Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ আদায় করে নেব: নাহিদ ইসলাম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 July, 2025, 07:45 pm
Last modified: 25 July, 2025, 09:57 pm

Related News

  • ডিএমপির নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩ দফা দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান
  • রাষ্ট্রপতির অভিশংসনসহ তিন দাবিতে সংসদের সামনে এনসিপির নেতা-কর্মীরা
  • একটা কার্যকর সংসদ দেখতে চাই, আশা করছি রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে: নাহিদ ইসলাম
  • রাষ্ট্রপতির ভাষণ শুনতে নয়, সংস্কার বাস্তবায়ন করতে সংসদে যাবো: নাহিদ ইসলাম 
  • সিলেটে পেট্রোল পাম্পে সিরিয়াল নিয়ে বাকবিতণ্ডা, কর্মচারীকে ছুরিকাঘাত; তেল বিক্রি বন্ধ, ধর্মঘটের ডাক

জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ আদায় করে নেব: নাহিদ ইসলাম

জুলাই অভ্যুত্থানে সিলেটের প্রবাসীদের অবদানের কথা স্বীকার করে নাহিদ বলেন, ‘সিলেটের প্রবাসীরা গণঅভ্যুত্থানে আমাদের পক্ষে দাঁড়িয়েছিলেন। আমরা তাদের ভুলবো না। তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।’
টিবিএস রিপোর্ট
25 July, 2025, 07:45 pm
Last modified: 25 July, 2025, 09:57 pm
সিলেটে বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম। ছবি: টিবিএস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ঢাকা শহীদ মিনারের সমাবেশ থেকে 'জুলাই ঘোষণাপত্র' ও 'জুলাই সনদ' আদায় করে নেওয়া হবে।

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় সিলেটে 'জুলাই পদযাত্রা' শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সমাবেশে তিনি বলেন, '১৯৪৭ সালে দেশভাগের সময় সিলেট বাংলার পক্ষে অবস্থান নিলেও সিলেটের পুরো অংশ বাংলায় যুক্ত হয়নি। বরং সিলেটের বহু অংশ আসামের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে। বৃটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান এবং আওয়ামী লীগ আমলেও সিলেট বঞ্চিত হয়েছে। সিলেটের গ্যাসসহ প্রাকৃতিক সম্পদ থেকেও সিলেটবাসী ঠকেছে।'

জুলাই অভ্যুত্থানে সিলেটের প্রবাসীদের অবদানের কথা স্বীকার করে নাহিদ বলেন, 'সিলেটের প্রবাসীরা গণঅভ্যুত্থানে আমাদের পক্ষে দাঁড়িয়েছিলেন। আমরা তাদের ভুলবো না। তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।'

সমাবেশে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় বক্তব্য দেন দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, 'এনসিপি কোনো চাঁদাবাজ কিংবা সন্ত্রাসীদের দল নয়। এটি সংকট থেকে উঠে আসা একটি দল, যা ফ্যাসিবাদের কবর রচনা করে এবং আওয়ামী লীগের অধ্যায় শেষ করে জনতার অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে।'

হাসনাত বলেন, 'এতোদিন দেশ ছিল বসুন্ধরার, প্রশাসনের, আর্মিদের। জনতার হয়ে দেশ কাজ করেনি। এনসিপির নেতৃত্বে সেই ক্ষমতা জনতার হাতে ফিরিয়ে দেওয়া হবে।'

তিনি আরও বলেন, 'আমাদের সংকট এখনো কাটেনি। আওয়ামী লীগের সুবিধাভোগীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তারা আবার ক্ষমতায় ফিরতে না পারলেও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। চাঁদাবাজ ও দখলদাররা বাংলার মাটিতে থাকতে পারবে না।'

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, অর্পিতা শ্যাম দেব প্রমুখ।

এর আগে বিকেল সাড়ে ৫টায় সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্ট থেকে এনসিপির পদযাত্রা শুরু হয়। এতে অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা। সিলেটের হাজারো নেতাকর্মী এই পদযাত্রায় অংশ নেন।

'দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা', 'দালালি না রাজপথ, রাজপথ রাজপথ', 'ক্ষমতা না জনতা, জনতা জনতা', এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে সিলেটের রাজপথ।

সিলেটে আসার পথে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকে এক সংক্ষিপ্ত পথসভায় নাহিদ ইসলাম বলেন, 'বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা এতদিন গোলামের জীবন যাপন করেছি। বিশেষ করে হলগুলোতে সাধারণ শিক্ষার্থীরা নির্যাতনের শিকার হয়েছে। তবে জুলাই অভ্যুত্থানে শহীদদের মাধ্যমে আমরা শপথ নিয়েছি, আর গোলামী নয়।'

তিনি বলেন, 'বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচন দ্রুত দিতে হবে। হলগুলোতে খাবারের মান নিশ্চিত করতে হবে। লাইব্রেরিতে পর্যাপ্ত বই থাকতে হবে এবং একাডেমিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে।'

নাহিদ আরও বলেন, 'এই এক বছরে আমাদের অনেক চাওয়া-পাওয়া পূরণ হয়নি। তবে দেশে গণতন্ত্র ও মানবাধিকারের পরিবেশ তৈরি হয়েছে। অনেক কিছু সংস্কার হচ্ছে।'

এর আগে, শুক্রবার দুপুরে সুনামগঞ্জে 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' করে এনসিপি। শহরের আলফাত স্কয়ারে এক পথসভায় নাহিদ বলেন, 'ফিটনেসবিহীন রাষ্ট্র মেরামতের জন্যই জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত হয়েছে। ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে ছাত্র-জনতা শেখ হাসিনাকে উৎখাত করেছে। নতুন বাংলাদেশ এবং নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে। শেখ হাসিনা আমাদের উপর ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছেন।'

পদযাত্রায় অংশ নিতে বৃহস্পতিবার রাতেই সুনামগঞ্জ পৌঁছান এনসিপি নেতারা। শুক্রবার সকালে জুলাই আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন নাহিদ ইসলাম। জুমার নামাজ আদায় শেষে কেন্দ্রীয় মসজিদ থেকে আলফাত স্কয়ার পর্যন্ত পদযাত্রা করেন নেতারা।

আলফাত স্কয়ারের পথসভায় নাহিদ বলেন, 'সুনামগঞ্জকে নতুন করে গড়ে তোলা হবে। মুজিববাদ নানা ছলেবলে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করেছে, তবে বাংলাদেশে মুজিববাদের রাজনীতি চলবে না। এর বিরুদ্ধে সামাজিক-সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।'

তিনি আরও বলেন, 'মুজিববাদ মানে একদলীয় শাসনব্যবস্থা, লুটপাট, দুর্নীতি, ইসলামবিদ্বেষ, সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল, এবং ভারতের কাছে দেশের স্বার্থ বর্গা দেওয়া। মুক্তিযুদ্ধের আদর্শ রক্ষার জন্য মুজিববাদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে।'
 

Related Topics

টপ নিউজ

এনসিপি / জুলাই পদযাত্রা / এনসিপির সমাবেশ / নাহিদ ইসলাম / হাসনাত আবদুল্লাহ / সিলেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • ডিএমপির নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩ দফা দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান
  • রাষ্ট্রপতির অভিশংসনসহ তিন দাবিতে সংসদের সামনে এনসিপির নেতা-কর্মীরা
  • একটা কার্যকর সংসদ দেখতে চাই, আশা করছি রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে: নাহিদ ইসলাম
  • রাষ্ট্রপতির ভাষণ শুনতে নয়, সংস্কার বাস্তবায়ন করতে সংসদে যাবো: নাহিদ ইসলাম 
  • সিলেটে পেট্রোল পাম্পে সিরিয়াল নিয়ে বাকবিতণ্ডা, কর্মচারীকে ছুরিকাঘাত; তেল বিক্রি বন্ধ, ধর্মঘটের ডাক

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net