Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 06, 2026
দাম বাড়লেও কাটেনি ভোজ্যতেলের সংকট, ডিম ও সবজিতেও নেই স্বস্তি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 September, 2026, 05:05 pm
Last modified: 04 September, 2026, 05:24 pm

Related News

  • রাজধানীর বাজারে তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী, সবজি-ডিম ও মাছের দামও চড়া
  • দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না: বাণিজ্যমন্ত্রী
  • ঢাকায় ভোজ্যতেলের সংকট, দাম বাড়ার আশঙ্কায় বাড়তি কিনছেন ক্রেতারা
  • রমজান সামনে রেখে ৪.৭৫ কোটি লিটার ভোজ্যতেল ও ১.৩০ লাখ টন সার কিনছে সরকার
  • বাণিজ্য মন্ত্রণালয়ের আপত্তির মুখে ভোজ্যতেলের দাম কমালেন ব্যবসায়ীরা

দাম বাড়লেও কাটেনি ভোজ্যতেলের সংকট, ডিম ও সবজিতেও নেই স্বস্তি

সরকারিভাবে দাম বাড়ানোর ঘোষণা এলেও বাজারে এর ইতিবাচক কোনো প্রভাব দেখা যায়নি; বরং খুচরা দোকানে তেলের জন্য হাহাকার এখনো কাটেনি।
টিবিএস রিপোর্ট
04 September, 2026, 05:05 pm
Last modified: 04 September, 2026, 05:24 pm
ছবি: সংগৃহীত

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়ানোর অনুমোদন দেওয়ার পরও বাজারে সরবরাহ স্বাভাবিক করেনি বিপণনকারী কোম্পানিগুলো। বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির কারণে গত কয়েক সপ্তাহ ধরে তারা তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে।

আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর বেশ কিছু কাঁচাবাজার ঘুরে এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে বাজার পরিস্থিতির এমন চিত্র পাওয়া গেছে। সরকারিভাবে দাম বাড়ানোর ঘোষণা এলেও বাজারে এর ইতিবাচক কোনো প্রভাব দেখা যায়নি; বরং খুচরা দোকানে তেলের জন্য হাহাকার এখনো কাটেনি।

সংশ্লিষ্টদের সিদ্ধান্তের পর বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৯৯ টাকা থেকে বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা সয়াবিন ও পাম তেলের দাম অপরিবর্তিত রয়েছে। দাম বাড়ার পরও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় অনেক জায়গায় ব্যবসায়ীরা আগের স্টকের তেলও নতুন দরে বা নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করছেন।

লালবাগ বাজারের খুচরা বিক্রেতা রাহাত জানান, গত বুধবার (২ সেপ্টেম্বর) নতুন দাম ঘোষণার পর থেকে কোম্পানিগুলো সরবরাহ বাড়ায়নি। নতুন দরের তেল না আসা পর্যন্ত তারা নিয়মিত অর্ডারগুলোও আটকে রাখছে। দোকানদারদের দাবি, গত প্রায় দুই সপ্তাহ ধরে ডিলাররা তেল দিচ্ছেন না। বারবার অনুরোধের পর অল্প কিছু সরবরাহ দিলেও কমিশনের পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে।

তেলের পাশাপাশি বাজারে চিনির সরবরাহও কমেছে। অনেক খুচরা দোকানে চাহিদামতো চিনি পাওয়া যাচ্ছে না। গত দুই সপ্তাহের ব্যবধানে চিনির দাম কেজিতে প্রায় ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। বিক্রেতারা জানিয়েছেন, পাইকারি বাজারে দাম বৃদ্ধি এবং সরবরাহ সংকটের কারণেই খুচরা পর্যায়ে এর প্রভাব পড়েছে।

সবজির বাজারেও নেই কোনো স্বস্তির খবর। গত সপ্তাহের তুলনায় প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। বেগুন, করলা, বরবটি, ঢেড়স, পটল ও কাকরোলসহ বেশিরভাগ সবজিই এখন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকা কেজি দরে। শীতকালীন শিম আগাম বাজারে এলেও এর দাম আকাশছোঁয়া—১৮০ থেকে ২০০ টাকা কেজি।

