Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 29, 2026
সিডনিতে ভারতের রোমাঞ্চ ছড়ানো ড্র

খেলা

টিবিএস ডেস্ক
11 January, 2021, 01:35 pm
Last modified: 11 January, 2021, 01:42 pm

Related News

  • পাকিস্তানকে গুঁড়িয়ে ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক জয়
  • অস্ট্রেলিয়ার ডেরায় রেকর্ড জয়ে সিরিজ শুরু ভারতের
  • পাঁচদিন ধুঁকে ধুঁকে হার, হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • আত্মাহুতি দেওয়াই পছন্দ বাংলাদেশের ব্যাটসম্যানদের!
  • উভয়সঙ্কট অবস্থায় দিশাহীন বাংলাদেশ

সিডনিতে ভারতের রোমাঞ্চ ছড়ানো ড্র

ধৈর্য্যর প্রশ্নে দুটি নাম বিশেষভাবে বলতে হবে, হনুমা বিহারী ও রবিচন্দ্রন অশ্বিন। এই দুই ব্যাটসম্যানের অবিচল লড়াইয়ের কারণেই মূলত ম্যাচটি বাঁচাতে পেরেছে ভারত। প্রায় ৪ ঘণ্টা ব্যাটিং করা বিহারী ১৬১ বলে ২৩ রানে অপরাজিত থাকেন।
টিবিএস ডেস্ক
11 January, 2021, 01:35 pm
Last modified: 11 January, 2021, 01:42 pm

সামনে ছিল ৪০৭ রানের বিশাল লক্ষ্য। এই রান পাড়ি দিয়ে জয় তুলে নিতে রেকর্ড গড়তে হতো ভারতকে। দীর্ঘ এই পথ পাড়ি দিতে নেমে টেস্ট ক্রিকেটের আসল সৌন্দর্য ফুটিয়ে তুললো সফরকারীরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টে অবিচলতার প্রমাণই দিয়েছেন ভারতের ব্যাটসম্যানরা। তাতে করে রোমাঞ্চকর এক ড্র নিয়ে মাঠ ছাড়লো অজিঙ্কা রাহানের দল। 

ব্যাটে-বলে দারুণ লড়াইয়ের পর অস্ট্রেলিয়া-ভারতের মধ্যকার তৃতীয় টেস্ট ম্যাচটি ড্র হয়েছে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাটিং করা অস্ট্রেলিয়া স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৩৮ রান তোলে। জবাবে ভারত ২৪৪ রানে থামলে প্রথম ইনিংসেই ৯৪ রানের লিড পায় স্বাগতিকরা। 

দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩১২ রান তুলে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ভারতের লক্ষ্য দাঁড়ায় ৪০৭ রান। বিশাল এই লক্ষ্য পাড়ি দিতে নেমে ২ উইকেটে ৯৮ রান তুলে চুতর্থ দিনের খেলা শেষ করে ভারত। পঞ্চম দিনে কঠিন পথই পাড়ি দেওয়ার ছিল তাদের। ব্যাটসম্যানদের দারুণ দৃঢ়তায় সেই পথ পাড়ি দিয়ে দারুণ এক ড্র নিয়ে মাঠ ছাড়লো সফরকারীরা।

ধৈর্য্যর প্রশ্নে দুটি নাম বিশেষভাবে বলতে হবে, হনুমা বিহারী ও রবিচন্দ্রন অশ্বিন। এই দুই ব্যাটসম্যানের অবিচল লড়াইয়ের কারণেই মূলত ম্যাচটি বাঁচাতে পেরেছে ভারত। প্রায় ৪ ঘণ্টা ব্যাটিং করা বিহারী ১৬১ বলে ২৩ রানে অপরাজিত থাকেন। অশ্বিন ১২৮ বলে ৩৯ রানের হার না মানা ইনিংস খেলেন। বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজ বর্তমানে ১-১ সমতায় আছে। 

পঞ্চম দিনের শুরুটা ভালো ছিল না ভারতের। শুরুতেই অধিনায়ক অজিঙ্কা রাহানের বিদায়ে কোণঠাসা হয়ে পড়ে ভারত। এখান থেকে দলকে টেনেছেন টেস্টে ভারতের ব্যাটিং লাইন আপের অন্যতম ভরসা চেতেশ্বর পূজারা ও উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্ত। 

চতুর্থ উইকেটে ১৪৮ রানের জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান। এ সময়ে পূজারা অতি সাবধানী ব্যাটিং করে গেলেও পন্ত ঘুরিয়ে গেছেন রানচাকা। ১১৮ বলে ৯৭ রানের দারুণ এক ইনিংস খেলেন পন্ত। পূজারা ২০৫ বলে ৭৭ রানের মহাকার্যকর এক ইনিংস খেলেন। 

Related Topics

টপ নিউজ

ভারত-অস্ট্রেলিয়া / টেস্ট সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা
  • বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
    তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ ট্রাম্প প্রশাসনের
  • ছবি: রয়টার্স
    তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত
  • কানাডার মন্ট্রিয়লের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে ৬ জন গবেষক যোগ দিয়েছেন। ছবি: নাসুনা স্টুয়ার্ট-উলিন/দ্য নিউইয়র্ক টাইমস
    যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের ৪৮ শীর্ষ গবেষক পাড়ি জমালেন কানাডায়
  • ছবি: টিবিএস
    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে এক বছরে ৪,০০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য সরকারের

Related News

  • পাকিস্তানকে গুঁড়িয়ে ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক জয়
  • অস্ট্রেলিয়ার ডেরায় রেকর্ড জয়ে সিরিজ শুরু ভারতের
  • পাঁচদিন ধুঁকে ধুঁকে হার, হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • আত্মাহুতি দেওয়াই পছন্দ বাংলাদেশের ব্যাটসম্যানদের!
  • উভয়সঙ্কট অবস্থায় দিশাহীন বাংলাদেশ

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা

2
বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
বাংলাদেশ

তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ ট্রাম্প প্রশাসনের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত

5
কানাডার মন্ট্রিয়লের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে ৬ জন গবেষক যোগ দিয়েছেন। ছবি: নাসুনা স্টুয়ার্ট-উলিন/দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের ৪৮ শীর্ষ গবেষক পাড়ি জমালেন কানাডায়

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে এক বছরে ৪,০০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net