Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 11, 2026
জ্বালানি তেলের বাজার ১১ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
13 January, 2021, 04:50 pm
Last modified: 13 January, 2021, 04:55 pm

Related News

  • জুলাই মাসে অপরিশোধিত তেলের আমদানি বাড়িয়েছে চীন
  • চীনের পাল্টা শুল্কে তেলের দাম ৭ শতাংশ কমে ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
  • সৌদি-ইউএই থেকে ১৫ লাখ টন অপরিশোধিত তেল আমদানি করবে বাংলাদেশ
  • দাম বাড়াতে আবারও তেলের উৎপাদন কমানোর ঘোষণা রাশিয়া, সৌদি আরবের
  • ইইউ নিষেধাজ্ঞায় পরিশোধন কমলে অপরিশোধিত তেল রপ্তানি বাড়াবে রাশিয়া

জ্বালানি তেলের বাজার ১১ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে

বিশ্বের প্রধান প্রধান অর্থনীতিতে টিকাদান কর্মসূচি শুরু হওয়ায় ভোক্তাচাহিদা শক্তিশালী হওয়ার কারণে জ্বালানি তেলের দর আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে
টিবিএস ডেস্ক
13 January, 2021, 04:50 pm
Last modified: 13 January, 2021, 04:55 pm

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দর উত্থান অব্যাহত আছে। অতি-সাম্প্রতিক দরবৃদ্ধির ঘটনায় বিশ্ব অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এ পণ্যটির মূল্য গত ১১ মাসের তুলনায় সর্বোচ্চ অবস্থান অর্জন করেছে। 

অপরিশোধিত জীবাশ্ম তেলের অন্যতম প্রধান বাজারসূচক ব্রেন্ট ক্রুড ১ শতাংশ বাড়ায় ব্যারেল প্রতি লেনদেন হয় ৫৭ ডলারের বেশি দরে। বিশ্বের প্রধান প্রধান অর্থনীতিতে টিকাদান কর্মসূচি শুরু হওয়ায় ভোক্তাচাহিদা শক্তিশালী হওয়ার কারণে জ্বালানি তেলের দর আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।

এর পাশাপাশি সৌদি আরব সরবরাহ কমিয়ে উৎপাদন (উত্তোলন) নিয়ন্ত্রণের নতুন পদক্ষেপ নিচ্ছে এমন খবর প্রকাশিত হওয়ার পর থেকে বাজারের চাঙ্গাভাব নতুন গতি লাভ করে। অতি-সম্প্রতি মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশটি জানায়, আগামী ফেব্রুয়ারি ও মার্চে তারা আরও ১০ লাখ ব্যারেল উৎপাদন কমাবে। 

ওপেক বৈঠকে অংশ নেওয়ার পর সৌদি জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুলআজিজ বিন সালমান ব্লুমবার্গকে জানান, "বাজারের ভালোমন্দ দেখাশোনার দায়িত্ব আমাদের রয়েছে, এজন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হবে। একথা আমি আগেও বলেছি এবং আবারও বলছি; আমাদের দৃঢ়প্রত্যয় পরীক্ষা করার সাহস দেখানো কারো উচিৎ হবে না। যারা আমাদের কথা শুনেছেন, তারা এখন তার ভালো ফল ভোগ করছেন। যারা শুনবে না; তাদের বিলাপ চলতেই থাকবে।"

এর প্রতিক্রিয়ায় বাজার বিশ্লেষক স্প্রেডএক্স- এর বিশেষজ্ঞ কনর ক্যাম্পবেল মন্তব্য করেন, "সৌদি আরবের উৎপাদন কমানোর কারণেই বাজার ১১ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে। ফলে পুঁজিবাজারে ব্রিটিশ পেট্রোলিয়াম এবং শেলের মূল্যায়ন যথাক্রমে ৪.৪ ও ২.৫ শতাংশ ঊর্ধ্বগতি অর্জন করে। 

চলতি সপ্তাহের শুরুতেও আরেকদফা জ্বালানি তেলের বাজারে উস্ফলন দেখা যায়। তার আগে মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাক্স চলতি গ্রীষ্মে ব্রেন্ট ক্রুডের মূল্য ব্যারেল প্রতি ৬৫ ডলার ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস দেয়। 

  • সূত্র: ইউকে ইনভেস্ট ম্যাগাজিন

Related Topics

অর্থনীতি / টপ নিউজ

অপরিশোধিত জ্বালানি তেল / আন্তর্জাতিক বাজারে দরবৃদ্ধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প
  • সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
    আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক
  • ছবি: পিটিআই
    ‘অরুণাচলকে স্বীকার করে না চীন’: ভারতের ২৭ স্থানের পালটা নামকরণের প্রতিবাদ বেইজিংয়ের
  •  ফাইল ছবি/সংগৃহীত
    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার
  • ফাইল ছবি
    নতুন জুডিশিয়াল পে-কমিশন পর্যালোচনা কমিটি গঠন; ‘সময়ক্ষেপণের কৌশল’ বলছেন কর্মকর্তারা
  • একটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল: যেভাবে অনলাইনে ও এসএমএস-এর মাধ্যমে জানা যাবে

Related News

  • জুলাই মাসে অপরিশোধিত তেলের আমদানি বাড়িয়েছে চীন
  • চীনের পাল্টা শুল্কে তেলের দাম ৭ শতাংশ কমে ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
  • সৌদি-ইউএই থেকে ১৫ লাখ টন অপরিশোধিত তেল আমদানি করবে বাংলাদেশ
  • দাম বাড়াতে আবারও তেলের উৎপাদন কমানোর ঘোষণা রাশিয়া, সৌদি আরবের
  • ইইউ নিষেধাজ্ঞায় পরিশোধন কমলে অপরিশোধিত তেল রপ্তানি বাড়াবে রাশিয়া

Most Read

1
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

2
সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক

3
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

‘অরুণাচলকে স্বীকার করে না চীন’: ভারতের ২৭ স্থানের পালটা নামকরণের প্রতিবাদ বেইজিংয়ের

4
 ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার

5
ফাইল ছবি
বাংলাদেশ

নতুন জুডিশিয়াল পে-কমিশন পর্যালোচনা কমিটি গঠন; ‘সময়ক্ষেপণের কৌশল’ বলছেন কর্মকর্তারা

6
একটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল: যেভাবে অনলাইনে ও এসএমএস-এর মাধ্যমে জানা যাবে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net