Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 23, 2026
ডাবল মাস্ক কতটা জরুরি?

ফিচার

টিবিএস ডেস্ক
18 January, 2021, 05:25 pm
Last modified: 18 January, 2021, 05:28 pm

Related News

  • ‘ট্রাম্পের ব্যক্তিত্ব মদ্যপদের মতো, মাস্ক অদ্ভুত’: হোয়াইট হাউস কর্মকর্তার বিস্ফোরক মন্তব্য
  • ইতিহাসের সর্বোচ্চ বেতন পেতে যাচ্ছেন মাস্ক, ১ ট্রিলিয়ন ডলারের প্যাকেজ অনুমোদন টেসলার শেয়ারহোল্ডারদের
  • বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন মাস্ক
  • লন্ডনে বিশাল অভিবাসনবিরোধী বিক্ষোভ; বক্তব্য দিলেন মাস্ক, চাইলেন ব্রিটেনের সরকার পরিবর্তন 
  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু

ডাবল মাস্ক কতটা জরুরি?

'কেউ চাইলে একসঙ্গে দুটি মাস্ক পরতে পারেন। তবে খেয়াল রাখতে হবে, প্রথম মাস্কটি যেন খুব ভালোভাবে নাক-মুখ ঢেকে রাখে।'
টিবিএস ডেস্ক
18 January, 2021, 05:25 pm
Last modified: 18 January, 2021, 05:28 pm
ছবি: গেটি ইমেজ

 
মাস্ক ব্যবহারের উপকারিতা কতটুকু, তা কম-বেশি সবারই জানা। অস্বস্তির জন্ম নিলেও এখন তা বাধ্যতামূলক। তবে অস্বস্তির মাঝেও অনেকেই ডাবল মাস্ক ব্যবহার করছেন।তাদের ধারণা, ভাইরাস থেকে নিরাপত্তা নিশ্চিতে এটি আরও দ্বিগুণ শক্তিশালী।

ডাবল মাস্ক ব্যবহারের উপকারিতা  নিয়ে সেরকম কোনো তথ্য না থাকলেও বিশেষজ্ঞদের মতে, নন-মেডিকেল মাস্ক ব্যবহার করলে দুটি ব্যবহার করাই ভালো।

যুক্তরাষ্ট্রের রুটজার ইউনিভার্সিটির ক্লিনিক্যাল সহযোগী অধ্যাপক অ্যালাইন এম .হোমস বলেন, যাদের ঝুঁকি বেশি, যেমন- নার্স কিংবা হাসপাতালকর্মী, তাদের জন্য ডাবল মাস্ক অতিরিক্ত সুরক্ষার একটি উপায় হতে পারে। তাছাড়া যারা কোভিডে আক্রান্ত, তাদের জন্যও এটি একটি ভালো কৌশল।

তবে অনেক বিশেষজ্ঞই মনে করেন, ডাবল মাস্কের আসলে তেমন কোনো প্রয়োজনীয়তা নেই। ভান্ডারবিট ইউনিভার্সিটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ উইলিয়াম চাফনার বলেন, 'অনেকেই অধিক সুরক্ষিত থাকার জন্য ডাবল মাস্ক ব্যবহার করেন, কিন্তু এর গুরুত্ব আসলে কতটুকু তা এখনো পরীক্ষিত নয়।' 

নর্থইস্ট ওহিও মেডিকেল ইউনিভার্সিটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ রিচার্ড ওয়াটকিন্স বলেন, 'যখন আমি কোভিড রোগীদের কক্ষে যাই, তখন এন-৯৫-এর দুটি মাস্ক পরে ভেতরে ঢুকি। আবার বের হয়ে আসার পর একটি খুলে রাখি।'

'ডাবল মাস্ক পরলে কোনোই অসুবিধা নেই, যতক্ষণ না এটি শ্বাসরোধের কারণ হয়ে দাঁড়াচ্ছে,' বলেন জন হপকিন্স সেন্টার ফর  হেলথ সিকিউরিটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যামেশ এ. এডলজা।

ড. চাফনার বলেন, 'এখনো ডাবল মাস্কের বিকল্প নেই। তাই চাইলে একসঙ্গে দুটি মাস্ক পরতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে, প্রথম মাস্কটি যেন খুব ভালোভাবে নাক-মুখ ঢেকে রাখে।'

অন্যদিকে, ড. এডলজা বলেন, 'একইসঙ্গে মাথায় রাখতে হবে, দুটি মাস্ক পরা মানেই আপনাকে আর সামাজিক দূরত্ব মেনে চলতে হবে না, হাত স্যানিটাইজ করতে হবে না- তা নয়। ডাবল মাস্ক পরিহিত অবস্থাতেও আপনি ঝুকিপূর্ণ। তবে ডাবল মাস্ক অতিরিক্ত সুরক্ষা দিলেও এটি ব্যবহারের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।'

  • সূত্র: প্রিভেনশন ডটকম

Related Topics

টপ নিউজ

মাস্ক / করোনাভাইরাস / লাইফস্টাইল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাসভাড়া বাড়ছে, সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার
  • ছবি: সংগৃহীত
    তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে
  • পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
    শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির
  • ছবি: সংগৃহীত
    ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

Related News

  • ‘ট্রাম্পের ব্যক্তিত্ব মদ্যপদের মতো, মাস্ক অদ্ভুত’: হোয়াইট হাউস কর্মকর্তার বিস্ফোরক মন্তব্য
  • ইতিহাসের সর্বোচ্চ বেতন পেতে যাচ্ছেন মাস্ক, ১ ট্রিলিয়ন ডলারের প্যাকেজ অনুমোদন টেসলার শেয়ারহোল্ডারদের
  • বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন মাস্ক
  • লন্ডনে বিশাল অভিবাসনবিরোধী বিক্ষোভ; বক্তব্য দিলেন মাস্ক, চাইলেন ব্রিটেনের সরকার পরিবর্তন 
  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাসভাড়া বাড়ছে, সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে

3
পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net