Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 29, 2026
আবারও খেয়ে ফেলা হলো ৬ মিলিয়ন ডলারের সেই কলা!

আন্তর্জাতিক

সিএনএন
21 July, 2025, 10:35 pm
Last modified: 21 July, 2025, 10:39 pm

Related News

  • রাতারাতি পুলিশের বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি
  • চট্টগ্রামে পরিবহনশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ওসিসহ ৪ পুলিশ সদস্য আহত
  • প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও দুই কর্মকর্তার নামে ফেসবুকে ভুয়া আইডি, গ্রেপ্তার ১
  • ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন, থাকছে বিশেষ ও সংক্ষিপ্ত আদালত

আবারও খেয়ে ফেলা হলো ৬ মিলিয়ন ডলারের সেই কলা!

২০১৯ সালে আর্ট বাসেল মায়ামি বিচ প্রদর্শনীতে 'কমেডিয়ান'-এর প্রথম প্রদর্শনী হয়। এরপরই আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসেন ক্যাটেলান ও এই শিল্পকর্ম। 
সিএনএন
21 July, 2025, 10:35 pm
Last modified: 21 July, 2025, 10:39 pm
ছবি: সংগৃহীত

ইতালীয় শিল্পী মরিজিও ক্যাটেলানের টেপ দিয়ে দেয়ালে আটকানো কলা শিল্পকর্মটি বেশ আলোচিত। ফ্রান্সের একটি জাদুঘরে প্রদর্শিত সেই কলা এবার এক দর্শনার্থী খেয়ে ফেলেছেন।

ঘটনাটি ঘটেছে গত ১২ জুলাই, পূর্ব ফ্রান্সের সেন্টার-পম্পিদু মেৎজ জাদুঘরে। আজ সোমবার এক বিবৃতিতে জাদুঘর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

এই কলা শিল্পকর্ম ২০১৯ সালের কনসেপ্ট আর্টওয়ার্ক। এর নাম 'কমেডিয়ান'। শিল্পকর্মটি ডাক্ট টেপ দিয়ে দেয়ালে আটকে রাখা হয়। 

২০১৯ সালে আর্ট বাসেল মায়ামি বিচ প্রদর্শনীতে 'কমেডিয়ান'-এর প্রথম প্রদর্শনী হয়। এরপরই আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসেন ক্যাটেলান ও এই শিল্পকর্ম। 

মূল শিল্পকর্মটি মায়ামির একটি দোকান থেকে কেনা কলা দিয়ে তৈরি হয়েছিল। তবে শিল্পীর নির্দেশনা অনুযায়ী এটি প্রতিস্থাপনযোগ্য।

সেন্টার-পম্পিদু মেৎজ জাদুঘর কর্তৃপক্ষ বিবৃতিতে বলেছে, এক দর্শনার্থী দেয়াল থেকে কলাটি খুলে খেয়ে ফেলেছেন। তবে নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা দ্রুত ব্যবস্থা নিয়ে কয়েক মিনিটের মধ্যেই সেখানে অন্য একটি কলা এনে টেপ দিয়ে আটকে দেন। 

জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, এই কলা যেহেতু পচনশীল, তাই শিল্পী ক্যাটেলানের নির্দেশে এটা নিয়মিত পরিবর্তন করা হয়। 

শিল্পী ক্যাটেলান এ ঘটনায় হতাশা প্রকাশ করেছেন বলে জানিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ। ক্যাটেলানের মতে, শুধু কলাটিকে পুরো শিল্পকর্ম ধরে নেওয়া ঠিক নয়; বরং এর সঙ্গে থাকা টেপ ও খোসাও শিল্পের অংশ।

জাদুঘর এ ঘটনায় পুলিশের কাছে কোনো অভিযোগ জানায়নি।

এর আগে ২০১৯ সালে মায়ামিতে এই কলা খেয়ে ফেলেছিলেন পারফরম্যান্স আর্টিস্ট ডেভিড দাতুনা। এরপর ২০২৩ সালে সিউলে এক শিক্ষার্থী এবং ২০২৪ সালে চীনা বংশোদ্ভূত ক্রিপ্টো উদ্যোক্তা জাস্টিন সান নিলামে ৬.২ মিলিয়ন ডলারে কলাটি কিনে খেয়ে ফেলেন। 

Related Topics

টপ নিউজ

কলা / নিলাম / শিল্পকর্ম / ফ্রান্স / জাদুঘর / পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা
  • বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
    তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ ট্রাম্প প্রশাসনের
  • ছবি: রয়টার্স
    তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত
  • কানাডার মন্ট্রিয়লের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে ৬ জন গবেষক যোগ দিয়েছেন। ছবি: নাসুনা স্টুয়ার্ট-উলিন/দ্য নিউইয়র্ক টাইমস
    যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের ৪৮ শীর্ষ গবেষক পাড়ি জমালেন কানাডায়
  • ছবি: টিবিএস
    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে এক বছরে ৪,০০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য সরকারের

Related News

  • রাতারাতি পুলিশের বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি
  • চট্টগ্রামে পরিবহনশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ওসিসহ ৪ পুলিশ সদস্য আহত
  • প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও দুই কর্মকর্তার নামে ফেসবুকে ভুয়া আইডি, গ্রেপ্তার ১
  • ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন, থাকছে বিশেষ ও সংক্ষিপ্ত আদালত

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা

2
বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
বাংলাদেশ

তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ ট্রাম্প প্রশাসনের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত

5
কানাডার মন্ট্রিয়লের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে ৬ জন গবেষক যোগ দিয়েছেন। ছবি: নাসুনা স্টুয়ার্ট-উলিন/দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের ৪৮ শীর্ষ গবেষক পাড়ি জমালেন কানাডায়

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে এক বছরে ৪,০০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net