Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
ভোটারবিহীন নির্বাচনের পরিণতি অতীতের মতোই হবে: জামায়াত নেতা তাহের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 June, 2025, 04:55 pm
Last modified: 21 June, 2025, 05:00 pm

Related News

  • আখতারুজ্জামানের মুক্তি ও ‘সাজানো মামলা’ প্রত্যাহারের দাবি জামায়াত আমিরের
  • রাড্ডা ক্লিনিকের ঘটনায় শুধু সাংগঠনিক পদক্ষেপ নয়, কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে: জামায়াত আমির
  • ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসার সুযোগ দিতে হবে, উচ্ছেদ করে স্থায়ী সমাধান সম্ভব নয়: জামায়াত আমির 
  • রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে চীন-ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান
  • সরকার গ্যাস, বিদ্যুৎ দিচ্ছে না বলেই আমাদের লংমার্চ: শফিকুর রহমান

ভোটারবিহীন নির্বাচনের পরিণতি অতীতের মতোই হবে: জামায়াত নেতা তাহের

দেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের প্রস্তাব দিয়ে তাহের বলেন, ‘আমরা চাই দেশে লোয়ার হাউস ও আপার হাউস নিয়ে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠিত হোক। আপার হাউস নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত হবে এবং কেউ দুই বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না।’
টিবিএস রিপোর্ট
21 June, 2025, 04:55 pm
Last modified: 21 June, 2025, 05:00 pm
বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. তাহের ছবি: টিবিএস

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, 'গুন্ডা দিয়ে নির্বাচন করে আর কেউ ক্ষমতায় যেতে পারবে না। শান্তিপূর্ণ নির্বাচনই একমাত্র পথ।'

শনিবার (২১ জুন) সকাল ১০টায় বরিশাল জেলা আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত দ্বায়িত্বশীল সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, 'আমরা একটি সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই। কেউ যদি আবার ভোটারবিহীন নির্বাচনের দিকে এগিয়ে যায়, তাহলে তাদের পরিণতি অতীতের মতোই হবে। ষড়যন্ত্রমূলক কোনো নির্বাচন দেশবাসী মেনে নেবে না।'

দেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের প্রস্তাব দিয়ে তাহের বলেন, 'আমরা চাই দেশে লোয়ার হাউস ও আপার হাউস নিয়ে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠিত হোক। আপার হাউস নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত হবে এবং কেউ দুই বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না।'

তাহের আরও বলেন, 'দেশ ইতিবাচক দিকে অগ্রসর হচ্ছে, জনগণের মধ্যে আশাবাদী আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। তবে অতীতের মৌলিক সংস্কারগুলো এখনও হয়নি, যা পরিবর্তনের পথে বড় অন্তরায়। পৃথিবীর কোনো দেশই ষড়যন্ত্র থেকে মুক্ত নয়, বাংলাদেশকেও ভূ-রাজনৈতিক বাস্তবতা মাথায় রেখে সঠিক ভূমিকা পালন করতে হবে। মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি।'

সভা থেকে বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনে একযোগে প্রার্থী ঘোষণা করে জামায়াত। ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলে মাসুদ সাঈদী ও শামীম সাঈদী।

এছাড়া দলের হেভিওয়েট নেতা মুয়াযযম হোসাইন হেলাল বরিশাল-৫ এবং ড. শফিকুল ইসলাম মাসুদ পটুয়াখালী-২ আসনে মনোনয়ন পেয়েছেন।

ঘোষিত প্রার্থীরা হলেন:
বরিশাল জেলা: বরিশাল-১: মাওলানা কামরুল ইসলাম, বরিশাল-২: মাস্টার আব্দুল মান্নান, বরিশাল-৩: জহির উদ্দীন মোহাম্মদ বাবর, বরিশাল-৪: মাওলানা আব্দুল জব্বার, বরিশাল-৫: মুয়াযযম হোসাইন হেলাল।
বরগুনা জেলা: বরগুনা-১: মহিবুল্লাহ হারুন, বরগুনা-২: ডা. সুলতান আহমদ।
পটুয়াখালী জেলা: পটুয়াখালী-১: নাজমুল আহসান, পটুয়াখালী-২: ড. শফিকুল ইসলাম মাসুদ, পটুয়াখালী-৩: অধ্যাপক শাহ আলম, পটুয়াখালী-৪: এম. কাইউম।
ভোলা জেলা: ভোলা-১: মো. নজরুল ইসলাম, ভোলা-২: মাওলানা ফজলুল করিম, ভোলা-৩: মাওলানা আব্দুল হক, ভোলা-৪: মোস্তফা কামাল।
ঝালকাঠি জেলা: ঝালকাঠি-১: হেমায়েত উদ্দিন, ঝালকাঠি-২: শেখ নেয়ামুল করিম।
পিরোজপুর জেলা: পিরোজপুর-১: মাসুদ সাঈদী, পিরোজপুর-২: শামীম সাঈদী, পিরোজপুর-৩: শরীফ আব্দুল জলিল।

জেলা ও মহানগর জামায়াতের নেতারা সভায় বক্তব্য দেন। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। বক্তৃতা করেন ঢাকা মহানগর (দক্ষিণ) জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, বরিশাল জেলা আমির অধ্যাপক আবদুল জব্বার, পিরোজপুর জেলা আমির অধ্যক্ষ তোফাজ্জেল হোসেন ফরিদ, ঝালকাঠি জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, ভোলা জেলা আমির মাস্টার জাকির হোসাইন, পটুয়াখালী জেলা আমির অ্যাডভোকেট নাজমুল আহসান ও বরগুনা জেলা আমির অধ্যাপক মাওলানা মহিব্বুল্লাহ হারুন।

Related Topics

টপ নিউজ

জামায়াত আমির / ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের / জামায়াত ইসলামী / নির্বাচন / দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ / মনোনয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

Related News

  • আখতারুজ্জামানের মুক্তি ও ‘সাজানো মামলা’ প্রত্যাহারের দাবি জামায়াত আমিরের
  • রাড্ডা ক্লিনিকের ঘটনায় শুধু সাংগঠনিক পদক্ষেপ নয়, কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে: জামায়াত আমির
  • ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসার সুযোগ দিতে হবে, উচ্ছেদ করে স্থায়ী সমাধান সম্ভব নয়: জামায়াত আমির 
  • রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে চীন-ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান
  • সরকার গ্যাস, বিদ্যুৎ দিচ্ছে না বলেই আমাদের লংমার্চ: শফিকুর রহমান

Most Read

1
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

5
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net