Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
মহাকাশ বর্জ্য কমাতে কাঠের তৈরি স্যাটেলাইট আনবে জাপান

অফবিট

টিবিএস ডেস্ক
29 December, 2020, 05:10 pm
Last modified: 29 December, 2020, 05:10 pm

Related News

  • হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • হরমুজ প্রণালী সচল করতে ‘যথাযথ প্রচেষ্টায়’ যোগ দেবে জাপান, যুক্তরাজ্যসহ ৬ দেশ
  • জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • জ্বালানি তেলের বাজার স্থিতিশীল ও পরিবহন পথ সুরক্ষিত করতে এগিয়ে আসছে ইউরোপ-জাপান
  • হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

মহাকাশ বর্জ্য কমাতে কাঠের তৈরি স্যাটেলাইট আনবে জাপান

প্রতি ঘন্টায় ২২,৩০০ মাইল গতিবেগে পৃথিবীতে পড়তে পারে মহাকাশ বর্জ্য।
টিবিএস ডেস্ক
29 December, 2020, 05:10 pm
Last modified: 29 December, 2020, 05:10 pm

জাপানি একটি প্রতিষ্ঠান এবং কিয়োটো বিশ্ববিদ্যালয় এর যৌথ উদ্যোগে তৈরি করা হবে বিশ্বের সর্বপ্রথম কাঠের স্যাটেলাইট। 

জাপানের সুমিতোমো ফরেস্ট্রি ইতোমধ্যেই বিভিন্ন প্রকার গাছের বৃদ্ধি ও সেখান থেকে প্রাপ্ত কাঠের ধরন নিয়ে গবেষণা শুরু করে দিয়েছে। তারা বিভিন্ন ধরনের প্রতিকূল পরিবেশে এসব কাঠের ব্যবহার যাচাই করে দেখবে। 

 বর্তমানে বিশ্বজুড়ে নানা জায়গায় স্যাটেলাইট ব্যবহারের মাত্রা বেড়ে যাওয়ায় 'স্পেস জাংক' এর পরিমাণও বেড়ে গিয়েছে। এটি সবারই জানা যে এসব স্যাটেলাইটের ধ্বংসাবশেষ শেষ পর্যন্ত ভূপৃষ্ঠেই এসে পড়ে। কিন্তু কাঠের তৈরি স্যাটেলাইট তার কাজ শেষ হবার পর বায়ুমন্ডলে কোনোরকম ক্ষতিকর পদার্থ নির্গমন ছাড়াই নিজ থেকে পুড়ে যাবে। ফলে পৃথিবীতে ফিরে আসার সময় এগুলো কোনো ভগ্নাবশেষ ফেলবে না। 

কিয়োটো বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এবং জাপানি মহাকাশচারী তাকাও দ্যুই বলেন, "আমরা পৃথিবীতে স্যাটেলাইটের পুনঃপ্রবেশের ফলে হওয়া দূষণের ব্যাপারটি নিয়ে বেশ চিন্তিত। এসব স্যাটেলাইট পুড়ে যাওয়ার ফলে এক ধরনের ক্ষুদ্র অ্যালুমনিয়া কণা নির্গত হয় এবং তা বহু বছর ধরে বাতাসে ভেসে থেকে পরিবেশের ক্ষতি করতে পারে।"

চার শতাধিক বছর পুরনো প্রতিষ্ঠান সুমিতোমো ফরেস্ট্রি জানায়, তারা একাজে উচ্চ তাপসহ্যকারী কাঠের ব্যবহার করার চেষ্টা চালাচ্ছে। তাদের একজন মুখপাত্র জানান,  এখানে 'আর অ্যান্ড ডি সিক্রেট' নামে গোপন এক প্রকার কাঠ ব্যবহার করা হবে। 

মহাকাশ বর্জ্য 

ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের দেয়া তথ্যমতে এই মুহূর্তে পৃথিবীতে ঘুরছে এমন প্রায় ৬ হাজার স্যাটেলাইট আছে এবং এর মধ্যে ৬০ শতাংশই মহাকাশ বর্জ্য।  

যোগাযোগ, টেলিভিশন, নাবিকবিদ্যা, আবহাওয়া বার্তা ইত্যাদি কাজে স্যাটেলাইটের ব্যবহার দিন দিন বেড়ে চলেছে। মহাকাশবিজ্ঞানীরা এখন মহাকাশ বর্জ্য দূর করার নতুন নতুন উপায় খুঁজছেন ।  

গবেষণা প্রতিষ্ঠান ইউরোকনসাল্ট হিসাব করে দেখেছে, আসন্ন শতাব্দীতে প্রতি বছর ৯৯০টি করে স্যাটেলাইট লঞ্চ হবে। তার মানে ২০২৮ সালের মধ্যে স্যাটেলাইটের সংখ্যা হতে পারে প্রায় ১৫ হাজার!  

বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে একটি উল্লেখযোগ্য পরিমাণ মহাকাশ বর্জ্য পৃথিবীতে এসে পড়তে পারে

এলন মাস্কের স্পেসএক্স ইতোমধ্যেই ৯০০টি স্টারলিংক স্যাতেলাইট মহাকাশে প্রেরণ করেছে, আরও প্রায় হাজার খানেক স্যাটেলাইট প্রেরণের পরিকল্পনা আছে। 

প্রতি ঘন্টায় ২২,৩০০ মাইল গতিবেগে পৃথিবীতে পড়তে পারে মহাকাশ বর্জ্য। এরফলে আঘাত হানা বস্তুর ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে। 

২০০৬ সালে ছোট টুকরার মহাকাশ বর্জ্যের আঘাতে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সাথে সংঘর্ষ হয় এবং এর ফলে অত্যন্ত শক্তিশালী নিরাপত্তা জানালা ভেদ করে একটি চিপ বের হয়ে যায়।  

  • সূত্র: বিবিসি 

Related Topics

টপ নিউজ

স্যাটেলাইট / কাঠের স্যাটেলাইট / জাপান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
    হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
    জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

Related News

  • হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • হরমুজ প্রণালী সচল করতে ‘যথাযথ প্রচেষ্টায়’ যোগ দেবে জাপান, যুক্তরাজ্যসহ ৬ দেশ
  • জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • জ্বালানি তেলের বাজার স্থিতিশীল ও পরিবহন পথ সুরক্ষিত করতে এগিয়ে আসছে ইউরোপ-জাপান
  • হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

Most Read

1
মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

6
বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net