Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 03, 2026
স্থানীয় বাজার স্থিতিশীল থাকায় সবজি রপ্তানি তিনগুণ বেড়েছে

বাংলাদেশ

জোবায়ের চৌধুরী
04 July, 2025, 09:00 am
Last modified: 04 July, 2025, 02:16 pm

Related News

  • বন্যায় ১৪০.৮২ কোটি টাকার সবজি নষ্ট, চট্টগ্রামে কেজিতে দাম বেড়েছে ২০-৫০ টাকা
  • বেশিরভাগ সবজির দাম ১০০ টাকা পেরিয়েছে, কাঁচামরিচের কেজি ঠেকেছে ২৪০ টাকায়
  • টানা বৃষ্টিতে বেড়েছে সবজি, ডিম, চাল ও মাছের দাম 
  • বাজার ও পণ্যে বৈচিত্র্য আনতে না পারায় বাড়ছে না বাংলাদেশের সবজি রপ্তানি
  • ঈদের আগে এলাচের দাম বাড়ল ৩০০ টাকা, অস্থির মসলা–সবজির বাজার

স্থানীয় বাজার স্থিতিশীল থাকায় সবজি রপ্তানি তিনগুণ বেড়েছে

২০২৪-২৫ অর্থবছরে সমুদ্রপথে সবজি রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৫৮ হাজার ৭৬৬ মেট্রিক টন, যা আগের বছরের তুলনায় ৩১৩ শতাংশ বেশি প্রবৃদ্ধি।
জোবায়ের চৌধুরী
04 July, 2025, 09:00 am
Last modified: 04 July, 2025, 02:16 pm
ইলাস্ট্রেশন: টিবিএস

টানা কয়েক বছরের অস্থিরতা ও মূল্যবৃদ্ধির পর দেশে সবজির বাজার স্থিতিশীল থাকায় সদ্যসমাপ্ত ২০২৪–২৫ অর্থবছরে সবজি রপ্তানি তিনগুণেরও বেশি বেড়েছে।

চট্টগ্রাম সমুদ্রবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে সমুদ্রপথে সবজি রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৫৮ হাজার ৭৬৬ মেট্রিক টন, যা আগের বছরের তুলনায় ৩১৩ শতাংশ বেশি প্রবৃদ্ধি।

রপ্তানিকৃত পণ্যের মধ্যে আলুর পরিমাণ সবচেয়ে বেশি,মোট ৪০ হাজার ৫৪৩ টন। এরপর রয়েছে ১৬ হাজার ৯৫৯ টন তাজা সবজি এবং ১ হাজার ২৬৪ টন হিমায়িত সবজি।

২০২৩–২৪ অর্থবছরে সমুদ্রপথে সবজি রপ্তানির পরিমাণ ছিল মাত্র ১৪ হাজার ২০২ টন। এর মধ্যে আলু ছিল ১১ হাজার ১২৭ টন, তাজা সবজি ১ হাজার ৬৬৯ টন এবং হিমায়িত সবজি ১ হাজার ৪০৬ টন।

তার আগের বছর, অর্থাৎ ২০২২–২৩ অর্থবছরে রপ্তানির পরিমাণ ছিল ৩৩ হাজার ৯২৩ টন। এ সময় ২৯ হাজার ৫৬০ টন আলু, ৩ হাজার ১৭৬ টন তাজা সবজি এবং ১ হাজার ১৮৭ টন হিমায়িত সবজি রপ্তানি করা হয়।

২০২১–২২ অর্থবছরে সমুদ্রপথে রপ্তানি হয়েছিল ৬০ হাজার ৬৩৪ টন সবজি। এর মধ্যে ৫৩ হাজার ২৪ টন ছিল আলু, ৫ হাজার ৫৮২ টন তাজা সবজি এবং ২ হাজার ২৮ টন হিমায়িত সবজি।

গত কয়েক বছর প্রাকৃতিক দুর্যোগ, বাড়তি পরিবহন খরচ ও অভ্যন্তরীণ বাজারের অস্থিরতার কারণে সবজি রপ্তানি কমে যায়। একসময় যেখানে আলু রপ্তানি ৫০ হাজার টনের আশপাশে থাকত, তা নেমে আসে কয়েক হাজার টনে। এতে রপ্তানিকারকেরা নিরুৎসাহিত হন।

তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাজার পর্যবেক্ষণ ও নজরদারি জোরদার করা হয়, যার ফলে পণ্যমূল্য স্থিতিশীল হয়। এ অবস্থায় রপ্তানিকারকেরা পুনরায় রপ্তানিতে সক্রিয় হন।

চট্টগ্রাম সমুদ্রবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক ড. মোহাম্মদ শাহ আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'সবজির মধ্যে আলুর রপ্তানি সবচেয়ে বেশি হয়েছে। গত কয়েক বছর দেশের বাজারে আলুর দাম বেশি থাকায় রপ্তানি করা সম্ভব হয়নি। তবে এবার বাজার স্থিতিশীল থাকায় শুধু সমুদ্রপথেই নয়, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়েও ২০ হাজার টন আলু নেপালে রপ্তানি করা হয়েছে, যেখানে আগে এ বাজারটি ভারতের দখলে ছিল।'

তিনি আরও বলেন, 'এবার মন্ত্রণালয়ের হস্তক্ষেপে পরিবহন ব্যয় নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। পাশাপাশি বাঁধাকপি ও কচুর মতো নতুন কিছু পণ্যের পরীক্ষামূলক রপ্তানি সফল হয়েছে। সাধারণত তাজা সবজি বিমানে রপ্তানি করা হলেও এবার এসি কনটেইনার ব্যবহার করে সমুদ্রপথে সেগুলো পাঠানো সম্ভব হয়েছে।'

