Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
সংস্কার নিয়ে এখনও কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি: আলী রীয়াজ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 June, 2025, 07:20 pm
Last modified: 29 June, 2025, 07:22 pm

Related News

  • ব্যাংকিংখাতে আস্থা ফেরাতে দৃশ্যমান সংস্কার বাস্তবায়ন জরুরি: আহসান এইচ মনসুর
  • ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী
  • সংস্কার শেষে শিগগিরই খুলবে জিয়া স্মৃতি জাদুঘর: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
  • ঋণখেলাপিরা এখন রাজনৈতিক ব্যবস্থার অংশ, সংস্কারে বাধা সৃষ্টি করছে: রেহমান সোবহান
  • সংস্কারের পরিকল্পনা প্রস্তুত করা সহজ, বাস্তবায়ন কঠিন: দেবপ্রিয় ভট্টাচার্য

সংস্কার নিয়ে এখনও কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি: আলী রীয়াজ

অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ কমিটি নিয়ে বিস্তারিত প্রস্তাব আনা হয়েছে। কাঠামোগত ও কার্যপরিধি নিয়ে এনসিসি থেকে পরিবর্তন এসেছে। এই কমিটি নির্বাচন, দুদক, তথ্য, মহা হিসাব, পিএসসি ও মানবাধিকার কমিশনে নিয়োগ দিবে। যখন সংসদ বহাল থাকবেনা, তখন এটা সামান্য পরিবর্তন হবে। অধিকাংশ রাজনৈতিক দল তত্ত্ববধায়ক সরকার থাকলে এটি বহাল না থাকার কথা বলেছে।’
টিবিএস রিপোর্ট
29 June, 2025, 07:20 pm
Last modified: 29 June, 2025, 07:22 pm
জাতীয় ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান আলী রীয়াজ। ফাইল ছবি: টিবিএস

জাতীয় ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান আলী রীয়াজ বলেছেন, সংস্কার উদ্যোগের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানোর ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি এখনও অর্জিত হয়নি।
তিনি বলেন, 'গত সাত দিন ধরে আমরা সংস্কার-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি। কিছু ক্ষেত্রে অগ্রগতি হয়েছে ঠিকই, কিন্তু সামগ্রিকভাবে কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারিনি।'

আজ (২৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফা সংলাপের সপ্তম দিনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলী রীয়াজ বলেন, 'আমাদের অবশ্যই কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে হবে। আমরা কেউই আগের অবস্থানে ফিরে যেতে চাই না। এটি আগামীকাল কিংবা পরশুর বিষয় নয়—এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া।'

ফ্যাসিবাদী শাসনব্যবস্থা থেকে মুক্তির প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, 'যে কাঠামো এই ধরনের শাসনের জন্ম দিয়েছে, তার গঠনমূলক সংস্কার এখন অত্যাবশ্যক।'

কমিশনের ভূমিকা ব্যাখ্যা করে তিনি বলেন, 'আমরা আপনাদের প্রতিদ্বন্দ্বী নই, কমিশন আপনাদেরই অংশ। আমরা কেবল একটি দায়িত্ব পালন করছি। আপনারা যেহেতু দেশের প্রতিনিধিত্ব করেন এবং জনগণ শেষ পর্যন্ত আপনাদের দ্বারাই পরিচালিত হবে, তাই কিছু বিষয়ে আপনারা দৃঢ় অবস্থান নেওয়ায় কমিশন নমনীয়তা দেখিয়েছে।'

জুলাই মাসে একটি জাতীয় সনদ উপস্থাপনের প্রতিশ্রুতি প্রসঙ্গে তিনি বলেন, 'আমাদের একটি স্বপ্ন ছিল—আবু সাঈদের মৃত্যুবার্ষিকীতে সব রাজনৈতিক দল ঐ সনদে স্বাক্ষর করবে। সেটা আদৌ সম্ভব হবে কি না, এখন তা আপনার ওপর নির্ভর করছে। আমরা এ নিয়ে কিছুটা উদ্বিগ্ন। তবে জুলাই মাসের মধ্যেই আমাদের এ প্রক্রিয়ার একটি সমাপ্তিতে পৌঁছাতে হবে।'

