Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
ভাই-বোনদের সম্মিলিত বয়স ১ হাজার ৪২ বছর!

অফবিট

টিবিএস ডেস্ক
15 January, 2021, 03:35 pm
Last modified: 15 January, 2021, 03:41 pm

Related News

  • ক্ষুধা থেকে বিলাসিতা: বিশ্বের সবচেয়ে দামি চালের অজানা গল্প
  • ২.৮৮ সেকেন্ডে উলটো ক্রমে ইংরেজি বর্ণমালা টাইপ করে রেকর্ড গড়লেন ভারতীয়! 
  • ৭২ ঘণ্টায় ৪ হাজার আঙ্গুলে নেইলপলিশ করে রেকর্ডের অপেক্ষায় নাইজেরিয়ান নারী! 
  • ২৪ ঘণ্টায় ১,২৩৩ কিলোমিটার পাড়ি দিয়ে রেকর্ড গড়ল ৪৫ বছর পুরনো ভেসপা 
  • কীভাবে ৭০ বছর ধরে লোহার ফুসফুসে বেঁচে ছিলেন আলেকজান্ডার!

ভাই-বোনদের সম্মিলিত বয়স ১ হাজার ৪২ বছর!

ডি-ক্রুজ পরিবারের সবার জন্ম পাকিস্তানের করাচিতে; তবে বহুকাল ধরেই তারা কানাডা, যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডে বসবাস করছেন।
টিবিএস ডেস্ক
15 January, 2021, 03:35 pm
Last modified: 15 January, 2021, 03:41 pm
ডি-ক্রুজ ভাই-বোনেরা। ছবি: সংগৃহীত

ডি'ক্রুজ ভাই-বোনদের বয়স ৭৫ থেকে ৯৭-এর মধ্যে। তাদের বয়সের যোগফল ১ হাজার ৪২ বছর ৩১৫ দিন ছাড়িয়ে গেছে। এর ফলে সম্মিলিত বয়সের হিসেবে নতুন গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন তারা।

২০১৮ সালে এক পারিবারিক পুনর্মিলনীতে গিনেজ বুকে নাম লেখানোর ভাবনা মাথায় আসে ড'ক্রুজ ভাই-বোনদের। ১২ ভাই-বোনের মধ্যে সবচেয়ে ছোটজনের নাম ইউজিনিয়া ওরফে জিনিয়া। বয়স ৭৫। তিনি তার এক ভাতিজাকে বলেন, 'বাহ, দারুণ তো! আমি গিনেজ বুকের কাছে চিঠি লিখে জানাচ্ছি!' 

তার কথাকে ইয়ার্কি ভেবে অন্য ভাই-বোনেরা হেসে উড়িয়ে দিয়েছিলেন। অবশেষে ওই ঘটনার দুই বছর পর, গত ১৫ ডিসেম্বর গিনেজ কর্তৃপক্ষ তাদের জানায়, সম্মিলিত হিসেবে তারাই দুনিয়ার সবচেয়ে বেশি বয়সী ভাই-বোন। ওইদিন তাদের মোট বয়স ছিল ১ হাজার ৪২ বছর ৩১৫ দিন।

'শুরুতে কথাটা সত্য বলে মনে হয়নি; কেননা, আমি তো সবসময় শুনে এসেছিলাম, দুনিয়ার সবচেয়ে লম্বা কিংবা সবচেয়ে বেটে মানুষের রেকর্ড রাখে গিনেজ,' বলেন বর্তমানে লন্ডনবাসী জিনিয়া। তিনি আরও বলেন, 'তারা আমাদের বয়সের হিসেব রেখেছেন- ব্যাপারটি একইসঙ্গে বিস্ময়কর ও রোমাঞ্চকর। আমার সব ভাই-বোন এখনো জীবিত বলে আমি ভীষণ খুশি।'