চট্টগ্রাম উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের তথ্যমতে, রপ্তানিকৃত তাজা সবজির মধ্যে বাঁধাকপি ছিল ১৫,৭০৬.২৭৮ মেট্রিক টন, মিষ্টি কুমড়া ৭০০.৫০০ টন, মরিচ ২৭৮.৯১৫ টন, টমেটো ১৬৭.৬৯৬ টন, ফুলকপি ২৩.৫২০ টন, কচু ৫৬.০১০ টন এবং অন্যান্য সবজি ২৫.৯৬ টন।

বাংলাদেশ থেকে মূলত মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, সৌদি আরব ও অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশে সবজি রপ্তানি হয়ে থাকে। এসব দেশের প্রবাসী বাংলাদেশি এবং দক্ষিণ এশীয় রেস্তোরাঁগুলো এসব সবজির প্রধান ক্রেতা।

রপ্তানিকৃত সবজির তালিকায় আলু শীর্ষে, এরপর রয়েছে বাঁধাকপি। এছাড়া মিষ্টি কুমড়া, মরিচ, ফুলকপি, টমেটো, কচু, শিম, কাঁকরোল, পটোল ও মুখীকচুসহ নানা ধরনের সবজি রপ্তানি করা হয়। অনেক সময় তাজা সবজি ফ্রোজেন করে সাধারণ কনটেইনারে করে ইউরোপ ও আফ্রিকাতেও পাঠানো হয়।

চট্টগ্রাম, পার্বত্য এলাকা, যশোর, রাজশাহী, চুয়াডাঙ্গা, রংপুর, ঠাকুরগাঁও, মেহেরপুর ও নরসিংদীসহ বিভিন্ন জেলা থেকে এসব সবজি সংগ্রহ করা হয়।

চট্টগ্রাম ফ্রেশ ফ্রুটস, ভেজিটেবল অ্যান্ড প্রোডাক্টস এক্সপোর্টার্স গ্রুপের সভাপতি মাহবুব রানা বলেন, 'গত কয়েক বছর দেশে আলুর দাম অনেক বেশি ছিল, সবজির বাজারও ছিল অস্থির। এসব কারণে রপ্তানি স্থবির হয়ে পড়েছিল। এখন সেই জটিলতা কেটে যাওয়ায় রপ্তানি বেড়েছে।'

তবে তিনি জানান, এখনো নানা প্রতিবন্ধকতা রয়েছে। তিনি বলেন, 'বিমানে পর্যাপ্ত কার্গো স্পেস না থাকায় সবজি রপ্তানির পূর্ণ সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। বাংলাদেশ থেকে ইউরোপ বা উত্তর আমেরিকায় এক কেজি সবজি পাঠাতে পরিবহন ব্যয় পড়ে ৬৫০–৭০০ টাকা, যেখানে ভারত তা ৩০০ টাকার কমেই করতে পারে।'

তিনি আরও বলেন, 'সরকারি ভর্তুকির পরিমাণও ক্রমেই কমছে এবং ২০২৬ সালের মধ্যে তা পুরোপুরি তুলে নেওয়ার কথা রয়েছে। সরকার যদি এ খাতকে অগ্রাধিকার দেয়, তাহলে সবজি রপ্তানির পরিমাণ কয়েক গুণ বাড়ানো সম্ভব।'

Related Topics

টপ নিউজ

সবজি / সবজি রপ্তানি / বাজার স্থিতিশীল / স্থানীয় বাজার / ২০২৪-২৫ অর্থবছর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    দুবাইয়ের কারাগার থেকে শর্তসাপেক্ষে বেনজীরের মুক্তি, জামিন বাতিলে কাজ করছে ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি: রয়টার্স
    ১৪ বছরে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি, বিপরীতে ৪.৪৯ বিলিয়ন ডলার পরিশোধের রেকর্ড
  • ছবি: সংগৃহীত
    জ্বালানি সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ
  • প্রতীকী ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা, আজ সন্ধ্যা থেকেই কার্যকর
  • ছবি: সৌজন্যে
    অনলাইন জুয়ার মাধ্যমে মাসে অন্তত ২০০ কোটি টাকা পাচার, ৩ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪

Related News

  • বন্যায় ১৪০.৮২ কোটি টাকার সবজি নষ্ট, চট্টগ্রামে কেজিতে দাম বেড়েছে ২০-৫০ টাকা
  • বেশিরভাগ সবজির দাম ১০০ টাকা পেরিয়েছে, কাঁচামরিচের কেজি ঠেকেছে ২৪০ টাকায়
  • টানা বৃষ্টিতে বেড়েছে সবজি, ডিম, চাল ও মাছের দাম 
  • বাজার ও পণ্যে বৈচিত্র্য আনতে না পারায় বাড়ছে না বাংলাদেশের সবজি রপ্তানি
  • ঈদের আগে এলাচের দাম বাড়ল ৩০০ টাকা, অস্থির মসলা–সবজির বাজার

Most Read

1
আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব

2
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুবাইয়ের কারাগার থেকে শর্তসাপেক্ষে বেনজীরের মুক্তি, জামিন বাতিলে কাজ করছে ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী

3
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

১৪ বছরে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি, বিপরীতে ৪.৪৯ বিলিয়ন ডলার পরিশোধের রেকর্ড

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জ্বালানি সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ

5
প্রতীকী ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা, আজ সন্ধ্যা থেকেই কার্যকর

6
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

অনলাইন জুয়ার মাধ্যমে মাসে অন্তত ২০০ কোটি টাকা পাচার, ৩ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net