Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 04, 2026
চালের বাজার আগে থেকেই ঊর্ধ্বমুখী; সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিম-সবজি-পেঁয়াজ-মসলার দাম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 August, 2025, 09:15 am
Last modified: 09 August, 2025, 09:18 am

Related News

  • ঈদ শেষেও স্বস্তি ফেরেনি বাজারে; মাংসের দাম চড়া, বাড়ছে সবজির দরও
  • ইরান যুদ্ধের জেরে খাতুনগঞ্জে বেড়ে গেছে নিত্যপণ্যের দাম
  • ঈদ সামনে রেখে ঢাকায় বেড়েছে পোলাও চাল, রসুন, মাছ ও মুরগির দাম
  • রমজানের বাজারে কমেছে লেবু-শসা-বেগুনসহ কিছু নিত্যপণ্যের দাম
  • রমজানের প্রথম দিনেই চট্টগ্রামে পেঁয়াজের ‘সেঞ্চুরি’, অস্থির রসুনের বাজারও

চালের বাজার আগে থেকেই ঊর্ধ্বমুখী; সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিম-সবজি-পেঁয়াজ-মসলার দাম

এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১৫-২০ টাকা, ডজনপ্রতি ডিমের দাম বেড়েছে আরও ১০ টাকা।
টিবিএস রিপোর্ট
09 August, 2025, 09:15 am
Last modified: 09 August, 2025, 09:18 am
ছবি- টিবিএস

বাজারে ডিম, পেঁয়াজ, সবজি ও মসলাসহ নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম বাড়তে শুরু করেছে। চালের দাম আগেই ছিল বাড়তি। এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১৫-২০ টাকা, ডজনপ্রতি ডিমের দাম বেড়েছে আরও ১০ টাকা। এতে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলো সংসার চালাতে হিমশিম খাচ্ছেন।

শুক্রবার (৮ আগস্ট) রাজধানীর শাহজাদপুর, বাড্ডা, হাতিরপুল ও কারওয়ানবাজারসহ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি ৮০-৮৫ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৬০-৬৫ টাকা। ব্যবসায়ীদের দাবি, পেঁয়াজের মজুদ কমে আসায় দাম বাড়ছে।

কারওয়ানবাজারের পাইকারি বিক্রেতা বাবুল মিয়া টিবিএসকে বলেন, "পাইকারিতে পেঁয়াজের দাম বেড়েছে। সংকট না থাকলেও মজুদ কম। প্রতিবছরই এ সময়ে দাম বাড়ে। যাদের মজুদ শেষ, তারা বাজার থেকে কিনে বিক্রি করছেন; আর যাদের বেশি মজুদ আছে, তারা বাড়তি দামে দিচ্ছেন।"

ডিম ও মুরগির দামও সপ্তাহের ব্যবধানে বেড়েছে। রাজধানীর খুচরা বাজারে ফার্মের এক ডজন বাদামি ডিম বিক্রি হচ্ছে ১৩৫-১৪০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১২৫-১৩০ টাকা। ব্রয়লার মুরগি কেজি ১৭০-১৮০ টাকা, সোনালি মুরগি ৩০০-৩৩০ টাকা।

টানা বৃষ্টির কারণে জুলাই থেকেই সবজির দাম বেশি। এখন বেশিরভাগ সবজির কেজি ৮০ টাকার ওপরে। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজি ১৮০-২০০ টাকায়, যা এক মাস আগে ছিল ৮০-১২০ টাকা। করলা, কাঁকরোল, বরবটি ৮০-১০০ টাকা, আমদানি করা টমেটো ১৪০-১৫০ টাকা, আর বেগুন ২০-৩০ টাকা বেড়ে ১০০-১২০ টাকায় পৌঁছেছে।

মসলার বাজারেও ঊর্ধ্বগতি। প্রতি ১০০ গ্রাম এলাচ আগে বিক্রি হতো ৪০০ টাকায়, এখন ৫৫০-৬০০ টাকায়। আদার কেজি ১৮০ টাকা থেকে বেড়ে হয়েছে ২২০-২৫০ টাকা।

চালের দামও উচ্চ পর্যায়ে স্থিতিশীল। দেড় মাস ধরে কোনো নিম্নমুখী প্রবণতা নেই। টিসিবির তথ্যমতে, রাজধানীতে মোটা চালের মধ্যে স্বর্ণা বিক্রি হচ্ছে কেজি ৫৫-৬০ টাকা, মাঝারি দানার ব্রি-২৮ ও পাইজাম ৬০-৭৫ টাকা, আর সরু দানার মিনিকেট ও নাজিরশাইল ৭৫-৮৫ টাকা।

ভোক্তা অধিকার সংরক্ষণ সমিতির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসেন বলেন, "আগস্ট-অক্টোবর মাসে সাধারণত খাদ্যপণ্যের দাম বাড়ে, তবে এখন দাম অস্বাভাবিকভাবে বেশি। উৎপাদন বেশি হলেও একটি গ্রুপ মজুদ করে দাম বাড়াচ্ছে। সরকারকে খুঁজে বের করতে হবে কেন এভাবে দাম বাড়ছে।
 

Related Topics

টপ নিউজ

কাঁচাবাজার / নিত্যপণ্য / পেঁয়াজের দাম / সবজির দাম / চালের দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় ২ মার্চ ২০২৬ দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে নোঙর করে আছে একটি বাণিজ্যিক জাহাজ। ছবি: স্ট্রিংগার/ আনাদোলু এজেন্সি
    সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স
  • ২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে
  • ছবি : টিবিএস
    জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা
  • ছবি: রয়টার্স
    হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • ছবি: তাসনিম নিউজ
    ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা

Related News

  • ঈদ শেষেও স্বস্তি ফেরেনি বাজারে; মাংসের দাম চড়া, বাড়ছে সবজির দরও
  • ইরান যুদ্ধের জেরে খাতুনগঞ্জে বেড়ে গেছে নিত্যপণ্যের দাম
  • ঈদ সামনে রেখে ঢাকায় বেড়েছে পোলাও চাল, রসুন, মাছ ও মুরগির দাম
  • রমজানের বাজারে কমেছে লেবু-শসা-বেগুনসহ কিছু নিত্যপণ্যের দাম
  • রমজানের প্রথম দিনেই চট্টগ্রামে পেঁয়াজের ‘সেঞ্চুরি’, অস্থির রসুনের বাজারও

Most Read

1
হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় ২ মার্চ ২০২৬ দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে নোঙর করে আছে একটি বাণিজ্যিক জাহাজ। ছবি: স্ট্রিংগার/ আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স

2
২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে

3
ছবি : টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট

6
ছবি: তাসনিম নিউজ
আন্তর্জাতিক

ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net