Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
যাত্রী হয়রানি, অনিয়মের অভিযোগে কমলাপুর রেলওয়ে স্টেশনে দুদকের অভিযান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 August, 2025, 06:20 pm
Last modified: 06 August, 2025, 06:23 pm

Related News

  • গাজীপুরে বন্যপ্রাণী পাচারের অভিযোগে বাবা-ছেলে আটক, উদ্ধার ১৮টি দেশীয় পাখি
  • বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় বেনজীরকে ফেরাতে আরব আমিরাতকে চিঠি পাঠাবে দুদক
  • আ.লীগের মতো বর্তমান সরকারও দুদককে শক্তিশালী করার ব্যাপারে আন্তরিক নয়: রুমিন ফারহানা
  • দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
  • অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের মামলায় স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর 

যাত্রী হয়রানি, অনিয়মের অভিযোগে কমলাপুর রেলওয়ে স্টেশনে দুদকের অভিযান

দুদক সূত্র জানায়, আনসার, রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণের জন্য কমিশনের একটি দল ছদ্মবেশে সাধারণ যাত্রী সেজে স্টেশনে যায়। তারা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে কয়েকজন যাত্রীর সাক্ষাৎকার গ্রহণ করে।
টিবিএস রিপোর্ট
06 August, 2025, 06:20 pm
Last modified: 06 August, 2025, 06:23 pm
আজ (৬ আগস্ট) রাজধানীর কমলাপুর রেলস্টেশনে অভিযানের সময় যাত্রীদের সঙ্গে কথা বলছেন দুদক কর্মকর্তারা। ছবি: টিবিএস

কর্তব্যরত আনসার সদস্য ও রেলওয়ে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি, বেআইনিভাবে অর্থ আদায় এবং সার্বিক অব্যবস্থাপনার একাধিক অভিযোগের ভিত্তিতে আজ (৬ আগস্ট) হঠাৎ কমলাপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

হয়রানি ও অবৈধ আচরণের শিকার যাত্রীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর, দুদকের একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।

দুদকের উপ-পরিচালক মো. আক্তারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, আনসার, রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণের জন্য কমিশনের একটি দল ছদ্মবেশে সাধারণ যাত্রী সেজে স্টেশনে যায়। তারা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে কয়েকজন যাত্রীর সাক্ষাৎকার গ্রহণ করে।

ছবি: টিবিএস

অভিযানের সময় দুদকের দল একাধিক অনিয়ম চিহ্নিত করে। এর মধ্যে ছিল—রেলওয়ে কর্মীদের টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে বেআইনিভাবে অর্থ গ্রহণ করে ভ্রমণের অনুমতি দেওয়া, কোনো প্রকার রসিদ না দেওয়া এবং যাত্রীদের প্রতি আনসার সদস্যদের দুর্ব্যবহার ও হয়রানি। এসব অনিয়ম দুদকের দল নথিভুক্ত করে।

এছাড়াও, তারা বেআইনিভাবে অর্থ আদায়সহ বিভিন্ন ঘটনার আলোকচিত্র ও ভিডিও প্রমাণ সংগ্রহ করে।

পরে দলটি কমলাপুর স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করে এবং যাত্রী হয়রানি ও নিয়ম লঙ্ঘনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়।

দুদকের উপ-পরিচালক আক্তারুল ইসলাম বলেন, 'অভিযানকালে সংগৃহীত প্রমাণের পূর্ণাঙ্গ পর্যালোচনা শেষে কমিশনে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হবে।'

Related Topics

টপ নিউজ

কমলাপুর রেলওয়ে স্টেশন / দুদক / অভিযান / যাত্রী হয়রানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • গাজীপুরে বন্যপ্রাণী পাচারের অভিযোগে বাবা-ছেলে আটক, উদ্ধার ১৮টি দেশীয় পাখি
  • বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় বেনজীরকে ফেরাতে আরব আমিরাতকে চিঠি পাঠাবে দুদক
  • আ.লীগের মতো বর্তমান সরকারও দুদককে শক্তিশালী করার ব্যাপারে আন্তরিক নয়: রুমিন ফারহানা
  • দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
  • অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের মামলায় স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর 

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net