অধ্যাপক আলী রীয়াজ বলেন, 'জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ কমিটি নিয়ে বিস্তারিত প্রস্তাব আনা হয়েছে। কাঠামোগত ও কার্যপরিধি নিয়ে এনসিসি থেকে পরিবর্তন এসেছে। এই কমিটি নির্বাচন, দুদক, তথ্য, মহা হিসাব, পিএসসি ও মানবাধিকার কমিশনে নিয়োগ দিবে। যখন সংসদ বহাল থাকবেনা, তখন এটা সামান্য পরিবর্তন হবে। অধিকাংশ রাজনৈতিক দল তত্ত্ববধায়ক সরকার থাকলে এটি বহাল না থাকার কথা বলেছে।'

তিনি আরও বলেন, 'অধিকাংশ মত হচ্ছে কমিটি হলে একজনের নাম নিয়োগের জন্য সুপারিশ করতে হবে।'

অধ্যাপক আলী রীয়াজ বলেন, 'যে সমস্ত দল এখন পর্যন্ত এসব প্রস্তাবে সমর্থন করেননি আমরা তাদেরকে অনুরোধ করেছি পুনর্বিবেচনা করার জন্য। অধিকাংশ দল একমত হতে পারছেন। তারাও অনুরোধ করছেন।'

উচ্চকক্ষের আলোচনার বিষয়ে আলী রীয়াজ বলেন, 'প্রথমত সবাই নীতিগতভাবে একমত কিছু দলের সামান্য আপত্তি আছে, নির্বাচনের প্রক্রিয়া নিয়ে। প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে কিছু দলের সুস্পষ্ট আপত্তি আছে। আমরা মনে করছি যেহেতু দ্বিকক্ষ পার্লামেন্ট নিয়ে নীতিগত একমত আছে সেহেতু সংখ্যা অনুপাত নিয়ে সমাধান আসবে।'
তিনি আরও বলেন, 'আমাদের চেষ্টা অব্যাহত আছে। আমরা এখনও আশাবাদী রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতে নিয়ে আসতে পারব।'

এদিনের সংলাপে বিএনপি, জামায়াতে ইসলামি, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) প্রায় ৩০টি রাজনৈতিক দলের নেতারা প্রস্তাবিত সংস্কারের বিষয়ে নিজ নিজ দলের অবস্থান উপস্থাপন করেন।

প্রধান উপদেষ্টা ও কমিশনের চেয়ারম্যান মুহাম্মদ ইউনূস গত ২ জুন দ্বিতীয় দফা সংলাপের উদ্বোধন করেন।

মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১৫ ফেব্রুয়ারি গঠিত এ কমিশনকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্কার প্রশ্নে একটি জাতীয় ঐকমত্য গড়ে তোলার দায়িত্ব দেওয়া হয়।

অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগ নিয়ে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে কমিশন গত ২০ মার্চ প্রথম দফা সংলাপ শুরু করে।

১৯ মে পর্যন্ত ওই দফায় বিএনপি, জামায়াত ও এনসিপিসহ মোট ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলোচনা করা হয়।

এই সংলাপের ভিত্তিতে কমিশন আগামী মাসে 'জুলাই সনদ' বা 'সংস্কার সনদ' প্রস্তুত ও ঘোষণা করবে।

Related Topics

টপ নিউজ

জাতীয় ঐক্যমত্য কমিশন / আলী রীয়াজ / এনসিসি / সংস্কার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • ব্যাংকিংখাতে আস্থা ফেরাতে দৃশ্যমান সংস্কার বাস্তবায়ন জরুরি: আহসান এইচ মনসুর
  • ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী
  • সংস্কার শেষে শিগগিরই খুলবে জিয়া স্মৃতি জাদুঘর: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
  • ঋণখেলাপিরা এখন রাজনৈতিক ব্যবস্থার অংশ, সংস্কারে বাধা সৃষ্টি করছে: রেহমান সোবহান
  • সংস্কারের পরিকল্পনা প্রস্তুত করা সহজ, বাস্তবায়ন কঠিন: দেবপ্রিয় ভট্টাচার্য

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net