Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 18, 2026
বৃষ্টিতে সবজির দাম চড়া, বেড়েছে ডিম-মুরগিরও

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 August, 2025, 03:40 pm
Last modified: 01 August, 2025, 03:46 pm

Related News

  • দুই দিনে কেজিতে আদার দাম বেড়েছে ৫০-৬০ টাকা, বেড়েছে পেঁয়াজ-রসুনের দামও
  • ধানের মূল্য ও পরিবহন ব্যয় বৃদ্ধিতে ঢাকার বাজারে চালের দাম কেজিতে ২-৩ টাকা বেড়েছে; স্বস্তি নেই সবজি-ডিমেও
  • দাম বাড়লেও কাটেনি ভোজ্যতেলের সংকট, ডিম ও সবজিতেও নেই স্বস্তি
  • রাজধানীর বাজারে তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী, সবজি-ডিম ও মাছের দামও চড়া
  • বন্যায় ১৪০.৮২ কোটি টাকার সবজি নষ্ট, চট্টগ্রামে কেজিতে দাম বেড়েছে ২০-৫০ টাকা

বৃষ্টিতে সবজির দাম চড়া, বেড়েছে ডিম-মুরগিরও

টিবিএস রিপোর্ট
01 August, 2025, 03:40 pm
Last modified: 01 August, 2025, 03:46 pm
ফাইল ছবি: জহির রায়হান

বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বেড়েই চলেছে। এক সপ্তাহের ব্যবধানে ডিম, মুরগি ও পেঁয়াজের দাম বেড়েছে। আগের চড়া দামেই বিক্রি হচ্ছে চাল ও বিভিন্ন ধরনের সবজি। এতে সাধারণ মানুষের খরচও বাড়ছে বলে জানাচ্ছেন ভোক্তারা।

শুক্রবার রাজধানীর শাহজাদপুর, বাড্ডা, নতুন বাজার ও রামপুরার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ফার্মের মুরগির এক ডজন বাদামি ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। অথচ এক সপ্তাহ আগেও এই ডিমের দাম ছিল ১২০ থেকে ১২৫ টাকা, অর্থাৎ ডজনপ্রতি ১০ টাকা বেড়েছে।

একইভাবে ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায় এবং সোনালি মুরগি ৩১০ থেকে ৩২০ টাকায়। গত সপ্তাহে এসব মুরগির দাম ছিল এর চেয়ে ১০ টাকা কম।

শাহজাদপুরের ডিম বিক্রেতা আব্দুল মতিন বলেন, 'অন্যান্য জিনিসের দাম বাড়লে মানুষ ডিমের দিকে ঝুঁকে পড়ে। এ কারণে চাহিদা বেড়ে যাওয়ায় আড়তে দাম বেড়েছে।'

এদিকে জুলাই মাসজুড়ে দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি ও অতিবৃষ্টির কারণে সবজির উৎপাদন ব্যাহত হয়েছে। এর প্রভাব বাজারে পড়েছে, বেশ কিছুদিন ধরেই সবজির দাম চড়া। অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। প্রতিকেজি বেগুন, ঝিঙা, কচুর লতি ও করলা বিক্রি হচ্ছে এই দামে। টমেটো বিক্রি হচ্ছে ১৬০ থেকে ২০০ টাকায়, আর কাঁচামরিচের কেজি ২০০ থেকে ২৪০ টাকা।

ঢেঁড়স ও পটলের দামও ৬০ থেকে ৮০ টাকার মধ্যে। তুলনামূলকভাবে কম দামে পাওয়া যাচ্ছে পেঁপে—প্রতিকেজি ৩০ থেকে ৪০ টাকা। আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়।

পেঁয়াজের দামও বেড়েছে। গত দুই সপ্তাহে কেজিপ্রতি ১০ টাকা বেড়ে এখন তা বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকায়। কারওয়ানবাজারের পাইকারি বিক্রেতা মো. বাবুল মিয়া বলেন, 'সাধারণত এ সময়টায় একটু দাম বাড়েই। আড়তে দাম বাড়ায় আমাদেরও বেশি দামে কিনে আনতে হচ্ছে।'

কোরবানির ঈদের পর চালের দামও বাড়তে থাকে, এবং এখনও পর্যন্ত তা কমার লক্ষণ নেই। ব্রি-২৮ ও পাইজাম জাতের মাঝারি চাল বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৪ টাকায়। মিনিকেট চালের বিভিন্ন ব্র্যান্ড যেমন ডায়মন্ড, সাগর ও মঞ্জুর ৮০ টাকায় এবং মোজাম্মেল ব্র্যান্ডের মিনিকেট চাল ৮৫ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে।

গুলশানের একটি বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তারক্ষীর কাজ করা জাহিদুল ইসলাম বলেন, সব কিছুর দাম বাড়ছে। আগে আগে বাড়তো, পরে কমতো। এখন তো বাড়েই শুধু, কমে না। চালের বস্তায়ই ৮০০ থেকে ১ হাজার টাকা বেশি খরচ হয়। সবজি, ডিম, মুরগি, মাছ—সব কিছুর দামই বেশি। ঢাকায় বাসা ভাড়া দিয়ে এরপর খাওয়া-দাওয়া চালানো কঠিন হয়ে যাচ্ছে।

Related Topics

টপ নিউজ

বাজার দর / বাজার পরিস্থিতি / সবজির দাম / ডিম-মুরগি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল
  • শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
    শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ছবি: সংগৃহীত
    ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক
  • ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
    ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ
  • ছবি: টিবিএস
    মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

Related News

  • দুই দিনে কেজিতে আদার দাম বেড়েছে ৫০-৬০ টাকা, বেড়েছে পেঁয়াজ-রসুনের দামও
  • ধানের মূল্য ও পরিবহন ব্যয় বৃদ্ধিতে ঢাকার বাজারে চালের দাম কেজিতে ২-৩ টাকা বেড়েছে; স্বস্তি নেই সবজি-ডিমেও
  • দাম বাড়লেও কাটেনি ভোজ্যতেলের সংকট, ডিম ও সবজিতেও নেই স্বস্তি
  • রাজধানীর বাজারে তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী, সবজি-ডিম ও মাছের দামও চড়া
  • বন্যায় ১৪০.৮২ কোটি টাকার সবজি নষ্ট, চট্টগ্রামে কেজিতে দাম বেড়েছে ২০-৫০ টাকা

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল

2
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
বাংলাদেশ

শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক

4
ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
বাংলাদেশ

ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও

6
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net