শসা তুলনামূলক সাশ্রয়ী হলেও হাইব্রিড জাতের কেজি ৫০ থেকে ৬০ টাকা, আর দেশি শসা বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। পেঁপে পাওয়া যাচ্ছে ৪০ টাকা কেজিতে। লম্বা বেগুন ১০০ ও গোল বেগুন ১২০ এবং টমেটো ১২০ থেকে ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া চিচিঙ্গা ও করলা ৮০ টাকা, চালকুমড়া পিস ৫০ থেকে ৭০ টাকা এবং কচুর মুখি ৮০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। কাঁচামরিচের দাম গত সপ্তাহের ১২০ টাকা থেকে বেড়ে আজ ১৬০ টাকায় ঠেকেছে।

তবে শাকের বাজার কিছুটা স্থিতিশীল রয়েছে। লাল শাক ও কলমি শাক ১০ টাকা আঁটি, ডাঁটা শাক ৩০ থেকে ৪০ টাকা, পুঁই শাক ৩০ থেকে ৫০ টাকা, লাউ শাক ৪০ থেকে ৬০ টাকা এবং কচু শাক ২৫ থেকে ৩০ টাকা আঁটি দরে বিক্রি হচ্ছে।

সবজি কিনতে আসা আবু দাউদ নামের এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, 'বাজারে এমন কোনো সবজি নেই যার দাম কেজিতে অন্তত ১০ টাকা বাড়েনি। ৮০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। টমেটো বা বেগুন কিনতে গেলে ১২০ টাকা লাগে। যারা দিনে ৫০০-৬০০ টাকা আয় করেন, তারা মাছ কিনবেন নাকি সবজি আর চাল কিনবেন? সরকারের উচিত আমাদের মতো মানুষের কথা ভাবা।' 

মধ্যবিত্ত ও নিম্নবিত্তের প্রোটিনের প্রধান উৎস ডিমেও মেলেনি স্বস্তি। বাজারে এক ডজন ডিম বিক্রি হচ্ছে ১৬৫ টাকায়, আর এক হালি ৫৫ টাকা। ক্রেতাদের অভিযোগ, আগে ডজন কিনলে ২-১ টাকা ছাড় পাওয়া যেত, এখন সেই সুযোগও নেই। ডিম বিক্রেতা মাসুম জানান, ফার্মের ডিমের হালি এখন ৫৫ টাকা এবং দাম কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

মুরগির বাজারে বড় কোনো পরিবর্তন নেই। ব্রয়লার ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গরুর মাংস আগের মতোই ৮০০ টাকা কেজি দরে অপরিবর্তিত রয়েছে।

এদিকে মাছের বাজার এখনো সাধারণের নাগালের বাইরে। তেলাপিয়া ২৫০ থেকে ২৬০ টাকা এবং পাঙাশ ২৩০ থেকে ২৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। রুই-কাতলা ৩৮০ থেকে ৪২০ টাকা এবং চিংড়ি ১০০০ থেকে ১৩০০ টাকা কেজি। এছাড়া পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা, চাষের কই ৩০০ টাকা এবং পোয়া মাছ ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আকার ভেদে চাষের শিং মাছ ৩০০ থেকে ৪৫০ টাকায় পাওয়া যাচ্ছে।

নিউ মার্কেটের মাছ বিক্রেতা মফিজুল ইসলাম জানান, মাঝারি সাইজের রুই মাছ ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে বেলে মাছের মতো নদীর দেশি মাছের চাহিদা বেশি থাকায় এর দাম কেজিপ্রতি ১০০০ টাকা ছাড়িয়ে গেছে।

Related Topics

টপ নিউজ

বাজার দর / ভোজ্যতেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
    উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
  • শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
    শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
  • আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
    ‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা
  • ছবি: টিবিএস
    ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে
  • ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
    ‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

Related News

  • রাজধানীর বাজারে তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী, সবজি-ডিম ও মাছের দামও চড়া
  • দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না: বাণিজ্যমন্ত্রী
  • ঢাকায় ভোজ্যতেলের সংকট, দাম বাড়ার আশঙ্কায় বাড়তি কিনছেন ক্রেতারা
  • রমজান সামনে রেখে ৪.৭৫ কোটি লিটার ভোজ্যতেল ও ১.৩০ লাখ টন সার কিনছে সরকার
  • বাণিজ্য মন্ত্রণালয়ের আপত্তির মুখে ভোজ্যতেলের দাম কমালেন ব্যবসায়ীরা

Most Read

1
উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
বাংলাদেশ

উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল

2
শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
বাংলাদেশ

শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 

3
আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
খেলা

‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে

5
ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
আন্তর্জাতিক

‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net