Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
মার্কিন অর্থনীতি: ডিসেম্বর মাসে ১ লক্ষ ৪০ হাজার নারী চাকরি হারিয়েছেন

অর্থনীতি

টিবিএস ডেস্ক
10 January, 2021, 11:25 am
Last modified: 10 January, 2021, 12:48 pm

Related News

  • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির মাইলফলক অর্জনে কাজ করবে সরকার
  • ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • নিজেদের জনগণকে সমর্থন না করে ইরান ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে’ বেছে নিয়েছে: মার্কো রুবিও
  • প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান, ঐক্য ও স্থিতিশীলতার অঙ্গীকার
  • নতুন সরকার দায়িত্ব নিতে যাচ্ছে: পুনরুজ্জীবনের আশায় ব্যবসায়ীরা

মার্কিন অর্থনীতি: ডিসেম্বর মাসে ১ লক্ষ ৪০ হাজার নারী চাকরি হারিয়েছেন

ডিসেম্বর মাসে রেস্টুরেন্ট এবং বারগুলো সবচেয়ে বেশি কর্মী ছাটাই করেছে, এর ফলে সেখানে খণ্ডকালীন কাজ করা নারী কর্মীরা পড়েছেন ভয়াবহ সংকটের মুখে।
টিবিএস ডেস্ক
10 January, 2021, 11:25 am
Last modified: 10 January, 2021, 12:48 pm

এক বছর আগে বিরল এক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন মার্কিন নারীরা।

বছরের প্রথম তিন মাসে মার্কিন অর্থনীতিতে পুরুষদের তুলনায় অধিক চাকরি ছিল নারীদের দখলে। এমন ঘটনা এর আগে মাত্র একবার ঘটেছিল, ২০০৯ সাল থেকে ২০১০ সালের শুরু পর্যন্ত।

নিঃসন্দেহে সেখানেও যথেষ্ট লিঙ্গ বৈষম্য ছিল। পুরুষদের তুলনায় নারীদের ক্ষেত্রে খণ্ডকালীন কাজের সংখ্যাই ছিল বেশি।  উদাহরণস্বরূপ- গৃহস্থলীর সকল দায়দায়িত্ব পালনের পরেও একজন 'ফুলটাইম' কর্মজীবী নারী গড়ে সহকর্মী পুরুষের প্রতি ১ ডলার আয়ের বিপরীতে আয় করতেন মাত্র ৮১ সেন্ট।

তা সত্ত্বেও, এতে ধীরে ধীরে লাভবান হচ্ছিলেন নারীরা।

তবে মহামারী দ্রুত সেই গল্প বদলে দেয়। আর এখন সেই গল্পের বাস্তবতা আরো ভয়াবহ।

শুক্রবার প্রকাশিত নতুন তথ্য অনুযায়ী, নিয়োগকর্তারা গত ডিসেম্বরে ১ লক্ষ ৪০ হাজার মানুষকে চাকরি থেকে ছাটাই করেছে, যা ইঙ্গিত দিচ্ছে মহামারীতে অর্থনৈতিক পুনরুদ্ধার থেকে পিছিয়ে যাবার। এই তথ্যের আরেকটু গভীরে গেলে উন্মোচন হয়ে যায় মর্মান্তিক লিঙ্গ বৈষম্যের এক আখ্যান।

যখন নারীদের হারানো চাকরির পরিমাণ ১ লক্ষ ৫৬ হাজার, তখনই পুরুষেরা নতুন করে নিয়োগ পেয়েছে ১৬ হাজার চাকরিতে।

আত্মনির্ভরশীল কর্মীদের নিয়ে করা অন্য একটি জরিপেও উঠে এসেছে লিঙ্গ বৈষম্যের ভয়াবহ চিত্র।

যা তুলে ধরেছে আরেকটি বেদনাদায়ক বাস্তবতাকে: কৃষ্ণাঙ্গ এবং ল্যাটিনা নারীরা একদিকে ডিসেম্বরে যখন কাজ হারিয়েছে, অন্যদিকে শ্বেতাঙ্গ নারীরা তখন উল্লেখযোগ্যহারে মুনাফা লাভ করেছে ।

অবশ্য ডিসেম্বরে অনেক পুরুষও চাকরি হারিয়েছেন, কিন্তু যখন লিঙ্গগত গোষ্ঠী হিসেবে নারী ও পুরুষকে মুখোমুখি করা হবে- দেখা যাবে চাকরীচ্যুত হবার প্রবণতায় নারীরা অনেক এগিয়ে আছেন পুরুষের থেকে!

