Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করতে চাই: আলী রীয়াজ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 July, 2025, 01:25 pm
Last modified: 20 July, 2025, 01:29 pm

Related News

  • জাতীয় ঐকমত্য কমিশনের ৮ খণ্ডের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
  • সমস্যাগুলো সমাধান করেন, যাতে সবাই একসঙ্গে নির্বাচনের দিকে যেতে পারি: সরকারকে ফখরুল
  • সংস্কার কমিশনের প্রতিবেদন সহজবোধ্য করে জনসাধারণের জন্য উন্মুক্ত করার আহ্বান প্রধান উপদেষ্টার
  • এখন মনে হচ্ছে, ঐকমত্য কমিশন, সরকার এবং আরও দু-তিনটি রাজনৈতিক দল একই পক্ষ: সালাহউদ্দিন
  • জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠন নিয়ে কী সুপারিশ করল ঐকমত্য কমিশন

জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করতে চাই: আলী রীয়াজ

আলী রীয়াজ বলেন, 'আমাদের লক্ষ্য হচ্ছে ৩১ জুলাইয়ের মধ্যে একটি সনদের জায়গায় যাওয়া। যেটা আপনাদের ইচ্ছা, আমাদের ইচ্ছা, সকলের প্রচেষ্টা। দেশের সবাই সেটা প্রত্যাশা করছেন।' 
টিবিএস রিপোর্ট
20 July, 2025, 01:25 pm
Last modified: 20 July, 2025, 01:29 pm
ফাইল ছবি: টিবিএস

জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করতে চান বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, আপনারাও এটা নিঃসন্দেহে চান বলে আমাদের পক্ষে অগ্রসর হওয়া সম্ভব হচ্ছে। ইতিমধ্যে আমরা অনেক বিষয়ে ঐকমত্য হয়েছি। কিছু কিছু বিষয় আছে আলোচনার মধ্য দিয়ে নিষ্পত্তি করতে হবে। 

আজ রোববার (২০ জুলাই) জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফায় পঞ্চদশ দিনের আলোচনার শুরুতে তিনি এমনটা বলেন। 

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক ইস্যুতে আলোচনা চালিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার সংলাপে বসেছে কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বেলা ১১টা ২০ মিনিটের দিকে এ আলোচনা শুরু হয়।

আলী রীয়াজ বলেন, 'আমাদের লক্ষ্য হচ্ছে ৩১ জুলাইয়ের মধ্যে একটি সনদের জায়গায় যাওয়া। যেটা আপনাদের ইচ্ছা, আমাদের ইচ্ছা, সকলের প্রচেষ্টা। দেশের সবাই সেটা প্রত্যাশা করছেন।' 

উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্ত দেওয়ার বিষয়ে তিনি বলেন, 'কমিশন বিষয়টি পর্যালোচনা করছে। আশা করেছিলাম, শুক্র ও শনিবার একটা আলোচনার মধ্য দিয়ে কমিশনের সিদ্ধান্তটা জানাতে পারব। কমিশন আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে এ বিষয়ে আরেকটু সময় নিয়ে বিবেচনা করা দরকার। আপনাদের বিভিন্ন অবস্থান পর্যালোচনা করছি।' 

তিনি বলেন, 'আপনাদের আলোচনা পর্যালোচনার পাশাপাশি উচ্চকক্ষ প্রতিষ্ঠার ক্ষেত্রে কী কী ধরনের প্রতিক্রিয়া হতে পারে, অন্যান্য বিষয় সংশ্লিষ্ট সেগুলো বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারব। আশা করছি, দু-তিন দিন পরে এ বিষয়ে সিদ্ধান্ত দিতে পারব।' 

তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে তিনি বলেন, 'বেশ কয়েক দিন ধরে আলোচনার পরিপ্রেক্ষিতে কমিশনের পক্ষ থেকে একাধিক প্রস্তাব বিবেচনার জন্য দেওয়া হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রস্তাব দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বিএনপি, এনসিপি এবং জামায়াতের কাছ থেকে প্রস্তাব পেয়েছি। সেটি নিয়ে বিভিন্নভাবে পর্যালোচনার পর দলগুলো ও গত কয়েক দিনের আলোচনার সারাংশের ভিত্তিতে সমন্বিত প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। আশা করছি, আজকে আলোচনার মাধ্যমে পরিণতির দিকে যেতে পারব।' 

তিনি আরও বলেন, 'গত ১৪ বছরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে আমরা সবাই যুক্ত ছিলাম। সে জায়গায় আমরা তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে একমত হয়েছি। এখন প্রধান উপদেষ্টার কাঠামো নিয়ে একমতের জায়গায় আসতে পারব। কমিশন শুধু আশা করে না, বিশ্বাস করে।'

কমিশন সূত্রে জানা যায়, আজকের সংলাপে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক ইস্যুতে আলোচনার জন্য তালিকাভুক্ত রয়েছে।

সংলাপে অংশ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) প্রায় ৩০টি রাজনৈতিক দল। প্রতিটি দলই প্রস্তাবিত সংস্কারের ওপর তাদের নিজ নিজ অবস্থান তুলে ধরছে।

দ্বিতীয় দফা সংলাপে প্রায় ২০টি প্রধান সাংবিধানিক বিষয়ের আলোচনা শেষে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে একটি ঐক্যবদ্ধ সংস্কার প্রস্তাব চূড়ান্ত করার লক্ষ্যে কাজ করছে কমিশন।

গত ২ জুন দ্বিতীয় দফা সংলাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ও কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ ইউনুস।

২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি অধ্যাপক ইউনুসের নেতৃত্বে গঠিত এ কমিশনের দায়িত্ব ছিল রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্কার ইস্যুতে একটি একক জাতীয় অবস্থান গড়ে তোলা।

এর আগে, ২০ মার্চ শুরু হওয়া প্রথম দফা সংলাপে ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলোচনা করে ১৯ মে তা শেষ করে কমিশন।

Related Topics

টপ নিউজ

জাতীয় ঐকমত্য কমিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
    জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

Related News

  • জাতীয় ঐকমত্য কমিশনের ৮ খণ্ডের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
  • সমস্যাগুলো সমাধান করেন, যাতে সবাই একসঙ্গে নির্বাচনের দিকে যেতে পারি: সরকারকে ফখরুল
  • সংস্কার কমিশনের প্রতিবেদন সহজবোধ্য করে জনসাধারণের জন্য উন্মুক্ত করার আহ্বান প্রধান উপদেষ্টার
  • এখন মনে হচ্ছে, ঐকমত্য কমিশন, সরকার এবং আরও দু-তিনটি রাজনৈতিক দল একই পক্ষ: সালাহউদ্দিন
  • জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠন নিয়ে কী সুপারিশ করল ঐকমত্য কমিশন

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

5
জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
অর্থনীতি

জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট

6
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net