ডি-ক্রুজ পরিবারের সবার জন্ম পাকিস্তানের করাচিতে; তবে বহুকাল ধরেই তারা কানাডা, যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডে বসবাস করছেন। একেকজন একেক দেশে থাকলেও বছরে অন্তত তিনবার বড় উৎসব ঘিরে সব ভাই-বোন একত্রিত হওয়ার চেষ্টা চালান। অবশ্য করোনাভাইরাসের কারণে ২০২০ সালটি ছিল ভিন্ন। এ সময়ে সশরীরে একত্রিত হতে না পারলেও ভার্চুয়ালি সংযুক্ত থেকেছেন। প্রতিদিন লন্ডনের স্থানীয় সময় সকাল ১১টায় ১২ ভাই-বোনের সবাই ভিডিও কনফারেন্সে মেতে ওঠার অভ্যাস ভালোভাবেই গড়ে তুলেছেন।

'ভিডিও কনফারেন্সের কারণে মনে হয় যেন আমরা আরও বেশি কাছাকাছি রয়েছি,' বলেন ৮০ বছর বয়সী তেরেসা।

জিনিয়ার বয়স যখন দেড় বছর, সে সময়ে মারা যান তাদের বাবা মাইকেল ডি'ক্রুজ। এরপর বেঁচে-বর্তে থাকাই ছিল এই ভাই-বোনদের প্রধান লক্ষ্য। আর তা তারা বেশ দারুণভাবে পেরেছেন।

'আমাদের পরিবারে ২২ বছরে ১২ শিশু জন্ম নেয়। আমাদের বাবা মারা যাওয়ার কালে আমার বয়স ছিল দেড় বছর। আমার মা আমাদের সবার দেখভাল করতেন। কী করে সবকিছু সামলাতেন তিনি, ভাবতেও পারছি না,' লন্ডন ফ্রি প্রেস'কে বলেন জিনিয়া। আরও বলেন, 'আমরা খুব গরিব ছিলাম। পাকিস্তানে আমাদের কোনো জীবনবীমা ছিল না।'

ডি'ক্রু ভাই-বোনদের নাম ও জন্ম তারিখ

ডরেন (৩ সেপ্টেম্বর ১৯২৩), প্যাট্রিক (৩০ সেপ্টেম্বর ১৯২৫), জেনেভিয়েভ (৪ জুলাই ১৯২৭), জয়েস (২ মার্চ ১৯২৯), রনি (২৪ আগস্ট ১৯৩০), বেরিল (২৬ আগস্ট ১৯৩২), জো (১ জুন ১৯৩৪), ফ্রান্সেস্কা (১৭ সেপ্টেম্বর ১৯৩৬), অ্যালথিয়া (২৭ জুলাই ১৯৩৮), তেরেসা (৯ জুন ১৯৪০), রোজমেরি (৩০ মার্চ ১৯৪৩) ও ইউজিনিয়া (২৪ অক্টোবর ১৯৪৫)।

  • সূত্র: অডিটি সেন্ট্রাল

Related Topics

টপ নিউজ

গিনেস রেকর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের
  • য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

Related News

  • ক্ষুধা থেকে বিলাসিতা: বিশ্বের সবচেয়ে দামি চালের অজানা গল্প
  • ২.৮৮ সেকেন্ডে উলটো ক্রমে ইংরেজি বর্ণমালা টাইপ করে রেকর্ড গড়লেন ভারতীয়! 
  • ৭২ ঘণ্টায় ৪ হাজার আঙ্গুলে নেইলপলিশ করে রেকর্ডের অপেক্ষায় নাইজেরিয়ান নারী! 
  • ২৪ ঘণ্টায় ১,২৩৩ কিলোমিটার পাড়ি দিয়ে রেকর্ড গড়ল ৪৫ বছর পুরনো ভেসপা 
  • কীভাবে ৭০ বছর ধরে লোহার ফুসফুসে বেঁচে ছিলেন আলেকজান্ডার!

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

3
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

4
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

5
য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net