন্টিলেটরি সাপোর্টের প্রয়োজন হয়।'

ড. ওয়াটকিন্স বলেন, 'সাধারণত কোভিড-১৯-এর ফলে যে ব্যথা আপনি অনুভব করেন, তা অন্য ব্যথার চেয়ে অনেক আলাদা।'

কাজের চাপে যে ধরনের ব্যথা হয়, সেটি কয়েক ঘণ্টা পরে চলে যায়; কিন্তু কোভিড-১৯-এর ফলে সৃষ্ট ব্যথা দিনের পর দিন টিকে থাকতে পারে বলে অভিমত তার।

যদি আপনার ব্যাক পেইন কয়েক সপ্তাহের বেশি স্থায়ী এবং সময়ের সঙ্গে আরও তীব্র হয়ে ওঠে, অথবা অঙ্গ-প্রত্যঙ্গে যদি অস্বাভাবিক ওজন হ্রাস পায় কিংবা অস্থিরতা বাড়তে থাকে, তাহলে সঠিক রোগ নির্ণয় করার জন্য ডাক্তারের সঙ্গে কথা বলুন।

সূত্র: প্রিভেনশন ডটকম

Related Topics

টপ নিউজ

ব্যাক পেইন / স্বাস্থ্য / করোনাভাইরাসের প্রভাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
    গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • ছবি: টিবিএস
    ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

Related News

  • থ্যালাসেমিয়া শনাক্তকরণ: শুধু ‘বিয়ের আগে পরীক্ষা’ নয়, প্রয়োজন বাস্তবসম্মত জাতীয় উদ্যোগ
  • গ্রীষ্মে শুক্রাণু দ্রুত সাঁতার কাটে, বলছে গবেষণা
  • অব্যবহৃত ২০০ ভবন মাতৃসদন ক্লিনিকসহ শিশু ও নারীদের চিকিৎসার উপযোগী করে তোলা হবে: প্রধানমন্ত্রী
  • দেশজুড়ে হঠাৎ হামের প্রাদুর্ভাব: সমস্যা কোথায়, করণীয় কী?
  • টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
আন্তর্জাতিক

গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা

3
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net