অর্থনীতিবিদরাও প্রায়ই শঙ্কা প্রকাশ করেন এক মাসের মধ্যে এত মানুষের চাকরি হারানো নিয়ে। 

ডিসেম্বরে চাকরি হারানো কর্মজীবী নারীদের জন্য ইতোমধ্যে কেটে গেছে ভয়াবহ একটি বছর – বিশেষ করে সেই সব নারীদের জন্য, যারা বর্ণে শ্বেতাঙ্গ নয়।

সামগ্রিকভাবে, মহামারী শুরু হওয়ার আগে ফেব্রুয়ারি মাস থেকেই নারীরা ৫৪ লক্ষ কর্মসংস্থান হারিয়ে ফেলেছে, যেখানে পুরুষদের কর্মসংস্থান হারানোর পরিমাণ ৪৪ লক্ষ। অথচ ২০২০ সালের শুরুতে কর্মক্ষেত্রে নারী ও পুরুষের অবস্থান ছিল প্রায় সমান। ২০২০ সালের শুরুতে নারীদের দখলে ছিল ৫০.০৩ শতাংশ কর্মসংস্থান এবং ২০২০ সাল তাদের শেষ করতে হয়েছে পুরুষ সহকর্মীদের তুলনায় প্রায় ৮ লক্ষ ৬০ হাজার কর্মসংস্থান নিয়ে।

এই ব্যবধান সৃষ্টি হয়েছে শিক্ষাখাত, আপ্যায়ন বাণিজ্য এবং পোশাক শিল্পে ব্যাপকভাবে কর্মসংস্থান হারানোর কারণে। এই তিনটি শিল্পই মহামারীর ফলে শিকার হয়েছে ভয়াবহ বিপর্যয়ের এবং এই তিনটি শিল্পই ছিল নারীদের কর্মসংস্থানের অন্যতম উৎস।

ডিসেম্বর মাসে রেস্টুরেন্ট এবং বারগুলো সবচেয়ে বেশি কর্মী ছাটাই করেছে, এর ফলে সেখানে খণ্ডকালীন কাজ করা নারী কর্মীরা পড়েছেন ভয়াবহ সংকটের মুখে।

নারীদের মধ্যে ল্যাটিনাদের বেকারত্বের হার বর্তমানে ৯.১ শতাংশ এবং কৃষ্ণাঙ্গ নারীদের ক্ষেত্রে বেকারত্বের এই হার ৮.৪ শতাংশ। অন্যদিকে সর্বনিম্ন বেকারত্বের হার রয়েছে শ্বেতাঙ্গ নারীদের, যা মাত্র ৫.৭ শতাংশ।

Related Topics

টপ নিউজ

অর্থনীতি / বৈশ্বিক অর্থনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ফাইল ছবি: রয়টার্স
    ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প
  • সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
    তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

Related News

  • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির মাইলফলক অর্জনে কাজ করবে সরকার
  • ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • নিজেদের জনগণকে সমর্থন না করে ইরান ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে’ বেছে নিয়েছে: মার্কো রুবিও
  • প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান, ঐক্য ও স্থিতিশীলতার অঙ্গীকার
  • নতুন সরকার দায়িত্ব নিতে যাচ্ছে: পুনরুজ্জীবনের আশায় ব্যবসায়ীরা

Most Read

1
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

2
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প

4
সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
ফিচার

তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা

5
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net