Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 29, 2026
বেড়েছে সবজির দাম, কমেছে মুরগি-ডিমের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 July, 2025, 05:35 pm
Last modified: 04 July, 2025, 05:41 pm

Related News

  • বন্যায় ১৪০.৮২ কোটি টাকার সবজি নষ্ট, চট্টগ্রামে কেজিতে দাম বেড়েছে ২০-৫০ টাকা
  • বেশিরভাগ সবজির দাম ১০০ টাকা পেরিয়েছে, কাঁচামরিচের কেজি ঠেকেছে ২৪০ টাকায়
  • মধ্যপ্রাচ্য থেকে আমদানি ব্যয়বহুল হওয়ায় ভারতে উৎপাদিত কাঁচা খেজুরে সয়লাব দেশের বাজার
  • টানা বৃষ্টিতে বেড়েছে সবজি, ডিম, চাল ও মাছের দাম 
  • পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

বেড়েছে সবজির দাম, কমেছে মুরগি-ডিমের

ব্যবসায়ীরা জানিয়েছেন, বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ কম রয়েছে। এ কারণে দাম বেশি।
টিবিএস রিপোর্ট
04 July, 2025, 05:35 pm
Last modified: 04 July, 2025, 05:41 pm
ফাইল ছবি: টিবিএস

রাজধানীর বিভিন্ন বাজারে সপ্তাহের ব্যবধানে সবজির দাম কেজিতে ১০-২০ টাকা বেড়েছে। এছাড়া আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল। তবে ডিম ও মুরগির দাম কমেছে। 

ব্যবসায়ীরা জানিয়েছেন, বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ কম রয়েছে। এ কারণে দাম বেশি।

আজ শুক্রবার রাজধানীর শাহজাদপুর, নতুনবাজার, বাড্ডা ও রামপুরা বাজার ঘুরে দেখা যায়, ধুন্দল, কচুর লতি, বরবটি, ঢেঁড়স, কাঁকরোল, বেগুন, শশা, ফুলকপি ও বাঁধাকপি ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটো, পটল, করলা, লাউ, চিচিঙ্গা ও ঝিঙ্গে ৬০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। পেপে বিক্রি হচ্ছে ৪০ টাকা প্রতিকেজি। বাজারে প্রতিকেজি কাঁচা মরিচ ১৪০-১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

শাহজাদপুরের ভ্রাম্যমাণ সবজি বিক্রেতা তাইজুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, টানা বৃষ্টি হলে সবজি কম তোলেন কৃষকরা। অনেকের সবজির ক্ষেত নষ্ট হয়ে যায়। এ কারণে বৃষ্টির সময় সবসময় দাম বেশি থাকে। আড়তেই দাম বেশি দিয়ে আমরা কিনে আনছি।

এদিকে কোরবানির ঈদের পর দাম বাড়ে চালের। নতুন করে না বাড়লেও আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল। 

রাজধানীর খুচরা বাজারে বর্তমানে মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়। ঈদের আগে যা ছিল ৭২-৭৪ টাকা। আবার মোজাম্মেল মিনিকেটের দাম ৭৫ টাকা থেকে বেড়ে ৮৮-৯০ টাকায় বিক্রি হচ্ছে।  

এছাড়া ব্রি-২৮, ব্রি-২৯ ও পাইজাম চাল কেজিতে ৪ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০-৬৪ টাকায়। মোটা চাল স্বর্ণার দাম কেজিতে ২-৩ টাকা বেড়ে ৫৭-৫৮ টাকায় বিক্রি হচ্ছে।

পেঁয়াজ, রসুন, আদা, আলু প্রভৃতি আগের দামেই স্থিতিশীল রয়েছে। এর মধ্যে প্রতি কেজি পেঁয়াজ ৫৫-৬০ টাকা, রসুন ১২০-২০০ টাকা, আদা ১৪০-১৬০ টাকা ও আলু ২০-৩০ টাকায় বিক্রি হচ্ছে।

সাধারণত কোরবানীর ঈদে মুরগির দাম কম থাকে। এবারও নিম্নমুখী রয়েছে মুরগির দাম। বর্তমানে প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৫০-১৬০ টাকায় বিক্র হচ্ছে। এছাড়া সোনালী মুরগির দাম কেজিপ্রতি ৩০০-৩২০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। 

অন্যদিকে প্রতি ডজন ডিম ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

শাহজাদপুরের মুরগি বিক্রেতা ইব্রাহিম হোসেন বলেন, এ দামে মুরগি ও ডিম উৎপাদন করা যায় না। খামারিরা লোকসানে পড়েন।
 
Related Topics

টপ নিউজ

সবজি / ডিম / বাজার / মুরগি / দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক
  • ছবি: ফিফা
    আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা
  • ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
    ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    ৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান
  • ছবি: টিবিএস
    সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার ঢাকার রাস্তায় বসছে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
  • ছবি: টিবিএস
    রাজধানীর মিরপুরে দেয়ালচাপায় টিসিবির লাইনে থাকা নারীসহ ২ জনের মৃত্যু, আহত অনেকেই

Related News

  • বন্যায় ১৪০.৮২ কোটি টাকার সবজি নষ্ট, চট্টগ্রামে কেজিতে দাম বেড়েছে ২০-৫০ টাকা
  • বেশিরভাগ সবজির দাম ১০০ টাকা পেরিয়েছে, কাঁচামরিচের কেজি ঠেকেছে ২৪০ টাকায়
  • মধ্যপ্রাচ্য থেকে আমদানি ব্যয়বহুল হওয়ায় ভারতে উৎপাদিত কাঁচা খেজুরে সয়লাব দেশের বাজার
  • টানা বৃষ্টিতে বেড়েছে সবজি, ডিম, চাল ও মাছের দাম 
  • পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

2
ছবি: ফিফা
খেলা

আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা

3
ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
অর্থনীতি

ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা

4
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার ঢাকার রাস্তায় বসছে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীর মিরপুরে দেয়ালচাপায় টিসিবির লাইনে থাকা নারীসহ ২ জনের মৃত্যু, আহত অনেকেই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net